দক্ষিণ প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র ভানুয়াতুর উপকূলে ৭ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, সোমবার (৩০ মার্চ) গ্রিনিচ সময় সকাল ৮টা ৪৪ মিনিটে এই কম্পন অনুভূত হয়। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর লুগানভিলের উত্তর-পূর্বে। খবর আনাদোলুর।সংস্থাটির তথ্যমতে, ভূমিকম্পটির গভীরতা ছিল প্রায় ৭২ মাইল (প্রায় ১১৬ কিলোমিটার)। প্রতিবেদন প্রকাশ হওয়া পর্যন্ত ভূমিকম্পে কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।ভানুয়াতু প্রশান্ত মহাসাগরের ‘রিং অব ফায়ার’ অঞ্চলে অবস্থিত হওয়ায় দেশটি প্রায়ই ভূমিকম্প ও আগ্নেয়গিরির ঝুঁকির মধ্যে থাকে। ফলে এই ধরনের শক্তিশালী কম্পন সেখানে অস্বাভাবিক নয়। তবে বিশেষজ্ঞরা বলছেন, ৭ মাত্রার বেশি ভূমিকম্প সবসময়ই ঝুঁকিপূর্ণ, তাই পরবর্তী পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হচ্ছে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বদলগাছী সরকারি কলেজে শিক্ষার্থীদের তালা
বদলগাছী সরকারি কলেজে শিক্ষার্থীদের তালা

সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন না হওয়াকে কেন্দ্র করে নওগাঁয় অধ্যক্ষের কক্ষে ও কলেজের মূল ফটকে তালা ঝুলিয়ে দিয়েছে শিক্ষার্থীরা। বুধবার (১ Read more

বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচসহ আজকের খেলা (৪ সেপ্টেম্বর)
বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচসহ আজকের খেলা (৪ সেপ্টেম্বর)

বিশ্বকাপ বাছাইয়ে খেলার লক্ষ্যে আজ বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) এশিয়া কাপ হকিতে কাজাখস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশের। একইদিন ইউরাপীয় অঞ্চলের বিশ্বকাপ Read more

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৬২৫
ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৬২৫

সারদেশে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ডেঙ্গু নিয়ে সারাদেশে ৬২৫ জন রোগী Read more

সন্ধ্যার মধ্যে ১১ জেলায় ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা
সন্ধ্যার মধ্যে ১১ জেলায় ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা

সন্ধ্যা ৬টার মধ্যে দেশের ১১ জেলার ওপর দিয়ে সর্বোচ্চ ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া Read more

উখিয়ার মনখালী উপকূলে ঢেউয়ের তোড়ে নিখোঁজ দুই শিক্ষার্থী
উখিয়ার মনখালী উপকূলে ঢেউয়ের তোড়ে নিখোঁজ দুই শিক্ষার্থী

কক্সবাজারের উখিয়ার মনখালী উপকূলে ভয়াবহ ঢেউয়ের তোড়ে নিখোঁজ হয়েছে নবম শ্রেণীর দুই শিক্ষার্থী।শনিবার (২৯ আগস্ট) সকাল ৭টার দিকে সৈকতপাড়ে খেলতে Read more

খাবারের পরপরই কেন বিড়ি-সিগারেট খাওয়ার ইচ্ছে হয় ধূমপায়ীদের?
খাবারের পরপরই কেন বিড়ি-সিগারেট খাওয়ার ইচ্ছে হয় ধূমপায়ীদের?

খাবার শেষ করেই অনেক ধূমপায়ী যেন একটিবার সিগারেট ধরানোর জন্য অস্থির হয়ে ওঠেন। যেন খাওয়ার পর ধোঁয়ার টান ছাড়া দিনটা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন