সিলেটে বাংলাদেশ-নেদারল্যান্ডসের মধ্যকার তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। এতে ২-০ ব্যবধানে সিরিজ জিতেছে টাইগাররা। সিরিজ সেরা হয়েছেন লিটন কুমার দাস।বুধবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার পর ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন রেফারি।সিরিজের শেষ ম্যাচে মোট দুইবার বৃষ্টি হানা দেয়। ম্যাচের প্রথম চার ওভার এক বল মাঠে গড়াতেই বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে যায়। এরপর ১৯তম ওভারের দুই বলের পর আবারও খেলা বন্ধ হয়ে যায়। এরপর বৃষ্টি না কমায় সেই ম্যাচ আর শুরু করা যায়নি।বৃষ্টিতে দ্বিতীয়বার খেলা বন্ধ হওয়ার আগে বাংলাদেশের সংগ্রহ ছিল ৪ উইকেটে ১৬৪ রান।শেষ ম্যাচে টসে হেরে ব্যাটিংয়ে নেমে খানিকটা দেখেশুনে শুরু করেন দুই ওপেনার লিটন দাস ও সাইফ হাসান। প্রথম দুই ওভারে দুই চারের মারে আসে ৯ রান। এরপর হাত খুলে ব্যাট চালাতে থাকেন লিটন। তৃতীয় ওভারে আসে ৩টি চার ও এক ছয়ের মারে ২২ রান আসে। তবে পরের ওভারে সাজঘরে ফেরেন ওপেনার সাইফ হাসান। এরপরও একপ্রান্ত আগলে রানের চাকা সচল রাখেন লিটন।ম্যাচের চার ওভারের বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় এক উইকেটে ৫৬ রান। এরপর এক বল মাঠে গড়াতেই বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে যায়। বৃষ্টি শেষে খেলা শুরু হলে বাংলাদেশের রানের চাকা মন্থর হয়ে যায়। পরের ছয় ওভারে আসে মাত্র ৩৩ রান। ম্যাচের এগারোতম ওভারে লিটনের এক ছক্কা ও চারের মারে ১৩ রান যোগ হয় বাংলাদেশের খাতায়।এরপর খানিকটা দেখেশুনে খেলতে থাকেন শামীম হাসান ও লিটন। পরের তিন ওভারে আসে মাত্র ১৯ রান। ১৫তম ওভারে কেইনের বোলে সাজঘরে ফেরেন শামীম ও লিটন। দলীয় স্কোর তখন চার উইকেটে ১২২। ক্রিজে সোহান ও জাকের আলী। এই দুই ব্যাটারও উইকেটে থিতু হতে খানিকটা সময় নেন। ম্যাচের ১৮ তম ওভারে কেইনের বলে তিনটি ছক্কা হাঁকান সোহান। এরপরের ওভারের দুই বল মাঠে গড়াতেই বৃষ্টিতে ফের খেলা বন্ধ হয়ে যায়। এরপর আর খেলা মাঠে গড়ায়নি।

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মধ্যপ্রাচ্যে আরও যুদ্ধবিমান পাঠাবে যুক্তরাজ্য: কিয়ার স্টারমার
মধ্যপ্রাচ্যে আরও যুদ্ধবিমান পাঠাবে যুক্তরাজ্য: কিয়ার স্টারমার

ইরান ও ইসরায়েলের মধ্যে হামলা, পাল্টা হামলা ঘিরে চলমান চরম উত্তেজনার মধ্যে মধ্যপ্রাচ্যে আরও যুদ্ধবিমান পাঠানোর কথা জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী Read more

সৌদির প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে ইরানের হামলা
সৌদির প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে ইরানের হামলা

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) খাতাম আল-আনবিয়া সদর দপ্তরের একজন মুখপাত্র দাবি করেছেন যে তাদের বাহিনী সৌদি আরবে অবস্থিত Read more

চিকিৎসাবিজ্ঞানে ভয়াবহ বার্তা, ফিরে আসতে পারে ‘প্রাক-অ্যান্টিবায়োটিক যুগ’
চিকিৎসাবিজ্ঞানে ভয়াবহ বার্তা, ফিরে আসতে পারে ‘প্রাক-অ্যান্টিবায়োটিক যুগ’

বিশ্বজুড়ে হাসপাতালগুলোতে আশঙ্কাজনক হারে বাড়ছে অ্যান্টিবায়োটিক-প্রতিরোধী সংক্রমণ, যা আধুনিক চিকিৎসাবিজ্ঞানের জন্য এক ভয়াবহ বার্তা নিয়ে আসছে।সম্প্রতি যুক্তরাজ্যের দ্য গার্ডিয়ান পত্রিকায় Read more

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে কিশোরগঞ্জ ও চুয়াডাঙ্গায় মানববন্ধন
সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে কিশোরগঞ্জ ও চুয়াডাঙ্গায় মানববন্ধন

সাব্বির হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধিগাজীপুরে এক ব্যক্তির ওপর হামলার ঘটনায় ভিডিও ধারণ করায় দৈনিক ‘প্রতিদিনের কাগজ’ পত্রিকার সাংবাদিক মো. আসাদুজ্জামান তুহিনকে Read more

x
x

মুন্সিগঞ্জে শ্বশুরবাড়িতে যুবকের আত্মহত্যার চেষ্টা

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন