থাইল্যান্ডের পার্লামেন্টে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন ডানপন্থী ধনকুবের ব্যবসায়ী আনুতিন চার্নভিরাকুল। গত সপ্তাহে আদালতের রায়ে সাবেক প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা পদচ্যুত হওয়ার পর ৫৮ বছর বয়সি ভুমজাইথাই পার্টির এই রাজনীতিক তার স্থলাভিষিক্ত হলেন। শুক্রবার (৫ সেপ্টেম্বর) তিনি থাইল্যান্ডের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন।অনুতিন এর আগে উপপ্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তবে তিনি সম্ভবত সবচেয়ে বেশি পরিচিত ২০২২ সালে গাঁজা আইনসিদ্ধ করার প্রতিশ্রুতি পূরণের জন্য।দেশটির সবচেয়ে প্রভাবশালী রাজনৈতিক গোষ্ঠীর সদস্য পেতংতার্ন সিনাওয়াত্রাকে গত সপ্তাহে সাংবিধানিক আদালত প্রধানমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেয়। মূলত সীমান্ত সংঘাত মোকাবিলায় কম্বোডিয়ার সঙ্গে নীতি লঙ্ঘনের দায়ে তাকে এ পদ থেকে অপসারণ করা হয়। বলা হচ্ছে, এই পরিস্থিতি সিনাওয়াত্রা পরিবারের জন্য বড় আঘাত। ২০০১ সালে পেতংতার্নের বাবা থাকসিন সিনাওয়াত্রা প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই পরিবারটি থাইল্যান্ডের রাজনীতিতে আধিপত্য ধরে রেখেছিল। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাতে থাকসিনকে বহনকারী ব্যক্তিগত বিমান থাইল্যান্ড ছাড়লে দেশজুড়ে আলোড়ন তৈরি হয়।শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে থাকসিন জানান, চিকিৎসার জন্য তিনি দুবাই গেছেন। তবে ৯ সেপ্টেম্বর আদালতের শুনানিতে হাজির হওয়ার জন্য দেশে ফিরবেন। ওই মামলায় তার আবারও কারাগারে যাওয়ার ঝুঁকি রয়েছে।আরডি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গোপালগঞ্জে ৪ হত্যা মামলা, আ.লীগের ৬ হাজার কর্মী আসামি
গোপালগঞ্জে ৪ হত্যা মামলা, আ.লীগের ৬ হাজার কর্মী আসামি

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির পদযাত্রা ও সমাবেশ ঘিরে সহিংসতার ঘটনায় ৪ দিনের মাথায় ৪টি হত্যা মামলা করা হয়েছে। গোপালগঞ্জ সদর থানার Read more

মানিকগঞ্জে টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন
মানিকগঞ্জে টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন

মানিকগঞ্জ টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন ও বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ নভেম্বর) সকাল ১০ টায় মানিকগঞ্জ জেলা পরিষদ Read more

একসঙ্গে চার সন্তান জন্ম দিলেন গৃহবধূ
একসঙ্গে চার সন্তান জন্ম দিলেন গৃহবধূ

যশোরে একসঙ্গে ৪ মেয়ে সন্তানের জন্ম দিয়েছেন মা সম্পা বেগম (২৫)। শনিবার (২৩ আগস্ট) বিকেলে যশোর আদ্-দ্বীন হাসপাতালে তিনি ৪ সন্তান Read more

লো সেলসোর গোলে আর্জেন্টিনার জয়
লো সেলসোর গোলে আর্জেন্টিনার জয়

জিওভানি লো সেলসোর একমাত্র গোলে ভেনেজুয়েলাকে ১-০ ব্যবধানে হারাল মেসিবিহীন আর্জেন্টিনা। যদিও মায়ামির হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রীতি ম্যাচটি ছিল Read more

কসবায় পারিবারিক কলহের জেরে স্বামীর আত্মহত্যা, স্ত্রী গুরুতর আহত
কসবায় পারিবারিক কলহের জেরে স্বামীর আত্মহত্যা, স্ত্রী গুরুতর আহত

ব্রাহ্মণবাড়িয়া কসবায় খাড়েরা পশ্চিম পাড়ায় ঘটে গেল এক হৃদয়বিদারক পারিবারিক ট্রাজেডি। পারিবারিক কলহের জেরে স্বামী স্ত্রীকে গলা কেটে গুরুতর আহত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন