ফেসবুকসহ বেশ কয়েকটি সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ করে দিয়েছে নেপাল।  বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) এমন তথ্য জানিয়েছে দেশটি। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, ভুয়া আইডি ব্যবহারকারীরা ঘৃণা ও গুজব ছড়াচ্ছে, সাইবার অপরাধ করছে এবং সামাজিক সম্প্রীতি নষ্ট করছে। দেশটিতে প্রায় ৯০ শতাংশ অর্থাৎ ৩ কোটি মানুষ ইন্টারনেট ব্যবহার করে। অপরাধ দমনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে সোশ্যাল মিডিয়ার মূল প্রতিষ্ঠানকে বুধবার পর্যন্ত সময় দেওয়া হয়েছিল। বলা হয়, অভিযোগ নিষ্পত্তি করার জন্য ফেসবুকসহ অন্যান্য সোশ্যাল মিডিয়া কর্তৃপক্ষকে একজন প্রতিনিধি নিয়োগ দিতে হবে। যিনি নেপালের যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের সঙ্গে কাজ করবেন। অন্যথায় এগুলো বন্ধ করে দেওয়া হবে।বৃহস্পতিবার সরকারি এক বিবৃতিতে নেপালের টেলিযোগাযোগ কর্তৃপক্ষকে (এনটিএ) নিবন্ধনবিহীন সামাজিক যোগাযোগমাধ্যম নিষ্ক্রিয় করার নির্দেশ দেওয়া হয়, তবে কোন কোন প্ল্যাটফর্মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে সে বিষয়ে বিস্তারিত উল্লেখ করা হয়নি।যোগাযোগ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, টিকটক, ভাইবার, উইটক, নিমবাজ এবং পপ্পো লাইভ নিবন্ধিত হয়েছে, কিন্তু ফেসবুকসহ অন্যরা হয়নি। ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান মেটা এ বিষয়ে মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি।নেপালের যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী পৃত্বি সুব্বা গুরুং বলেন, ‘আমরা তাদের নিবন্ধনের জন্য যথেষ্ট সময় দিয়েছি এবং বারবার আমাদের অনুরোধ মানতে বলেছি। কিন্তু তারা শোনেনি।’ এদিকে যুক্তরাষ্ট্র, ব্রাজিল ও অস্ট্রেলিয়ার মতো দেশগুলোতে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে কেউ যাতে অপরাধ না করতে পারে জন্য এসব প্রতিষ্ঠানের ওপর নজরদারি বাড়িয়েছে তারা।খবর রয়টার্স ।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভোলায় শুরু হয়েছে ফেরী চলাচল
ভোলায় শুরু হয়েছে ফেরী চলাচল

ঘূর্ণিঝড়ের প্রভাবে বৈরী আবহাওয়ায় বন্ধ থাকার একদিন পর ভোলা-বরিশাল ও ভোলা-লক্ষ্মীপুর নৌ-রুটে শুরু হয়েছে ফেরী চলাচল।শুক্রবার (৩০ মে) সকাল থেকে Read more

ভাঙ্গুড়ায় আনসার-ভিডিপির প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ
ভাঙ্গুড়ায় আনসার-ভিডিপির প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ

পাবনার ভাঙ্গুড়া উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণ সমাপ্ত হয়েছে। বৃহস্পতিবার (২৯ মে) দুপুরে ভাঙ্গুড়া উপজেলার Read more

মির্জাপুরে স্বামীকে অপহরণ করে ৪ লাখ টাকা চাঁদা দাবি, স্ত্রীসহ গ্রেপ্তার ৬
মির্জাপুরে স্বামীকে অপহরণ করে ৪ লাখ টাকা চাঁদা দাবি, স্ত্রীসহ গ্রেপ্তার ৬

টাঙ্গাইলের মির্জাপুরে স্বামীকে অপরহণ করিয়ে ৪ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে অভিযুক্ত নারীসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন