রাজধানীর মেয়র হানিফ ফ্লাইওভারে যাত্রীবাহী বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ২ জন নিহত হয়েছেন। আহত অবস্থায় আরেকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।‎‎শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাত ৮টার এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন— সিএনজি চালক শহিদুল (৫০) এবং দোকানকর্মী ইমরান (৪৮)। আহত ব্যক্তির নাম রফিক (৫০)।‎গুলিস্তান ফায়ার সার্ভিস হেডকোয়ার্টারের কর্মকর্তা পবিত্র জানান, দুর্ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত ও নিহতদের উদ্ধার করি। পরে রাত ৯টার দিকে তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে আহত রফিক ঢামেকের ৪ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন এবং নিহতদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।‎‎ঘটনা সম্পর্কে আরও জানান, হানিফ ফ্লাইওভারের পাশে দ্রুতগামী একটি বাস বিপরীত দিক থেকে আসা সিএনজিকে ধাক্কা দিলে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই শহিদুল ও ইমরান মারা যান।‎‎ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ দুটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঈশ্বরদীতে বিনামূল্যে বীজ ও সার পেলেন ১ হাজার কৃষক
ঈশ্বরদীতে বিনামূল্যে বীজ ও সার পেলেন ১ হাজার কৃষক

পাবনার ঈশ্বরদীতে ২০২৫-২৬ অর্থবছরের খরিপ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রোপা আউশ, মুগ, তিল Read more

সিরাজদিখানে ১০ স্থানে অবৈধ ড্রেজার ও পাইপ অপসারণ
সিরাজদিখানে ১০ স্থানে অবৈধ ড্রেজার ও পাইপ অপসারণ

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার ১০ স্থানে অবৈধ ড্রেজার ও বিপুল পরিমাণ পাইপ অপসারণ ও বিনষ্ট করেছে ভ্রাম্যমাণ আদালত।বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টা Read more

পাথরঘাটায় রাজনৈতিক উত্তেজনা, পাল্টাপাল্টি মামলায় গ্রেপ্তার ১২
পাথরঘাটায় রাজনৈতিক উত্তেজনা, পাল্টাপাল্টি মামলায় গ্রেপ্তার ১২

বরগুনার পাথরঘাটায় পাল্টাপাল্টি মামলায় পাথরঘাটার রায়হানপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও পাথরঘাটা পৌর জামায়াতের আমিরসহ ১২ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে Read more

মোদি অবশ্যই প্রতিশোধ নেবে, দেশকে সজাগ থাকতে হবে: ইমরান খান
মোদি অবশ্যই প্রতিশোধ নেবে, দেশকে সজাগ থাকতে হবে: ইমরান খান

ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে দেশকে সজাগ থাকতে পরামর্শ দিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী কারাবন্দি নেতা ইমরান খান। ভারতের সঙ্গে সাম্প্রতিক সংঘাতের কথা Read more

আসন বহালের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
আসন বহালের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

মুন্সীগঞ্জের গজারিয়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে হোমনা-মেঘনা নির্বাচনী আসন রক্ষা কমিটির ব্যানারে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে Read more

আনিশার জন্য বিলাপ করছে স্বজনরা
আনিশার জন্য বিলাপ করছে স্বজনরা

মঙ্গলবার সকাল সাড়ে নয়টা, হঠাৎ অ্যাম্বুলেন্সের সাইরেন। আর তাতেই বাড়ির উঠানে ছোট্ট আনিশার জন্য অপেক্ষায় থাকা স্বজনের বুকফাটা আর্তনাদে ভারী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন