২০০২ সালের পর থেকে আর বিশ্বকাপ জেতা হয়নি ব্রাজিলের। দুই দশকের বেশি সময় ধরে ‘হেক্সা’—অর্থাৎ ছয়বার বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য সামনে রেখেই এগোচ্ছে সেলেসাওরা। ব্রাজিল দলের কোচ কার্লো আনচেলত্তি মনে করছেন, এবার সেই বহু প্রতীক্ষিত লক্ষ্য অর্জনের সেরা সময়।চিলির বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচের আগে সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেন, ‘ব্রাজিলের বিশ্বকাপ জয়ের ২৪ বছর হয়ে গেছে। তবে এবার সময় এসেছে। দায়িত্বটা বিশাল। তবে একটা দেশের অনুপ্রেরণা বড় পার্থক্য গড়ে দিতে পারে। তিনি আরও বলেন, ‘দলে দারুণ প্রতিদ্বন্দ্বিতা। কমপক্ষে ৭০ জন খেলোয়াড় আছেন যারা সেলেসাও দলে জায়গা পাওয়ার মতো। মান তো আছেই, তবে দলের সম্মিলিত শক্তি সবচেয়ে গুরুত্বপূর্ণ।’২০২৬ বিশ্বকাপ সামনে রেখে ইতিমধ্যে সম্ভাব্য স্কোয়াড নিয়ে কাজ শুরু করেছেন ব্রাজিল কোচ। তিনি বলেন, ‘বিশ্বকাপকে মাথায় রেখে এরই মধ্যে একটা গ্রুপকে একত্রিত করেছি। ২৬ জনের তালিকা দেওয়াটা হয়তো বড় ভুল হতে পারে।’আগামীকাল ভোরে চিলির বিপক্ষে মাঠে নামার আগে নেইমারকে নিয়ে আনচেলত্তি বলেছেন, ‘শারীরিক কোনো সমস্যা নয়, কৌশলগত সিদ্ধান্ত ছিল। বেশ কিছু কারণে এই কৌশলগত সিদ্ধান্তটা নেওয়া হয়েছে। নেইমারের প্রতিভা নিয়ে কেউই দ্বিমত করতে পারবে না। তবে তার এবং অন্যদেরও শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করা আমাদের জন্য গুরুত্বপূর্ণ।’আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি ও মেদ কমাবে যে চা
ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি ও মেদ কমাবে যে চা

কেউ ভাবেন ওজন কমাতে হবে। কেউ বা ত্বকের কথা ভাবেন। মুখের নিষ্প্রাণ ভাব সরিয়ে উজ্জ্বলতা ফেরাতে কাজ করতে পারে আপনার Read more

রাজধানীতে এনসিপির দুই পক্ষের সংঘর্ষ
রাজধানীতে এনসিপির দুই পক্ষের সংঘর্ষ

পূর্ব লেনদেন সংক্রান্ত বিরোধের জের ধরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজন আহত Read more

ধানুশের সঙ্গে প্রেম নিয়ে নীরবতা ভাঙলেন ম্রুণাল
ধানুশের সঙ্গে প্রেম নিয়ে নীরবতা ভাঙলেন ম্রুণাল

বেশ কিছু দিন ধরে গুঞ্জন উড়ছে, বলিউড অভিনেত্রী ম্রুণাল ঠাকুরের সঙ্গে প্রেম করছেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা ধানুশ। তাদের একাধিক Read more

জনগণ চাচ্ছে এই সরকার যেন আরও ৫ বছর ক্ষমতায় থাকে: স্বরাষ্ট্র উপদেষ্টা
জনগণ চাচ্ছে এই সরকার যেন আরও ৫ বছর ক্ষমতায় থাকে: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লে. জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সাধারণ মানুষ চাচ্ছেন আমাদের এই সরকার যেন আরও অন্তত ৫ Read more

দুপুরের মধ্যে যে ৮ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস
দুপুরের মধ্যে যে ৮ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস

দুপুরের মধ্যে দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। Read more

নড়াইলে জমজমাট পাটের হাট, দামে খুশি কৃষকরা
নড়াইলে জমজমাট পাটের হাট, দামে খুশি কৃষকরা

সোনালী আঁশ খ্যাত পাটের সুদিন ফিরেছে। নড়াইলের তিন উপজেলার বাজারগুলোতে নতুন পাট উঠতে শুরু করেছে। এবার পর্যাপ্ত বৃষ্টি হওয়ায় জাগ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন