কিশোরগঞ্জের অষ্টগ্রামে বেপরোয়াগতিতে মোটরসাইকেল চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাইশ মিটার সেতুর খুঁটিতে ধাক্কা লেগে রাকিব মিয়া (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন নিহতের আরও দুই বন্ধু।শুক্রবার (০৫ সেপ্টেম্বর) দুপুরে অষ্টগ্রাম জিরো পয়েন্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাকিব মিয়া ময়মনসিংহ জেলার সদর উপজেলার বাবুখালী গ্রামের আবদুল মজিদের ছেলে। হতাহতরা দুজন রানা মিয়া (১৮) ও তুহিন মিয়া (২০)। তারাও ময়মনসিংহ জেলার সদর উপজেলার বাবুখালী গ্রামের বাসিন্দা।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার কিশোরগঞ্জের অষ্টগ্রাম-ইটনা-মিঠামইন সড়কে মোটরসাইকেল নিয়ে ঘুরতে এসেছিলেন রাকিব, রানা ও তুহিন। দুপুরে অষ্টগ্রাম জিরো পয়েন্ট এলাকায় দ্রুত গতিতে মোটরসাইকেল চালানোর সময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে বাইশ মিটার সেতুর খুঁটিতে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল আরোহী তিন বন্ধু ছিঁটকে পড়েন এবং ঘটনাস্থলেই চালক রাকিব মিয়ার মৃত্যু হয়। পরে এলাকাবাসীর সহযোগিতায় আহত রানা ও তুহিনকে উদ্ধার করে মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাদেরকে ঢাকায় পঙ্গু হাসপাতালে রেফার করেন।অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রহুল আমিন বিষয়টি নিশ্চিত করে জানান, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জামাতে নামাজ আদায় করে পুরস্কৃত হলেন ১৯জন
জামাতে নামাজ আদায় করে পুরস্কৃত হলেন ১৯জন

চট্টগ্রামের আনোয়ারায় টানা ৪১ দিন মসজিদে জামাতে নামাজ আদায় করে পুরস্কার পেয়েছেন ১৯ শিশু-কিশোর। শুক্রবার (১৯ ডিসেম্বর) জুমার নামাজ শেষে Read more

মাচাদো ‘অসাধারণ নারী’, নোবেল পদক উপহার পেয়ে বললেন ট্রাম্প
মাচাদো ‘অসাধারণ নারী’, নোবেল পদক উপহার পেয়ে বললেন ট্রাম্প

ভেনেজুয়েলার বিরোধী নেতা মারিয়া কোরিনা মাচাদোর ভূয়সী প্রশংসা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে মাচাদোকে ‘অসাধারণ Read more

জ্বালানি ঝুঁকিতে ফিলিপাইনে ‘জরুরি অবস্থা’ ঘোষণা
জ্বালানি ঝুঁকিতে ফিলিপাইনে ‘জরুরি অবস্থা’ ঘোষণা

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের জেরে বিশ্বের প্রথম দেশ হিসেবে আনুষ্ঠানিকভাবে ‘জাতীয় জ্বালানি জরুরি অবস্থা’ ঘোষণা করেছে ফিলিপাইন। ইরানের সঙ্গে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যুদ্ধে Read more

মাদক বিক্রি করবেনা প্রতিশ্রুতি দিলেও থেমে নেই মাদক বানিজ্য!
মাদক বিক্রি করবেনা প্রতিশ্রুতি দিলেও থেমে নেই মাদক বানিজ্য!

শুধু বরিশাল নগরীর এখন অলিগলি সহ আশপাশে হাত বাড়ালেই মিলছে মাদক। বিভিন্ন স্পটে অর্ধশতাধিক নারী মাদক বিক্রেতা বিভিন্ন কৌশল অবলম্বন Read more

কবি নজরুল কলেজে সিওয়াইবি’র উদ্যোগে ক্যারিয়ার উন্নয়নমূলক প্রশিক্ষণ
কবি নজরুল কলেজে সিওয়াইবি’র উদ্যোগে ক্যারিয়ার উন্নয়নমূলক প্রশিক্ষণ

রাজধানীর ঐতিহ্যবাহী কবি নজরুল সরকারি কলেজে কনজ্যুমার ইয়ুথ বাংলাদেশ (সিওয়াইবি)-এর উদ্যোগে এবং কনসাস কনজুমার্স সোসাইটি (সিসিএস)-এর সহযোগিতায় একটি ক্যারিয়ার উন্নয়নমূলক Read more

সিদ্ধিরগঞ্জে অস্ত্রসহ ৩ ছিনতাইকারী গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জে অস্ত্রসহ ৩ ছিনতাইকারী গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় অভিযানে দেশীয় অস্ত্রসহ তিনজন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। রবিবার (২৬ অক্টোবর) বিকেলে র‌্যাব-১১’র লেঃ কমান্ডার এ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন