কিশোরগঞ্জের ভৈরবে পরকীয়ার জেরে দেড় বছরের কন্যা শিশু নুসরাতকে গলা টিপে হত্যার ঘটনায় প্রধান আসামি আলমগীর মিয়া (৩২) কে ৩ মাস পর গ্রেপ্তার করেছে র্যা ব।শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন ভৈরব র্যা ব ক্যাম্পের কোম্পানি কমান্ডার সিনিয়র পুলিশ সুপার মো. মুহিত কবীর সের্নীয়াবাত।এর আগে, বৃহস্পতিবার দিবাগত রাত ১ টায় উপজেলা শিবপুর ইউনিয়নের টান কৃষ্ণনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।র্যা বসূত্রে জানা যায়, ৫ বছর আগে ধোবাউড়া থানার চন্দ্রগুনা গ্রামের আব্দুল মান্নান মিয়ার মেয়ে আয়েশা খাতুনের সাথে নরসিংদী বেলাব থানার নিলক্ষীয়া গ্রামের আবুল কালামের ছেলে ওমর ফারুকের সাথে বিয়ে হয়। বিয়ের পর দুই বছর তাদের সংসার ভালো চললেও পরবর্তীতে আলমগীরের জন্য সংসারে কলহ সৃষ্টি হয়। তাদের সংসারে আলিফ নামে ৩ বছরের ছেলে ও নুসরাত নামে দেড় বছরের মেয়ে রয়েছে। ওমর ফারুক ভৈরবের পাদুক শ্রমিক ছিল, সেই সুবাদে দুই বছর আগে ওমর ফারুক শহরের জগন্নাথপুরের লক্ষ্মীপুর এলাকায় ভাড়া থাকতো। আলমগীরও পাদুকা শ্রমিক। একসাথে কাজ করতে গিয়ে ওমর ফারুকের পরিবারের সাথে আলমগীরের পরিচয় হয়। পরিচয়ের সূত্র ধরে আয়েশা খাতুনের সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। চলতি বছরের এপ্রিল মাসে ৩ বছরের ছেলে আলিফকে স্বামীর বাড়িতে ফেলে রেখে আলমগীরের সাথে লক্ষ্মীপুর চলে আসেন আয়েশা। ওই এলাকার শাহীন কবীর নামে এক ব্যক্তির বাড়িতে ভাড়ায় ওঠেন আয়েশা ও তার পরকীয়া প্রেমিক আলমগীর।৭ জুন রাত ৭টায় মা আয়েশার বেগম চিৎকার চেচামেচি করে দেড় বছরের মেয়ে নুসরাতের মৃত্যুর খবর প্রতিবেশীসহ বাড়ির মালিককে জানায়। শিশুটির অস্বাভাবিক মৃত্যু ভেবে মা আয়েশা খাতুনকে পুলিশে তুলে দেন বাড়ির মালিক শাহীন কবীর। ৮ জুন নিহত শিশুটির দাদা আবুল কালাম বাদী হয়ে থানায় দুইজনকে আসামি করে মামলা দায়ের করেন।ভৈরব র্যা ব ক্যাম্পের কোম্পানি কমান্ডার সিনিয়র পুলিশ সুপার মো. মুহিত কবীর সের্নীয়াবাত বলেন, ঘটনার পর থেকে আলমগীর পলাতক ছিল। র্যা ব তথ্য প্রযুক্তি ব্যবহার করে গোপন সংবাদের ভিত্তিতে মামলার প্রধান আসামি আলমগীরকে টান কৃষ্ণনগর এলাকা থেকে মোবাইলে লুডু খেলা অবস্থায় গ্রেপ্তার করে। প্রয়োজনীয় ব্যবস্থা শেষে আজ শুক্রবার সকালে আসামিকে ভৈরব থানায় হস্তান্তর করা হয়েছে।এসকে/আরইউ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইরানে হবে ৪ পারমাণবিক স্থাপনা, ৩ লাখ কোটির চুক্তি সই
ইরানে হবে ৪ পারমাণবিক স্থাপনা, ৩ লাখ কোটির চুক্তি সই

ইরানের ওপর জাতিসংঘের ব্যাপক নিষেধাজ্ঞা পুনর্বহালের সম্ভাবনার মধ্যেই পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের জন্য একটি বড় চুক্তি সই করেছে তেহরান-মস্কো। চুক্তির আওতায় Read more

নির্বাচনের জন্য ১ লাখ ৫০ হাজার পুলিশকে ট্রেনিং দেওয়া হবে: প্রেস সচিব
নির্বাচনের জন্য ১ লাখ ৫০ হাজার পুলিশকে ট্রেনিং দেওয়া হবে: প্রেস সচিব

আগমী জাতীয় সংসদ নির্বাচনের জন্য ১ লাখ ৫০ হাজার পুলিশকে ট্রেনিং (প্রশিক্ষণ) দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব Read more

একইদিনে খালেদা জিয়ার মৃত্যু এবং নিজের বহিষ্কারকে ‘সংকেতপূর্ণ মনে করেন রুমিন ফারহানা
একইদিনে খালেদা জিয়ার মৃত্যু এবং নিজের বহিষ্কারকে ‘সংকেতপূর্ণ মনে করেন রুমিন ফারহানা

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যু ও নিজের বহিষ্কারের ঘটনা দু’টি একই দিনে ঘটাকে ‘সংকেতপূর্ণ’ বলে মনে করছেন Read more

গাজীপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নিহত ১
গাজীপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নিহত ১

গাজীপুরের টঙ্গীতে বালুবাহী ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আলমগীর (৫২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার (২১ এপ্রিল) ভোর রাতে টঙ্গী-কামারপাড়া Read more

সাকিব-মাহমুদউল্লাহর রেকর্ড ভেঙে দিলেন লিটন
সাকিব-মাহমুদউল্লাহর রেকর্ড ভেঙে দিলেন লিটন

এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে হংকংয়ের বিপক্ষে জ্বলে উঠেছেন লিটন দাস। তার ব্যাটে ভর করে বাংলাদেশ জিতল ম্যাচ, আর লিটন Read more

কাতারে ইসরায়েলের হামলা সব রাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি: পাকিস্তান
কাতারে ইসরায়েলের হামলা সব রাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি: পাকিস্তান

কাতারের ওপর ইসরায়েলের অবৈধ আগ্রাসন শুধু আঞ্চলিক নয়, সব রাষ্ট্রের নিরাপত্তার জন্যও হুমকি তৈরি করছে বলে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে এমন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন