গত ২ সেপ্টেম্বর সময়ের কণ্ঠস্বর অনলাইনে ‘বৃষ্টি হলেই গড়িয়ে পড়ে পানি, কষ্টই যেন নিত্য সঙ্গী বৃদ্ধা ফজিলা বেগমের’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ হয়। সংবাদটি প্রকাশের পরপরই নজরে আসে সখীপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্লাহ আল রনীর।বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে কচুয়া গ্রামের সেই অসহায় বৃদ্ধা ফজিলা বেগমের বাড়িতে উপহার নিয়ে হাজির হন ইউএনও। এ সময় তিনি ওই বৃদ্ধার ঘর তৈরির জন্য টিন ও শুকনো খাদ্য প্রদান করেন।উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল রনী বলেন, ‘কচুয়া গ্রামের ফজিলা বেগমের অসহায়ত্বের চিত্র আমাদের হৃদয় ছুঁয়ে গেছে। প্রাথমিকভাবে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তার ঘর তৈরির জন্য টিন ও শুকনো খাবার পৌঁছে দেওয়া হয়েছে। খুব দ্রুত যেন ফজিলা বেগমের ঘরটি হয় সে ব্যবস্থা নেওয়া হবে।’এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ওয়াসিম, স্থানীয় ইউপি সদস্য মামুন সিকদার, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি খোকন সিকদারসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ১৬
পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ১৬

পাকিস্তানের পাঞ্জাব ও খাইবার-পাখতুনখাওয়া প্রদেশে নিরাপত্তা বাহিনীর অভিযানে কমপক্ষে ১৬ সন্ত্রাসী নিহত হয়েছে। নিহতরা সবাই নিষিদ্ধ ঘোষিত তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)-এর Read more

থালাপতি বিজয়ের বিরুদ্ধে মামলা, হতে পারেন গ্রেপ্তার
থালাপতি বিজয়ের বিরুদ্ধে মামলা, হতে পারেন গ্রেপ্তার

নির্বাচনী সমাবেশে পদদলিত হয়ে ৩৯ জনের মৃত্যুর ঘটনায় তামিল অভিনেতা ও রাজনীতিবিদ থালাপতি বিজয়সহ তার দলের কয়েকজন নেতার বিরুদ্ধে ফৌজদারি Read more

গাজীপুরে কালভার্টের পাশে পড়ে ছিল নবজাতকের মরদেহ
গাজীপুরে কালভার্টের পাশে পড়ে ছিল নবজাতকের মরদেহ

গাজীপুর সদর উপজেলার বানিয়ারচালা পূর্বপাড়া এলাকায় একটি কালভার্টের পাশ থেকে এক নবজাতক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার (১১ জুলাই) সকাল Read more

আরও ঘনিষ্ঠ হচ্ছে রাশিয়া-ইরান, বাড়াচ্ছে সহযোগিতা
আরও ঘনিষ্ঠ হচ্ছে রাশিয়া-ইরান, বাড়াচ্ছে সহযোগিতা

ইরানের সঙ্গে সব ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর জন্য রাশিয়া প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে ক্রেমলিন। সোমবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের সঙ্গে Read more

রাজধানীর বনানীতে সিসা বারে যুবককে ছুরিকাঘাতে হত্যা
রাজধানীর বনানীতে সিসা বারে যুবককে ছুরিকাঘাতে হত্যা

রাজধানীর বনানীতে একটি সিসা বারে কথা-কাটাকাটির ঘটনাকে কেন্দ্র করে এক যুবককে হত্যা করা হয়েছে। নিহতের নাম রাহাত হোসেন রাব্বি (৩১)।বৃহস্পতিবার Read more

জামিন পেলেন ইমরান খান
জামিন পেলেন ইমরান খান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান সামরিক স্থাপনায় হামলার সঙ্গে সম্পর্কিত ৮টি মামলায় জামিন পেয়েছেন। বৃহস্পতিবার (২১ আগস্ট) দেশটির সর্বোচ্চ আদালত তার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন