তিন দিন নিখোঁজের পর সুনামগঞ্জের দিরাই উপজেলার পুরাতন সুরমা নদী থেকে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নেতা মাওলানা মুশতাক আহমদ গাজীনগরী (৫২) এর মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (০৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার দিরাই উপজেলার শরীফপুর এলাকার পুরাতন সুরমা নদী থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে।মাওলানা মুশতাক আহমদ গাজীনগরী সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার বড়মোহা দারুল উলুম ইসলামিয়া আরবিয়া মাদ্রাসার প্রিন্সিপাল ও পাথারিয়া ইউনিয়নের গাজীনগর গ্রামের আব্দুল মন্নানের ছেলে। গাজীনগরী জমিয়তে ইসলামের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও সুনামগঞ্জ জেলা জমিয়তের সহ-সভাপতি ছিলেন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) নির্বাচনী এলাকা থেকে দলটির মনোনয়ন প্রত্যাশী হিসেবে মাঠ পর্যায়ে গণসংযোগ করে আসছিলেন। এর আগে গত মঙ্গলবার (২ সেপ্টেম্বর) তিনি নিখোঁজ হন। এদিন রাত ১০টার দিকে জেলার শান্তিগঞ্জের গাজীনগর নিজ বাড়ি থেকে সুনামগঞ্জ শহরে যাওয়ার কথা বলে তিনি বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। এরপর পরিবারের সদস্যদের সঙ্গে কোনো রকম যোগাযোগ বা তার ব্যক্তিগত মোবাইল ফোনে বার বার কল করলেও ফোন বন্ধ পাওয়া যায়। এ বিষয়ে গত বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে শান্তিগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তার স্ত্রী রুবি বেগম। অপর দিকে তার সন্ধান দাবিতে বৃহস্পতিবার শান্তিগঞ্জ উপজেলায় বিক্ষোভ ও সুনামগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়। দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হবে।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিসিবির অর্থ কমিটির দায়িত্বে বুলবুল
বিসিবির অর্থ কমিটির দায়িত্বে বুলবুল

সম্প্রতি ক্রিকেটারদের নিয়ে বিরূপ মন্তব্য করে সমালোচনার জন্ম দেন বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম। এমন মন্তব্যের পর তার পদত্যাগ দাবি Read more

বিয়েবাড়িতে সাউন্ড বক্স বাজানো নিয়ে হামলায় আহত কৃষকের মৃত্যু
বিয়েবাড়িতে সাউন্ড বক্স বাজানো নিয়ে হামলায় আহত কৃষকের মৃত্যু

গাজীপুরের কালীগঞ্জে বিয়েবাড়ির অনুষ্ঠানে সাউন্ড বক্স বাজানোকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে প্রতিবেশীর হামলায় আহত ইদ্রিস আলী ওরফে ইজ্জত আলী Read more

প্রথম ওয়ানডেতে আফগানিস্তানের সহজ জয়
প্রথম ওয়ানডেতে আফগানিস্তানের সহজ জয়

৪৮তম ওভারে বোলিং করতে আসা সাইফ হাসানকে প্রথম বলেই লং অফের ওপর দিয়ে ছক্কা মারলেন মোহাম্মদ নবী। এই ছক্কাতেই আফগানিস্তানের Read more

মায়ামির সাথে চুক্তি নবায়ন করবেন মেসি
মায়ামির সাথে চুক্তি নবায়ন করবেন মেসি

লিওনেল মেসি যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে আরও দীর্ঘ সময় থাকার পরিকল্পনায় রয়েছেন। ইএসপিএনের এক প্রতিবেদনে জানানো হয়েছে, আর্জেন্টাইন ফুটবল তারকার Read more

পটুয়াখালীতে বিএনপি ও গণঅধিকার পরিষদের সংঘর্ষ
পটুয়াখালীতে বিএনপি ও গণঅধিকার পরিষদের সংঘর্ষ

পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার চর বিশ্বাস এলাকায় গণঅধিকার পরিষদ ও বিএনপির কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নুরুল হকের ভাইসহ Read more

লন্ডনের হিথ্রো বিমানবন্দরের পথে তারেক রহমান
লন্ডনের হিথ্রো বিমানবন্দরের পথে তারেক রহমান

দেশে ফিরতে লন্ডনের হিথ্রো বিমানবন্দরের পথে রওনা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।বাংলাদেশ সময় আজ রাত সোয়া ১২টায় বাংলাদেশ বিমানের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন