ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ও হামিদী ইউনিয়নকে প্রশাসনিকভাবে নগরকান্দা উপজেলায় সংযুক্ত করার সিদ্ধান্তের প্রতিবাদে শুক্রবার সকাল থেকে একযোগে অবরোধ কর্মসূচিতে নেমেছেন স্থানীয়রা। এতে অচল হয়ে পড়েছে ঢাকা–খুলনা ও ঢাকা–বরিশাল মহাসড়ক।শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টার পর থেকে ঢাকা–বরিশাল মহাসড়কের পুকুরিয়া ও হামিরদী বাসস্ট্যান্ড এলাকায় এবং ঢাকা–খুলনা মহাসড়কের সুয়াদী ও আলগী বাসস্ট্যান্ড এলাকায় একযোগে সড়ক অবরোধ করা হয়।অবরোধের কারণে ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। ফলে দূরপাল্লার বাস ও পণ্যবাহী ট্রাকগুলো আটকে পড়ে এবং সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।ঘটনাস্থলে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশসহ স্থানীয় থানা পুলিশের সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। তবে এখন পর্যন্ত অবরোধকারীরা মহাসড়ক ছাড়েনি।প্রসঙ্গত, নির্বাচন কমিশনের প্রকাশিত গেজেটে ফরিদপুর-৪ আসনের ভাঙ্গা উপজেলার আলগী ও হামিদী ইউনিয়নকে কেটে ফরিদপুর-২ আসনের অন্তর্ভুক্ত করা হয়েছে। এ সিদ্ধান্তের প্রতিবাদে বৃহস্পতিবার রাত থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদ কর্মসূচির ডাক দেওয়া হয়। শুক্রবার সকালে স্থানীয়রা সেই ঘোষণার পরিপ্রেক্ষিতে মহাসড়ক অবরোধে নেমে আসেন।অবরোধকারীরা জানিয়েছেন, ভাঙ্গা উপজেলাকে বিভক্ত করার সিদ্ধান্ত তারা মেনে নেবেন না এবং প্রয়োজন হলে দীর্ঘ সময় সড়ক অবরোধ করে রাখবেন।ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রোকিবুজ্জামান বলেন, মহাসড়কে গাড়ির চাপ বেড়ে গেছে। আমরা বুঝিয়েও অবরোধকারীদের উঠাতে পারছি না।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সদরপুরে পাগলা কুকুরের কামড়ে ৯ জন আহত, এলাকায় আতঙ্ক
সদরপুরে পাগলা কুকুরের কামড়ে ৯ জন আহত, এলাকায় আতঙ্ক

ফরিদপুরের সদরপুর উপজেলায় পাগলা কুকুরের কামড়ে নারী-পুরুষসহ অন্তত ৯ জন আহত হয়েছেন। এ ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। Read more

ফিলিস্তিনি স্নাইপারের গুলিতে ইসরাইলি সেনা নিহত
ফিলিস্তিনি স্নাইপারের গুলিতে ইসরাইলি সেনা নিহত

ফিলিস্তিনের গাজায় হামাসের এক স্নাইপারের গুলিতে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) এক রিজার্ভ সেনা নিহত হয়েছেন।  বৃহস্পতিবার (০৯ অক্টোবর) বিকেলে এ ঘটনা Read more

উত্তরায় বিমান বিধ্বস্ত: ৫ দিন পর মৃত্যুর কাছে হার মানলেন মাসুমা
উত্তরায় বিমান বিধ্বস্ত: ৫ দিন পর মৃত্যুর কাছে হার মানলেন মাসুমা

রাজধানী ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় আগুনে দগ্ধ হয়ে ৫ দিন পর মারা গেলেন Read more

কোরআন দিবসে জয়পুরহাটে শিক্ষার্থীদের মাঝে কোরআন বিতরণ
কোরআন দিবসে জয়পুরহাটে শিক্ষার্থীদের মাঝে কোরআন বিতরণ

ঐতিহাসিক কোরআন দিবস উপলক্ষে জয়পুরহাটে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১০০ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে পবিত্র কোরআন শরিফ Read more

কাপাসিয়ায় সাংবাদিকের ওপর হামলার ঘটনায় গ্রেফতার ২
কাপাসিয়ায় সাংবাদিকের ওপর হামলার ঘটনায় গ্রেফতার ২

গাজীপুরের কাপাসিয়ায় যমুনা টেলিভিশনের ক্যামেরাপারসনের ওপর হামলার ঘটনায় ২ জনকে গ্রেফতার করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন সেনাবাহিনীর সদস্যরা। শনিবার রাত Read more

ধর্ষণ চেষ্টায় বাধা দেয়ায় ছাত্রদল নেতাকে হত্যাচেষ্টা, গ্রেপ্তার ১
ধর্ষণ চেষ্টায় বাধা দেয়ায় ছাত্রদল নেতাকে হত্যাচেষ্টা, গ্রেপ্তার ১

নারায়ণগঞ্জের ফতুল্লায় ধর্ষণের চেষ্টায় বাধা দেওয়ায় ছাত্রদল নেতাকে হত্যাচেষ্টার আসামি নুর ইসলাম (৪৮)-কে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১।  সোমবার (২৫ আগস্ট) সিদ্ধিরগঞ্জের জালকুড়ি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন