মুন্সিগঞ্জের শ্রীনগরে বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে হাফসা (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে জেলার শ্রীনগর উপজেলার হাষাড়া ইউনিয়নের ঢালীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু হাফসা ওই গ্রামের কুয়েত প্রবাসী আক্কাস খানের মেয়ে। হাফসা স্থানীয় একটি মাদরাসার প্রথম শ্রেণীর শিক্ষার্থী।স্থানীয়রা জানান, দুপুর ১ টার দিকে শিশুর মা সাথী বেগম সাংসারিক কাজে ব্যস্ত ছিলেন। কাজের ফাঁকে শিশুকে দেখতে না পেয়ে চারদিক খোঁজাখুঁজি শুরু করেন। কোথাও না পেয়ে বাড়ির পাশের পুকুরের পানিতে নেমে খোঁজ শুরু করেন স্থানীয়রা। এক পর্যায়ে পুকুর থেকে শিশুকে উদ্ধার করেন তারা। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুকে মৃত ঘোষণা করেন।শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে ছুটে যায়। কিন্তু তার আগেই পুকুর থেকে শিশুটিকে উদ্ধার করেন স্থানীয়রা। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত ডা. ক্যামেলিয়া জানান, হাসপাতালে আনার আগেই শিশুটি মারা যায়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডা. ক্যামেলিয়া জানান, হাসপাতালে আনার আগেই শিশুটি মারা যায়।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জীবননগরে ভোক্তা অধিকারের অভিযান, তিন প্রতিষ্ঠানকে জরিমানা
জীবননগরে ভোক্তা অধিকারের অভিযান, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

চুয়াডাঙ্গার জীবননগরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান অভিযান চালিয়েছেন। বৃহস্পতিবার (০৯ অক্টোবর) বেলা Read more

সরে দাঁড়ানোর ঘোষণা দিয়ে ফের ভোটে ফিরলেন বিএনপি প্রার্থী
সরে দাঁড়ানোর ঘোষণা দিয়ে ফের ভোটে ফিরলেন বিএনপি প্রার্থী

নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে তিন দিনের নানা নাটকীয়তা ও উত্তেজনার পর অবশেষে নির্বাচনে ফেরার ঘোষণা দিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান। শুক্রবার Read more

গোপালগঞ্জে সহিংসতা নিয়ে পুলিশের প্রতিবেদনে যা উঠে এল
গোপালগঞ্জে সহিংসতা নিয়ে পুলিশের প্রতিবেদনে যা উঠে এল

গোপালগঞ্জে এনসিপির সমাবেশ ঘিরে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের সহিসংতার পর সেখানে কারফিউ জারি করা হয়। গতকাল বুধবারের সহিংসতায় চারজন Read more

এবার গাজায় শক্তিশালী হামলার নির্দেশ নেতানিয়াহুর
এবার গাজায় শক্তিশালী হামলার নির্দেশ নেতানিয়াহুর

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজায় অবিলম্বে শক্তিশালী বিমান ও স্থল হামলার নির্দেশ দিয়েছেন। তবে এসব হামলা কখন এবং কোথায় চালানো Read more

পাচার হওয়া সম্পদ ফেরতে আন্তর্জাতিক সহযোগিতা চাইল বাংলাদেশ
পাচার হওয়া সম্পদ ফেরতে আন্তর্জাতিক সহযোগিতা চাইল বাংলাদেশ

উন্নয়নশীল দেশগুলো থেকে অবৈধভাবে পাচার হওয়া সম্পদ পুনরুদ্ধারে আন্তর্জাতিক সহযোগিতা আরও জোরদার করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ।জাতিসংঘের সাউথ-সাউথ কোঅপারেশনের উচ্চ পর্যায়ের Read more

দায়িত্ব গ্রহণ করলেন সিলেটের নতুন ডিসি সারওয়ার আলম
দায়িত্ব গ্রহণ করলেন সিলেটের নতুন ডিসি সারওয়ার আলম

সিলেটের নতুন জেলা প্রশাসক হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন মো. সারওয়ার আলম। বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল সাড়ে দশটায় জেলা প্রশাসক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন