গাজীপুরের কালিয়াকৈরে এক সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী মোঃ আজিজুর রহমান (৫৫), মাইটিভি কালিয়াকৈর উপজেলা প্রতিনিধি ও কালিয়াকৈর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।অভিযোগ সূত্রে জানা যায়, পারিবারিক বিরোধের জের ধরে গত ৫ সেপ্টেম্বর সকাল ৮টার দিকে কালিয়াকৈর পৌরসভার শিমুলতলী এলাকায় বিবাদী মোঃ মামুন আলী (৪০) ও তার সহযোগী আমিনুল ইসলাম (৫৫)সহ আরও ৪-৫ জন অজ্ঞাত সন্ত্রাসী সাংবাদিক আজিজুর রহমানের উপর হামলা চালায়।অভিযোগে উল্লেখ করা হয়েছে, মামুন আলী ভুক্তভোগীর আপন ভাতিজা এবং নিজেকে পীর দাবি করে। তিনি দীর্ঘদিন ধরে ভুক্তভোগীর সম্পত্তি আত্মসাৎ ও বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করে আসছিলেন। ঘটনার দিন বাড়ির সামনে গলি রাস্তায় মামুন আলী ও তার সহযোগীরা অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন। বাধা দিলে তারা এলোপাতাড়ি মারধর করে শরীরের বিভিন্ন স্থানে আঘাত ও নীলাফোলা জখম করেন।অভিযোগে আরও বলা হয়, হামলার সময় মামুন আলী দুই হাত দিয়ে সাংবাদিক আজিজুর রহমানের গলা চেপে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালান। চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা খুন-জখমের হুমকি দিয়ে চলে যায়।এ ঘটনায় সাংবাদিক আজিজুর রহমান নিজের ও পরিবারের সদস্যদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং আইনগত ব্যবস্থার দাবি জানিয়েছেন।কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) মান্নান বলেন, ‘অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বন্যা নিয়ন্ত্রণ বাঁধের বালু চাপায় শিশুর মৃত্যু
বন্যা নিয়ন্ত্রণ বাঁধের বালু চাপায় শিশুর মৃত্যু

ভোলার মনপুরা উপজেলায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের বালুর স্তুপের নিচে চাপা পড়ে ওমর (১০) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।শুক্রবার (৩০ Read more

বটগাছ থেকে ট্রাক ড্রাইভারের ঝুলন্ত মরদেহ উদ্ধার
বটগাছ থেকে ট্রাক ড্রাইভারের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকার একটি পুকুর পাড়ের বটগাছ থেকে মধু হোসেন (২৮) নামের এক ট্রাক ড্রাইভারের ঝুলন্ত মরদেহ Read more

তিন দিবসের বাজার ঘিরে শঙ্কায় ফুলের রাজ্যের চাষিরা
তিন দিবসের বাজার ঘিরে শঙ্কায় ফুলের রাজ্যের চাষিরা

ফুলের রাজ্য যশোরের গদখালির মাঠে মাঠে শোভা পাচ্ছে গাঁদা, চন্দ্রমল্লিকা, গোলাপ, জারবেরা, গ্লাডিওলাসসহ নানা ধরনের ফুল। এসব ফুল বাজারজাতও করা Read more

ফিলিস্তিন স্বাধীন না হওয়া পর্যন্ত লড়াই অব্যাহত থাকবে: মাওলানা রফিকুল
ফিলিস্তিন স্বাধীন না হওয়া পর্যন্ত লড়াই অব্যাহত থাকবে: মাওলানা রফিকুল

ফিলিস্তিন প্রশ্নে সারা বিশ্বের মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। তিনি Read more

খলনায়ক হতে হতে বেঁচে গেলেন সিরাজ
খলনায়ক হতে হতে বেঁচে গেলেন সিরাজ

ওভাল টেস্টে ইংল্যান্ডের জয়ের জন্য দরকার ছিলো মাত্র ৭ রান। অন্যদিকে ভারতের প্রয়োজন ছিল ১ উইকেট। রুদ্ধশ্বাস এই মুহূর্তে ভারতকে Read more

টাঙ্গাইলে প্রথম দিনে এসএসসি পরীক্ষায় অংশ নেয়নি ৬১ শিক্ষার্থী
টাঙ্গাইলে প্রথম দিনে এসএসসি পরীক্ষায় অংশ নেয়নি ৬১ শিক্ষার্থী

সারাদেশের মতো টাঙ্গাইলের মির্জাপুরে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে ৪ হাজার ৯৮৮জন শিক্ষার্থী। তবে ৬১জন শিক্ষার্থী প্রথম দিনের পরীক্ষায় অংশ নেয়নি। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন