জ্বালানি তেলের সরবরাহ নিয়ন্ত্রণ ও সুশৃঙ্খল করতে পঞ্চগড়ের পাঁচ উপজেলায় ফুয়েল কার্ড চালুর সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। নতুন এ ব্যবস্থার আওতায় মোটরসাইকেলে তেল নিতে হলে নির্ধারিত ফুয়েল কার্ড বাধ্যতামূলক করা হয়েছে। সোমবার (৩০ মার্চ) জেলা প্রশাসনের পক্ষ থেকে এই সিদ্ধান্তের বিষয়টি জানানো হয়।জেলা প্রশাসনের নির্দেশনায় বলা হয়েছে, মোটরসাইকেলের বৈধ কাগজপত্র যেমন ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন ও ট্যাক্স টোকেন এবং হেলমেট ছাড়া কোনো মোটরসাইকেলে তেল দেওয়া হবে না। শুধুমাত্র মোটরসাইকেলের জন্য সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত জেলার সব ফিলিং স্টেশন থেকে জ্বালানি তেল সরবরাহ করা হবে।আবেদনকারীদের ফুয়েল কার্ড সংগ্রহের জন্য উপজেলা প্রশাসন বা জেলা প্রশাসনের ওয়েবসাইট কিংবা “জেলা প্রশাসন পঞ্চগড়” ফেসবুক পেজ থেকে ফরম ডাউনলোড করে প্রিন্ট করতে হবে। এরপর সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা অথবা পঞ্চগড় সদর পৌরসভার ক্ষেত্রে বিআরটিএ ইন্সপেক্টরের স্বাক্ষর নিতে হবে। এই কার্ড ছাড়া কোনো ফিলিং স্টেশন বা ডিলার পয়েন্ট থেকে তেল দেওয়া হবে না।এছাড়া প্লাস্টিক বোতল, ড্রাম বা অন্য কোনো কন্টেইনারে তেল সরবরাহ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। ফিলিং স্টেশন ও অনুমোদিত ডিলার পয়েন্ট ছাড়া খোলা বাজারে জ্বালানি তেল ক্রয়-বিক্রয়ও বন্ধ থাকবে।একজন গ্রাহক দিনে সর্বোচ্চ ৩০০ টাকার জ্বালানি তেল সংগ্রহ করতে পারবেন বলে জানানো হয়েছে। একইসঙ্গে সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে তেল নেওয়ার জন্য অনুরোধ জানিয়েছে প্রশাসন।অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুমন চন্দ্র দাশ বিষয়টি নিশ্চিত করে বলেন, এপ্রিলের ২ তারিখের পর থেকে ফুয়েল কার্ড ব্যতীত কাউকে ফুয়েল দেওয়া হবে না।এসআর 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১২ কোটি ৯ লাখ টাকা
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১২ কোটি ৯ লাখ টাকা

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স থেকে এবার পাওয়া গেছে রেকর্ড ১২ কোটি ৯ লাখ ৩৭ হাজার ২২০ টাকা। এছাড়া দানবাক্সে Read more

দীর্ঘ ১৭ বছর পর লাল গালিচায় হাঁটলেন অ্যাঞ্জেলিনা জোলি
দীর্ঘ ১৭ বছর পর লাল গালিচায় হাঁটলেন অ্যাঞ্জেলিনা জোলি

স্থানীয় সময় বিকেল ৫টা। লালগালিচা এলাকা তীব্র অপেক্ষায়। চারদিকে শত শত ক্যামেরার চোখ। যে চোখ অপেক্ষায় তাঁর জন্য। নিরাপত্তাবলয়ের বাইরে Read more

এত চেষ্টার পরও দিল্লির আকাশ থেকে ঝরল না এক ফোঁটা বৃষ্টি
এত চেষ্টার পরও দিল্লির আকাশ থেকে ঝরল না এক ফোঁটা বৃষ্টি

ভারতের রাজধানী দিল্লির ভয়াবহ বায়ুদূষণ নিয়ন্ত্রণে আনতে বহুদিন ধরেই ক্লাউড সিডিং বা কৃত্রিমভাবে বৃষ্টি ঝরানোর পরিকল্পনা করছিল সরকার। ধারণা ছিল, Read more

শ্রীলঙ্কা ১০১ করলেই বিদায় নেবে বাংলাদেশ
শ্রীলঙ্কা ১০১ করলেই বিদায় নেবে বাংলাদেশ

শ্রীলঙ্কা জয়ের আগে নিজেদের শেষ চার নিশ্চিত করার সুযোগই নিবে। আফগানিস্তানের বিপক্ষে ১০১ রান করতে পারলেই এশিয়া কাপের শেষ চার Read more

নারায়ণগঞ্জে শামীম ওসমানের শ্যালক হেরোইনসহ গ্রেফতার
নারায়ণগঞ্জে শামীম ওসমানের শ্যালক হেরোইনসহ গ্রেফতার

সিদ্ধিরগঞ্জে হেরোইনসহ সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের শ্যালক মাহমুদুল হাসান আরমান (৩৫) কে গ্রেফতার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দিবাগত Read more

শেখ হাসিনার তদন্ত প্রতিবেদন ২৪ জুনের মধ্যে দাখিলের নির্দেশ
শেখ হাসিনার তদন্ত প্রতিবেদন ২৪ জুনের মধ্যে দাখিলের নির্দেশ

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধের অভিযোগের তদন্ত প্রতিবেদন আগামী ২৪ জুনের মধ্যে দাখিলের আদেশ দিয়েছেন আদালত। প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন