ঝিনাইদহের মহেশপুরে চার বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। বৃহস্পতিবার(৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার আদমপুর আবাসন প্রকল্পে এ ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয়রা জানায়, বিকেলে বন্ধুদের সঙ্গে খেলা করছিল ওই শিশু। এ সময় একই এলাকার বাবু হোসেনের ছেলে রাকিব (১৬) তাকে চকলেট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে বাড়ির পাশের একটি ভুট্টা ক্ষেতে নিয়ে যায়। পরে সেখানে সে শিশুটিকে ধর্ষণ করে।পরে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে আসলে পরিবারের সদস্যরা ঘটনাটি জানতে পারে। এ সময় শিশুটির পরনের পোশাক রক্তে ভিজে ছিল। দ্রুত তাকে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।ঘটনার পর স্থানীয়রা ধর্ষক রাকিবকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। মহেশপুর কোটচাঁদপুর থানার সার্কেল এসপি মুন্না বিশ্বাস জানান, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। শিশুটির মেডিকেল পরীক্ষা শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘কিং চার্লস হারমনি অ্যাওয়ার্ড’ গ্রহণ করবেন প্রধান উপদেষ্টা
‘কিং চার্লস হারমনি অ্যাওয়ার্ড’ গ্রহণ করবেন প্রধান উপদেষ্টা

বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. ইউনূস যুক্তরাজ্য সফরে সম্মানজনক ‘কিং চার্লস হারমনি অ্যাওয়ার্ড ২০২৫’ গ্রহণ করবেন বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত পররাষ্ট্র Read more

সারাদেশে বিশৃঙ্খলার পরিকল্পনা করছে গণহত্যাকারীরা: আসিফ
সারাদেশে বিশৃঙ্খলার পরিকল্পনা করছে গণহত্যাকারীরা: আসিফ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগের নেতাদের বিচারকার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত দলটির কার্যক্রম নিষিদ্ধ করেছে অন্তর্বর্তী সরকার। নিষিদ্ধের খবরে এবার Read more

কুয়ালালামপুরে বাংলাদেশিসহ ১৩ অভিবাসী আটক
কুয়ালালামপুরে বাংলাদেশিসহ ১৩ অভিবাসী আটক

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে বিশেষ অভিযান চালিয়ে বাংলাদেশিসহ ১৩ অভিবাসীকে আটক করেছে অভিবাসন বিভাগ। গত মঙ্গলবার (৩ জুন) কুয়ালালামপুরের জালান ইপো Read more

প্রার্থিতা হারালেন ১৭ জন
প্রার্থিতা হারালেন ১৭ জন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল শুনানির সপ্তম দিনে ১৮টি আবেদন মঞ্জুর ও ১৭ টি Read more

১০ ঘন্টার ব্যবধানে সীতাকুণ্ডে আরো এক লাশ উদ্ধার
১০ ঘন্টার ব্যবধানে সীতাকুণ্ডে আরো এক লাশ উদ্ধার

চট্টগ্রামের সীতাকুণ্ডে দশ ঘন্টা ব্যবধানে আরো এক মহিলার (৪০) লাশ উদ্ধার করেছে পুলিশ।সোমবার (১৮ আগস্ট) সকাল দশটার দিকে উপজেলা সৈয়দপুর Read more

সুনামগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত
সুনামগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত

সুনামগঞ্জের জামালগঞ্জে পূর্ব বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে সেজাউল ইসলাম কালা মিয়া (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন