সৌদি প্রো লিগে নিজের প্রথম ম্যাচেই হ্যাটট্রিক করে আলো ছড়ালেন পর্তুগিজ ফরোয়ার্ড জোয়াও ফেলিক্স। তাঁর দুর্দান্ত পারফরম্যান্সে মৌসুমের প্রথম ম্যাচে আল তাউনের বিপক্ষে ৫–০ গোলের বড় জয় পেয়েছে আল নাসর। গোল করেছেন ক্রিস্টিয়ানো রোনালদোও।রোনালদো-ফেলিক্সদের আধিপত্যে ম্যাচের শুরু থেকেই কোণঠাসা হয়ে পড়ে আল তাউন। ম্যাচের সপ্তম মিনিটেই গোল করে দলকে এগিয়ে দেন ফেলিক্স। বাঁ দিক থেকে গ্যাব্রিয়েলের পাস পেয়ে বাঁ পায়ের নিখুঁত শটে জালের ঠিকানা খুঁজে নেন তিনি। প্রথমার্ধে আরও কিছু সুযোগ তৈরি করলেও ব্যবধান বাড়াতে পারেনি আল নাসর।বিরতির পর অল আউট আক্রমণে যায় আল নাসর। ৫৪তম মিনিটে পেনাল্টি থেকে গোল করেন রোনালদো। মাত্র এক মিনিট পরই কিংসলে কোম্যান দুর্দান্ত এক হেডে গোল করে ৩–০ করেন। এরপর শুরু হয় ফেলিক্সের একক শো।৬৭তম মিনিটে সাদিও মানের পাস থেকে দূরপাল্লার এক শটে জাল কাঁপান ফেলিক্স। এরপর ৮৬তম মিনিটে রোনালদোর একটি শট ডিফেন্ডার ও ক্রসবারে লেগে ফিরে এলে, ঠান্ডা মাথায় বল জালে পাঠিয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি।চেলসি থেকে আল নাসরে যোগ দেওয়ার পর সুপার কাপে দুটি ম্যাচ খেললেও, লিগে এটি ছিল ফেলিক্সের প্রথম ম্যাচ। আর সেই ম্যাচেই হ্যাটট্রিক করে ২৫ বছর বয়সী এই ফরোয়ার্ড স্মরণীয় করে রাখলেন নিজের অভিষেক।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিএনপির একপক্ষের নেতার বিরুদ্ধে অপরপক্ষের নেতার সংবাদ সম্মেলন!
বিএনপির একপক্ষের নেতার বিরুদ্ধে অপরপক্ষের নেতার সংবাদ সম্মেলন!

ফরিদপুরের আলফাডাঙ্গায় উপজেলা বিএনপির সদস্য সচিব (স্থগিত কমিটি) নুরজামাল খসরুর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন বিএনপির অপর এক নেতা।সোমবার (৯ জুন) Read more

কর্তৃপক্ষের ‘স্বেচ্ছাচারিতায়’ স্টোরেই নষ্ট লাখ লাখ টাকার সরকারি ওষুধ!
কর্তৃপক্ষের ‘স্বেচ্ছাচারিতায়’ স্টোরেই নষ্ট লাখ লাখ টাকার সরকারি ওষুধ!

গাজীপুরের কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মজুত থাকা বিপুল পরিমাণ সরকারি ওষুধ নষ্ট হয়ে গেছে। কর্তৃপক্ষের স্বেচ্ছাচারিতায় সময়মতো রোগীদের মাঝে বিতরণ Read more

বাড়তি শুল্ক স্থগিতের সিদ্ধান্তে ট্রাম্পকে ধন্যবাদ প্রধান উপদেষ্টার
বাড়তি শুল্ক স্থগিতের সিদ্ধান্তে ট্রাম্পকে ধন্যবাদ প্রধান উপদেষ্টার

আগামী ৯০ দিনের জন্য যুক্তরাষ্ট্রের ঘোষিত নতুন শুল্ক স্থগিত করায় দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ Read more

কাতারের জ্বালানি প্রতিমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ
কাতারের জ্বালানি প্রতিমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন কাতারের জ্বালানিবিষয়ক প্রতিমন্ত্রী সাউদ বিন শেরিদা আল কাবি।মঙ্গলবার (২২ এপ্রিল) দোহায় আয়োজিত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন