কিশোরগঞ্জের করিমগঞ্জ থানার সামনে জমি নিয়ে বিরোধের জেরে সালিশ বৈঠকে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মোহাম্মদ মজনু মিয়া (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন।শুক্রবার (০৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে করিমগঞ্জ থানার সামনে একটি চায়ের দোকানে এ ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ মজনু মিয়া উপজেলার জয়কা ইউনিয়নের কান্দাইল ক্ষিদিরপুর গ্রামের তোতা মিয়ার ছেলে। তিনি একজন মুদি দোকানি।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার জয়কা ইউনিয়নের কান্দাইল ক্ষিদিরপুর গ্রামের তোতা মিয়া ও ইসলাম উদ্দিনের মধ্যে দীর্ঘদিন ধরে একটি জমি নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে বিভিন্ন সময় দরবার হয়। সম্প্রতি ইসলাম উদ্দিনের লোকজন প্রতিপক্ষের বাড়িঘর ভাঙচুর করলে এ নিয়ে থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের প্রেক্ষিতে করিমগঞ্জ থানার এএসআই আলিম এলাকার গণ্যমানদের নিয়ে উভয় পক্ষকে থানায় ডাকেন। শুক্রবার বিকেলে ওই পুলিশ কর্মকর্তার উপস্থিতিতে করিমগঞ্জ থানার সামনে একটি চায়ের দোকানে উভয় পক্ষের মধ্যে সালিশ বৈঠক বসে। সালিশ চলাকালে থানার সামনে দুপক্ষ মারামারিতে জড়িয়ে পড়ে। এ সময় ছুরিকাঘাতে গুরুতর আহত হন মোহাম্মদ মজনু মিয়া (৩০)। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. মাহবুব মুর্শেদ বিষয়টি নিশ্চিত করে জানান, হত্যার ঘটনায় ৪ জনকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কমেছে স্বর্ণের দাম, অপরিবর্তিত রূপা
কমেছে স্বর্ণের দাম, অপরিবর্তিত রূপা

সবশেষ দাম সমন্বয়ে দেশের বাজারে কমানো হয়েছে স্বর্ণের দাম। সিদ্ধান্ত অনুযায়ী, আজ সোমবার (১১ আগস্ট) সবশেষ সমন্বয়কৃত দামেই দেশের বাজারে Read more

আমতলীর হাটে গরুর ভিড়, ক্রেতা নেই
আমতলীর হাটে গরুর ভিড়, ক্রেতা নেই

পবিত্র ঈদুল আজহার আর মাত্র তিন দিন বাকি। আমতলীর ৮টি বাজারে গরু বেশি কিন্তু ক্রেতা কম। ছোট ও মাঝারি সাইজের Read more

কন্যা সন্তানের মা হলেন অভিনেত্রী সালহা খানম নাদিয়া
কন্যা সন্তানের মা হলেন অভিনেত্রী সালহা খানম নাদিয়া

নতুন বছরের প্রথম দিনে মা হলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সালহা খানম নাদিয়া। বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার পর ঢাকার একটি Read more

টাঙ্গাইলে বিএনপির ৩ নেতাকে কারণ দর্শানোর নোটিশ
টাঙ্গাইলে বিএনপির ৩ নেতাকে কারণ দর্শানোর নোটিশ

টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির সভাপতিসহ দলটির স্থানীয় ৩ নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে কেন্দ্রীয় বিএনপি। 'দলীয় নীতি ও আদর্শ পরিপন্থী Read more

আজ মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-পাকিস্তান
আজ মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-পাকিস্তান

বাংলাদেশ এবং পাকিস্তান নারী ক্রিকেট দল বিকাল সাড়ে ৩টায় মুখোমুখি হচ্ছে। নারী বিশ্বকাপের প্রথম ম্যাচে নিগার সুলতানার নেতৃত্বাধীন দলের প্রতিপক্ষ Read more

হাপরের ফোঁসফাঁস ও হাতুড়িপেটার শব্দে মুখর কামারশালা
হাপরের ফোঁসফাঁস ও হাতুড়িপেটার শব্দে মুখর কামারশালা

আগামী ৭ জুন মুসলমানদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদ-উল আজহা অর্থাৎ কোরবানির ঈদ। তাই এই ঈদকে সামনে রেখে এখন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন