টাঙ্গাইলের মির্জাপুর পৌরশহরের মডার্ণ হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার ক্লিনিকে ভুল চিকিৎসায় টনসিল অপারেশন করাতে গিয়ে তাসরিফা নামের ৯ বছর বয়সী এক শিশুর মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।রবিবার (২৭ জুলাই) ৫ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফরিদুল ইসলাম। কমিটিকে আগামী ৭ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।নিহত তাসরিফা টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার লাউহাটি ইউনিয়নের পাচুটিয়া গ্রামের পারভেজ আহমেদ-পলি বেগম দম্পতির বড় সন্তান। শিশুটি দ্বিতীয় শ্রেণীতে পড়াশোনা করতো।৫ সদস্য বিশিষ্ট কমিটির সভাপতি করা হয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট ডা. মুহাম্মদ আলী। কমিটির অন্য সদস্যরা হলেন জুনিয়র কনসালটেন্ট (সার্জারি) ডা. রাজিব কর্মকার, আবাসিক মেডিকেল অফিসার ডা. লিটন চন্দ্র সাহা, মেডিকেল অফিসার ডা. বাবুল আক্তার ও স্যানিটারি ইন্সপেক্টর ইসরাত জাহান।এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফরিদুল ইসলাম বলেন, ‘বিষয়টি খুবই উদ্বেগজনক। আমরা এটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছি। তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।’প্রসঙ্গত, গত শুক্রবার দুপুর সাড়ে ৩টার দিকে টাঙ্গাইলের মির্জাপুর পৌরশহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত মির্জাপুর মডার্ণ হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে এই মৃত্যুর ঘটনা ঘটে। ঘটনার পর দায় এড়াতে মৃত শিশুটিকে অন্যত্র রেফার্ড করার অভিযোগ উঠে ক্লিনিক কর্তৃপক্ষের বিরুদ্ধে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
৭ দফা দাবিতে বিক্ষোভ করছেন কবি নজরুল কলেজ শিক্ষার্থীরা
৭ দফা দাবিতে বিক্ষোভ করছেন কবি নজরুল কলেজ শিক্ষার্থীরা

ছাত্রাবাস সংস্কার, শ্রেণিকক্ষের সংকট নিরসন, পরিবহন সংকট নিরসনসহ ৭ দফা দাবিতে বিক্ষোভ করছেন রাজধানীর কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থীরা।বুধবার (৭ Read more

ইসির প্রতীক তালিকায় যুক্ত হলো ‘শাপলা কলি’
ইসির প্রতীক তালিকায় যুক্ত হলো ‘শাপলা কলি’

ইসির প্রতীক তালিকায় যুক্ত হয়েছে শাপলা কলি। দীর্ঘদিন ধরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শাপলা প্রতীক দাবি করে আসছিল।বৃহস্পতিবার (৩০ অক্টোবর) Read more

গাজা সিটি দখলের পরিকল্পনা অনুমোদন করল ইসরায়েলি মন্ত্রিসভা
গাজা সিটি দখলের পরিকল্পনা অনুমোদন করল ইসরায়েলি মন্ত্রিসভা

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের গাজা সিটি দখলে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর প্রস্তাব অনুমোদন করেছে দেশটির নিরাপত্তা মন্ত্রিসভা। অনলাইন সংবাদমাধ্যম অ্যাক্সিওস Read more

রং শনাক্ত করে বিশ্ব রেকর্ড করলো টিয়া পাখি
রং শনাক্ত করে বিশ্ব রেকর্ড করলো টিয়া পাখি

টিয়া পাখিটির নাম শাওগুই। এটি চীনের এক ব্যক্তির পোষা পাখি। টিয়া পাখিটির অনন্য একটি দক্ষতা রয়েছে। এটি দ্রুত সময়ের মধ্যে Read more

কক্সবাজারে ৩৮ লাখ টাকার সড়ক উন্নয়নে ব্যাপক ‘অনিয়ম’, নীরব সওজ
কক্সবাজারে ৩৮ লাখ টাকার সড়ক উন্নয়নে ব্যাপক ‘অনিয়ম’, নীরব সওজ

কক্সবাজার সদর উপজেলার খরুলিয়া বাজারে ৩৮ লাখ টাকার একটি সড়ক উন্নয়ন প্রকল্পে ভয়াবহ অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। সড়ক ও Read more

ক্যান্সার আক্রান্ত শিশুদের চিকিৎসায় তহবিল সংগ্রহে প্রতারণা, বিবিসির অনুসন্ধান
ক্যান্সার আক্রান্ত শিশুদের চিকিৎসায় তহবিল সংগ্রহে প্রতারণা, বিবিসির অনুসন্ধান

বিশ্বজুড়ে অসুস্থ বা মৃত্যুপথযাত্রী শিশুদের অভিভাবকদের অনলাইন প্রতারণামূলক প্রচারণার মাধ্যমে শোষণ করা হচ্ছে বলে বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের অনুসন্ধানে জানা গেছে। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন