পাবনার চাটমোহরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (৫৫) এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার (০৬ সেপ্টেম্বর) সন্ধ্যার পরে উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের বামনগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।স্থানীয়রা জানান, শুক্রবার বিকেলে বামনগ্রাম এলাকায় ঐ ব্যক্তি ঘুরাঘুরি করছিল। অনেকে তাকে মানসিক ভারসাম্যহীন আবার অনেকে ভিক্ষুক মনে করেছেন। সন্ধ্যার দিকে ঐ ব্যক্তি রেললাইন দিয়ে হেঁটে যাওয়ার মুহূর্তে রাজশাহী থেকে ঢাকা গামী পদ্মা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে সিরাজগঞ্জ জিআরপি থানায় খবর দেওয়া হলে শনিবার সকালে তারা এসে লাশটি নিয়ে আসে।ঘটনার সত্যতা নিশ্চিত করে সিরাজগঞ্জ জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. দুলাল উদ্দিন জানান, নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযানে আটক ১৪
চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযানে আটক ১৪

কক্সবাজারের চকরিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় ১৪ জন আসামিকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৩ এপ্রিল) থেকে শুক্রবার (৪ এপ্রিল) Read more

কুয়া খনন করতে নেমে প্রাণ গেলো দুই আদিবাসীর
কুয়া খনন করতে নেমে প্রাণ গেলো দুই আদিবাসীর

শেরপুরের ঝিনাইগাতীতে কুয়া খুঁড়তে নেমে অক্সিজেনের অভাবে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর দুই ব্যক্তির মৃত্যু হয়েছে।ববিবার( ১৩ এপ্রিল) বিকেলে উপজেলার নলকুড়া ইউনিয়নের শালচূড়া Read more

জীবননগরে ভ্যানের ধাক্কায় ৬ বছরের শিশুর মৃত্যু
জীবননগরে ভ্যানের ধাক্কায় ৬ বছরের শিশুর মৃত্যু

চুয়াডাঙ্গার জীবননগরে রাস্তা পারাপারের সময় পাখি ভ্যানের ধাক্কায় তাকিয়া সুলতানা নামে এক ৬ বছরের শিশুর মৃত্যু হয়েছে।সোমবার (২১ জুলাই) সকাল Read more

দুই মন্ত্রণালয় ও এক বিভাগে নতুন সচিব নিয়োগ
দুই মন্ত্রণালয় ও এক বিভাগে নতুন সচিব নিয়োগ

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ দিয়েছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় আজ সোমবার Read more

সেকেন্ডহ্যান্ড পোশাক না ধুয়ে পরলে হতে পারে ভয়াবহ বিপদ
সেকেন্ডহ্যান্ড পোশাক না ধুয়ে পরলে হতে পারে ভয়াবহ বিপদ

বিশ্বের গতিশীল ফ্যাশন জগতে তাল মিলিয়ে চলতে বর্তমানে জনপ্রিয় ট্রেন্ড থ্রিফটিং অর্থাৎ সেকেন্ডহ্যান্ড পোশাক কেনা। অর্থাৎ কারও এক-দুই বার ব্যবহারের Read more

যশোরে পৌষের শীতে কাঁপছে মানুষ
যশোরে পৌষের শীতে কাঁপছে মানুষ

জেঁকে বসেছে শীত। হিমেল বাতাস, কুয়াশা আর মৃদু শৈত্যপ্রবাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। দিনভর সূর্যের আলোর দেখা না মেলায় শীত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন