গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবট ‘জেমিনি’তে যুক্ত হলো নতুন ও অত্যাধুনিক একটি ফিচার। এবার ব্যবহারকারীরা শুধু একটি স্থিরচিত্র আপলোড করেই বানাতে পারবেন সর্বোচ্চ আট সেকেন্ডের ভিডিও তাও আবার শব্দসহ। ‘ভিও ৩’ নামে পরিচিত গুগলের উন্নত ভিডিও জেনারেশন মডেলের মাধ্যমে এই সুবিধাটি চালু করা হয়েছে। ছবির পাশাপাশি ব্যবহারকারীর দেয়া বর্ণনা ও শব্দ নির্দেশনার ভিত্তিতে এই ভিডিওগুলো তৈরি হবে।গুগলের পক্ষ থেকে জানানো হয়েছে, আপাতত শুধু জেমিনির ওয়েব সংস্করণে ফিচারটি ব্যবহার করা যাচ্ছে এবং নির্দিষ্ট কিছু অঞ্চলে গুগল এআই আলট্রা ও প্রো গ্রাহকদের জন্যই এটি উন্মুক্ত হয়েছে। তবে ভবিষ্যতে ধীরে ধীরে মোবাইল সংস্করণেও এই ফিচার চালু করা হবে।জেমিনিতে ভিডিও তৈরি করতে প্রম্পট বারের ‘টুলস’ অপশনে গিয়ে ‘ভিডিও’ নির্বাচন করে ছবি আপলোড করতে হবে। এরপর ব্যবহারকারী টেক্সটের মাধ্যমে জানাতে পারবেন ছবিতে কোন অংশে কেমন গতি থাকবে, কী ধরনের শব্দ শোনা যাবে বা ব্যাকগ্রাউন্ডে কোনো সংলাপ কিংবা পরিবেশের শব্দ যুক্ত হবে কিনা।তৈরি হওয়া ভিডিওগুলো ডাউনলোড করা যাবে এমপি৪ ফরম্যাটে, ১৬:৯ ল্যান্ডস্কেপ রেশিওতে এবং ৭২০পি রেজল্যুশনে। প্রতিটি ভিডিওতেই দৃশ্যমান ও অদৃশ্য ‘সিন্থআইডি’ ওয়াটারমার্ক থাকবে, যা জানিয়ে দেবে যে এটি একটি এআই দ্বারা তৈরি ভিডিও। গুগলের ভাষ্যমতে, এই ফিচারের মাধ্যমে সাধারণ চিত্রে প্রাণ যোগ করা যাবে। চিত্রশিল্পে অ্যানিমেশন যোগ, প্রকৃতির দৃশ্য চলমান করা কিংবা বিভিন্ন ধারণা বাস্তবায়নে এটি ব্যবহার করা যাবে সহজেই। উল্লেখ্য, চলতি বছরের মার্চে গুগল ‘ফ্লো’ নামের একটি জেনারেটিভ ফিল্ম টুল চালু করেছিল, যা একইভাবে ছবি থেকে ভিডিও তৈরির সুযোগ দিত। তবে এবার আলাদা কোনো প্ল্যাটফর্ম ছাড়াই জেমিনির মাধ্যমেই ব্যবহারকারীরা একই সুবিধা পাচ্ছেন। গুগল আরও জানিয়েছে, ‘ফ্লো’ ফিচারটি সম্প্রসারণের অংশ হিসেবে অতিরিক্ত ৭৫টি দেশে চালু করা হচ্ছে।এসকে/এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ওসমান হাদী গুলিবিদ্ধ, সাদিক কায়েমের হুঁশিয়ারি
ওসমান হাদী গুলিবিদ্ধ, সাদিক কায়েমের হুঁশিয়ারি

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদী গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় কড়া Read more

আমরা ভয়ংকর প্রাকৃতিক বিপর্যয়ের দিকে যাচ্ছি: রিজভী
আমরা ভয়ংকর প্রাকৃতিক বিপর্যয়ের দিকে যাচ্ছি: রিজভী

রামপাল বিদ্যুৎকেন্দ্রের যে বর্জ্য নদীতে পড়ে দিনদিন নদীগুলোর পরিস্থিতি খারাপ হচ্ছে। সামগ্রিকভাবে আমরা ভয়ংকর এক প্রাকৃতিক বিপর্যয়ের দিকে যাচ্ছি বলে Read more

হাওর ও চরাঞ্চলে শিক্ষকরা থাকতে চান না: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
হাওর ও চরাঞ্চলে শিক্ষকরা থাকতে চান না: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

হাওর ও চরাঞ্চলে শিক্ষকরা থাকতে চান না, তারা শহরে বদলি হতে চান—এটিকে সামাজিক ও রাজনৈতিক সমস্যা হিসেবে উল্লেখ করেছেন প্রাথমিক Read more

ফিলিস্তিনি বন্দিদের নিয়ে গাজায় পৌঁছেছে প্রথম বাস
ফিলিস্তিনি বন্দিদের নিয়ে গাজায় পৌঁছেছে প্রথম বাস

ফিলিস্তিনি বন্দিদের বহনকারী প্রথম বাসটি ইসরাইল থেকে গাজায় পৌঁছেছে। হামাস বন্দিদের মিডিয়া অফিসের বরাত দিয়ে সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য Read more

‘মৃত’ ভোটারদের সঙ্গে চা পান করলেন রাহুল গান্ধী
‘মৃত’ ভোটারদের সঙ্গে চা পান করলেন রাহুল গান্ধী

দিন দুয়েক আগে নির্বাচন কমিশনের বিরুদ্ধে ‘ভোট চুরি’-র অভিযোগ করে নির্বাচন কমিশন অভিমুখে মিছিল করেছিলেন বিরোধী নেতা রাহুল গান্ধী। এবার Read more

মৌলভীবাজারে ১১০০ টাকার জন্য ব্যবসায়ীকে হত্যা, গ্রেপ্তার ১
মৌলভীবাজারে ১১০০ টাকার জন্য ব্যবসায়ীকে হত্যা, গ্রেপ্তার ১

মৌলভীবাজার শহরের শমসেরনগর সড়কের হার্ডওয়্যার ব্যবসায়ী শাহ ফয়েজুল রহমান রুবেল হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় জুয়েল মিয়া (২২) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন