ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলের লাগাতার বোমাবর্ষণে একদিনে কমপক্ষে আরও ৭৫ জন নিহত হয়েছেন। এর মধ্যে কেবল গাজা সিটিতেই নিহত হয়েছেন ৪৪ জন। এদিকে ইসরায়েলি বাহিনীর তীব্র হামলায় গাজা সিটি পরিণত হয়েছে ‘আতঙ্কের নগরীতে’।টানা বোমাবর্ষণে বিধ্বস্ত হচ্ছে পাড়া-মহল্লা, প্রাণ হারাচ্ছেন বহু সংখ্যক ফিলিস্তিনি, আর আশ্রয়ের খোঁজে পালিয়েও নিরাপত্তা পাচ্ছেন না কেউ। শুক্রবার (৫ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।সংবাদমাধ্যমটি বলছে, ইসরায়েলি সেনাবাহিনীর নির্বিচার বোমাবর্ষণে ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে গাজা সিটির পাড়া-মহল্লা। আতঙ্কে পালাতে চাইছেন মানুষ, কিন্তু গোটা উপত্যকাতেই নিরাপদ আশ্রয় নেই। টানা ২৩ মাস ধরে চলছে এ নির্মম হামলা।জাতিসংঘ শিশু তহবিল ইউনিসেফ ইতোমধ্যেই গাজা সিটিকে আখ্যা দিয়েছে ‘আতঙ্কের নগরী’ বলে। বৃহস্পতিবার তাল আল-হাওয়া এলাকায় একটি তাঁবুতে ইসরায়েলি হামলায় একই পরিবারের পাঁচজন নিহত হন, যাদের মধ্যে তিনজনই শিশু।হামলার ভিডিও ফুটেজে দেখা যায়, ক্ষতিগ্রস্ত তাঁবুগুলোর সামনে ফিলিস্তিনিরা ভাঙাচোরা মালামাল গুছিয়ে নিচ্ছেন। ধ্বংসস্তূপের ভেতর থেকে রক্তে ভেজা একটি গোলাপি রঙের স্যান্ডেলও মেলে। ইসরা আল-বাসুস এএফপিকে বলেন, “আমি ও আমার সন্তানরা তাঁবুতে ঘুমাচ্ছিলাম। হঠাৎ বোমা পড়ল, শরীরে টুকরো এসে লাগল, আমার চার সন্তান আতঙ্কে চিৎকার শুরু করল।”গাজা সিটির জেইতুন, সাবরা, তুফাহ, নাসর ও শুজাইয়া এলাকায় ভয়াবহ বোমাবর্ষণের খবর পাওয়া গেছে। তুফাহ পাড়ায় অন্তত আটজন নিহত ও বহু আহত হয়েছেন বলে জানান সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল।শুজাইয়ায় একটি আবাসিক ভবনে বিমান হামলায় দুইজন নিহত হয়েছেন। আর জেইতুনে ধ্বংসস্তূপ থেকে আল-ঘাফ পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।আল জাজিরার সাংবাদিক হানি মাহমুদ জানান, মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় পালাচ্ছেন নিরাপত্তার খোঁজে, কিন্তু যেখানে যাচ্ছেন সেখানেও ইসরায়েলি বিমান ও গোলাবর্ষণ তাদের পিছু ছাড়ছে না।অনেকে আশ্রয় নিয়েছিলেন শেখ রাদওয়ান এলাকায়। কিন্তু সেখানে ইসরায়েলি ট্যাংক ঢুকে ঘরবাড়ি ধ্বংস করেছে, তাঁবুতে আগুন ধরিয়ে দিয়েছে।হাসপাতালগুলোতে মৃত ও আহতের ঢল নেমেছে। আল-শিফা হাসপাতালে মর্গের মেঝেতে লাশ সারিবদ্ধভাবে রাখা। বাইরে এক মা তার নিহত সন্তানের মাথায় হাত বুলিয়ে কাঁদছিলেন আর বলছিলেন—“আমাকে ফেলে কোথায় গেলে, বাবা? কেন?”ইউনিসেফের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার যোগাযোগ কর্মকর্তা টেস ইনগ্রাম সতর্ক করে বলেছেন, প্রায় ১০ লাখ মানুষ আটকা পড়েছেন এই ‘ভয়, পালানো ও জানাজায় ভরা নগরীতে’। শুধু বৃহস্পতিবারই গাজা সিটিতে নিহত হয়েছেন ৪৪ জন।ইসরায়েলি সেনাদের তথ্য অনুযায়ী, তারা এখন গাজা সিটির ৪০ শতাংশের নিয়ন্ত্রণ নিয়েছে এবং আগামী দিনগুলোতে অভিযান আরও জোরদার করবে। আল জাজিরার সানাদ ফ্যাক্ট-চেকিং এজেন্সি স্যাটেলাইট ছবিতে অন্তত ৫২টি ইসরায়েলি সামরিক যান জেইতুন এলাকায় মোতায়েন থাকতে দেখেছে।ছবিগুলো দেখাচ্ছে, গত ২৫ আগস্ট থেকে ১ সেপ্টেম্বরের মধ্যে উত্তর ও মধ্য গাজা সিটি থেকে পশ্চিমে, বিশেষ করে আল-রাশিদ সড়ক ও সমুদ্রতীরবর্তী এলাকায়, ফিলিস্তিনিদের জোরপূর্বক সরিয়ে দেওয়া হয়েছে।কিন্তু দক্ষিণ গাজায় আশ্রিতদের অবস্থাও ভয়াবহ। খান ইউনিসে চার মাস আগে গাজা সিটি থেকে পালিয়ে যাওয়া গর্ভবতী নারী শুরুক আবু ঈদ জানান, উত্তর দিক থেকে নতুন মানুষ আসায় তাদের দুর্দশা আরও বেড়েছে। তিনি বলেন, “কোনও গোপনীয়তা নেই, শান্তিও নেই।”যেখানেই যাচ্ছেন, ফিলিস্তিনিরা মৃত্যু ও ধ্বংসের মুখোমুখি হচ্ছেন। বৃহস্পতিবার নুসাইরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় সাতজন নিহত হন, যাদের মধ্যে তিনজন শিশু। এছাড়া রাফাহতে ত্রাণ নেওয়ার জন্য জড়ো হওয়া মানুষদের ওপরও গুলি চালায় সেনারা। সেখানে সাতজন নিহত ও আরও অনেকে আহত হন।বৃহস্পতিবার ভোর থেকে ইসরায়েলি স্থল ও বিমান হামলায় পুরো উপত্যকাজুড়ে নিহত হয়েছেন ৭৫ জন।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
৭৮ বছর পর বদলাচ্ছে ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয়
৭৮ বছর পর বদলাচ্ছে ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয়

ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও) আগামী মাসে নতুন এক্সিকিউটিভ এনক্লেভে স্থানান্তরিত হতে যাচ্ছে, যা এতদিন সাউথ ব্লকে ছিল। সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের Read more

যুক্তরাষ্ট্রের ‘কারপেন্টার স্ট্রিট’ এখন থেকে ‘খালেদা জিয়া স্ট্রিট’
যুক্তরাষ্ট্রের ‘কারপেন্টার স্ট্রিট’ এখন থেকে ‘খালেদা জিয়া স্ট্রিট’

প্রয়াত বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামে যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে একটি সিটি কাউন্সিলে একটি সড়কের নামকরণ করা Read more

রেজা কিবরিয়ার যোগদানে বিএনপিতে এখন ত্রিমুখী লড়াই
রেজা কিবরিয়ার যোগদানে বিএনপিতে এখন ত্রিমুখী লড়াই

হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে এখনও প্রার্থী ঘোষণা করেনি বিএনপি। ৩০০ আসনের মধ্যে বিএনপি ২৩৭টিতে প্রার্থী দিয়েছে, প্রার্থী না দেওয়া বাকিগুলোর মধ্যে Read more

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী হলেন আনুতিন চার্নভিরাকুল
থাইল্যান্ডের প্রধানমন্ত্রী হলেন আনুতিন চার্নভিরাকুল

থাইল্যান্ডের পার্লামেন্টে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন ডানপন্থী ধনকুবের ব্যবসায়ী আনুতিন চার্নভিরাকুল। গত সপ্তাহে আদালতের রায়ে সাবেক প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা পদচ্যুত Read more

সীমান্তে ‘ভূতের আওয়াজ’ দিয়ে ভয় দেখাচ্ছে থাইল্যান্ড
সীমান্তে ‘ভূতের আওয়াজ’ দিয়ে ভয় দেখাচ্ছে থাইল্যান্ড

যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পরও সীমান্ত উত্তেজনা যেন থামছেই না থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে। এবার থাইল্যান্ডের বিরুদ্ধে বিতর্কিত সীমান্তজুড়ে 'ভূতুড়ে আওয়াজ' Read more

স্বাভাবিক প্রসবে দিনমজুর দম্পতির ঘরে একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম
স্বাভাবিক প্রসবে দিনমজুর দম্পতির ঘরে একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম

নাটোরের লালপুরে দিনমজুর আসিব হোসেন সবুজের স্ত্রী রেশমা খাতুন নরমাল ডেলিভারির মাধ্যমে একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিয়েছেন।মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন