যশোরের শার্শার সীমান্ত পথে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় ৩ জন বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর) সকালের দিকে সীমান্তের রুদ্রপুর পশ্চিম পাড়া নামক স্থান থেকে তাদেরকে আটক করা হয়। এ সময় আটককৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে বাংলাদেশী ৬৮৫ টাকা, ভারতীয় এক হাজার ৭৪০ রুপি এবং তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়। আটকরা হলেন, যশোর সদর উপজেলার বাগডাঙ্গা গ্রামের মৃত পাগল চাঁদের ছেলে খোকন বিশ্বাস (৫৬), একই জেলার কামালপুর গ্রামের আশুতোষ গনেশের ছেলে অসীম কুমার দত্ত (৫০) ও খুলনা জেলা সদর উপজেলার স্যার ইকবাল রোড সড়ক এলাকার হরিপদ ঘোষের ছেলে উমা প্রসাদ ঘোষ (৫৬)। খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের মাধ্যমে খবর আসে অবৈধ পথে কয়েকজন বাংলাদেশী নাগরিক ভারতে প্রবেশ করবে। এমন গোপন খবরে বিজিবির একটি দল রুদ্রপুর পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৩ জন বাংলাদেশীকে আটক করে। আটককৃত বাংলাদেশি নাগরিকদেরকে অবৈধ পারাপারের বিরুদ্ধে মামলা দিয়ে শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
প্রতিমা বিসর্জনে নৌকাডুবি, নিখোঁজের পর মিললো দুই মরদেহ
প্রতিমা বিসর্জনে নৌকাডুবি, নিখোঁজের পর মিললো দুই মরদেহ

গাজীপুরের কালিয়াকৈরে বিজয়া দশমীর প্রতিমা বিসর্জনের সময় তুরাগ নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ হওয়া দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (০৪ Read more

যুদ্ধে যোগ দিচ্ছে ১২ বছরের ইরানি শিশুরা
যুদ্ধে যোগ দিচ্ছে ১২ বছরের ইরানি শিশুরা

ইরানের প্রভাবশালী সামরিক বাহিনী ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এক ঘোষণায় জানিয়েছে, এখন থেকে ১২ বছর বয়সি শিশুরাও সরাসরি যুদ্ধকালীন Read more

বিরামপুরের ১০ গ্রামে ঈদ উদযাপন
বিরামপুরের ১০ গ্রামে ঈদ উদযাপন

সৌদি আরবের সঙ্গে মিল রেখে দিনাজপুরের বিরামপুরে দুই ইউনিয়নের প্রায় ১০টি গ্রামের মুসল্লি ঈদুল আজহার নামাজ আদায় করেছেন। দুই জামাতে Read more

গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে বিএনপি
গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে বিএনপি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান বলেছেন, আসন্ন গণভোটে বিএনপি ‘হ্যাঁ’ এর পক্ষে, এটাই Read more

চুনারুঘাট থানার ওসি প্রত্যাহার
চুনারুঘাট থানার ওসি প্রত্যাহার

হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার ওসি মো. নূর আলম ৪ লাখ টাকা চুরির অভিযোগে কনস্টেবল ওয়াসিমের বাসা তছনছ করেন। এ ঘটনা সামাজিক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন