একুশে আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় দায়ের হওয়া মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ সব আসামিকে খালাস করে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ আসামিদের খালাস করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিলের ওপর শুনানি শেষে বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ছয় সদস্যের বিচারপতির আপিল বিভাগের বেঞ্চ এ সংক্রান্ত বিষয়ে রায় দেন।এ মামলায় সব আসামির খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের দায়ের করা আপিলের ওপর শুনানি শেষ হয় গত ২১ আগস্ট। ওই দিন এ বিষয়ে রায়ের জন্য আজকের দিন (৪ সেপ্টেম্বর) ধার্য করেছিলেন আপিল বিভাগ।পেপারবুক (মামলার বৃত্তান্ত) থেকে রাষ্ট্রপক্ষের উপস্থাপনের মধ্য দিয়ে গত ১৭ জুলাই আপিলের ওপর শুনানি শুরু হয়। এর ধারাবাহিকতায় গত ৩১ জুলাই, ১৯ আগস্ট, ২০ ও ২১ আগস্ট শুনানি হয়। এদিন শুনানি শেষে রায়ের জন্য ৪ সেপ্টেম্বর দিন ধার্য করেন আপিল বিভাগ।এ বছরের ১২ জানুয়ারি একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় নিম্ন আদালতে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত তারেক রহমান ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত লুৎফুজ্জামান বাবরসহ সব আসামিকে খালাস করে রায় দিয়েছিলেন হাইকোর্ট। বিচারিক আদালতের রায় বাতিল করে হাইকোর্টের বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় দেন।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দুর্নীতি দমন কমিশনের নতুন সচিব মোহাম্মদ খালেদ রহীম
দুর্নীতি দমন কমিশনের নতুন সচিব মোহাম্মদ খালেদ রহীম

মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ খালেদ রহীমকে সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। পদোন্নতির পর তাকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব Read more

বাংলাদেশসহ ৪ দেশে মার্কিন ভ্রমণ সতর্কতা
বাংলাদেশসহ ৪ দেশে মার্কিন ভ্রমণ সতর্কতা

বাংলাদেশসহ ৪টি দেশের বিরুদ্ধে লেভেল-২ ভ্রমণ সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি)। এসব দেশে মশাবাহিত রোগের Read more

জীবননগরে ইয়াবাসহ দুজন আটক
জীবননগরে ইয়াবাসহ দুজন আটক

চুয়াডাঙ্গার জীবননগরে অভিযান চালিয়ে এক হাজার ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুজনকে আটক করেছে বিজিবি। রোববার (১১ জানুয়ারি) সন্ধ্যায় জীবননগর পৌর শহরের Read more

এক ঘণ্টায় ৩০ বার বিমান হামলা গাজায়
এক ঘণ্টায় ৩০ বার বিমান হামলা গাজায়

গাজায় স্মরণকালের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ হামলা শুরু করেছে ইসরাইল। গত সপ্তাহের শেষ দিক থেকেই এ হামলা আরও জোরদার করেছে দেশটির Read more

উল্লাপাড়ায় বিএনপি ও অঙ্গসংগঠনের ১০ নেতার পদ স্থগিত ও শোকজ
উল্লাপাড়ায় বিএনপি ও অঙ্গসংগঠনের ১০ নেতার পদ স্থগিত ও শোকজ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে বিএনপির ৭ নেতা পদ স্থগিতের সুপারিশ ও স্বেচ্ছাসেবক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন