ইউক্রেনের সঙ্গে যুদ্ধের জেরে রাশিয়ার বিভিন্ন অর্থনৈতিক খাতে শ্রমিক সংকট হয়েছে। আর এই সংকট কাটাতে বন্ধু দেশ ভারতের ওপর নির্ভর করতে চাইছে মস্কো।রাশিয়ার শ্রম মন্ত্রণালয় জানায়, ২০৩০ সালের মধ্যে ভারত থেকে ৩১ লাখ দক্ষ কর্মী নিতে চায় দেশটি। নয়াদিল্লি এবং মস্কোর মধ্যে ইতোমধ্যে এ সংক্রান্ত একটি চুক্তি হয়েছে। সেই চুক্তির আওতায় চলতি বছরই ১০ লাখ কর্মীকে রাশিয়ায় পাঠাবে ভারত। মূলত নির্মাণ ও বস্ত্রশিল্প খাতে নিয়োগ দেওয়া হবে তাদের। এছাড়া কর্মীদের মধ্যে যারা উচ্চশিক্ষিত এবং প্রশিক্ষিত— তাদেরকে বিভিন্ন সরকারি-আধাসরকারি প্রতিষ্ঠানে উচ্চপদেও নিয়োগ দেওয়া হবে।রুশ বার্তাসংস্থা তাসকে এ তথ্য জানিয়েছেন রাশিয়ায় নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত বিনয় কুমার। সম্প্রতি তাসকে দেওয়া এক সাক্ষাৎকারে বিনয় কুমার বলেছেন, “বৃহত্তর স্তরে রাশিয়ায় কর্মীর চাহিদা রয়েছে। উল্টো দিকে ভারতে দক্ষ কর্মীর অভাব নেই। নিয়মকানুন, আইন এবং সংরক্ষিত কাঠামোকে মেনে রাশিয়া ভারতীয়দের নিয়োগ করার ক্ষেত্রে আগ্রহ দেখাতে শুরু করেছে।”বিপুল সংখ্যক এই কর্মীদের পরিষেবা দিকে নতুন একটি দূতাবাসও খুলবে রাশিয়া ও ভারত। বিনয় কুমার জানান, প্রস্তাবিত এই নতুন দূতাবাসটি শুধুমাত্র ভারতীয় কর্মীদের পাসপোর্ট-ভিসা-জন্মনিবন্ধনসহ আনুষাঙ্গিক অন্যান্য পরিষেবা প্রদানের জন্য ব্যবহার করা হবে।তবে সাম্প্রতিক এই চুক্তির কয়েক বছর আগে থেকেই রাশিয়ায় ভারতীয় কর্মীদের আগমনে ঊর্ধ্বগতি পরিলক্ষিত হচ্ছে। দিল্লিভিত্তিক থিঙ্কট্যাংক সংস্থা অবজারভার রিসার্চ ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, যেখানে ২০২১ সালে ৫ হাজার ৪৮০ জন ভারতীয় ওয়ার্ক পারমিট পেয়েছিলেন; সেখানে ২০২৪ সালে এই সংখ্যা বেড়ে পৌঁছেছে ৩৬ হাজার ২০৮ জনে দাঁড়িয়েছে। অর্থাৎ ৫ বছরে রাশিয়ায় ওয়ার্ক পারমিটপ্রাপ্ত ভারতীয় কর্মীর সংখ্যা বেড়েছে ৭ গুণ।এই তথ্য রাশিয়ার অর্থনীতিতে ভারতীয় জনশক্তির ক্রমবর্ধমান গুরুত্বকে তুলে ধরেছে। বিশেষ করে এমন একটি পরিস্থিতিতে, যখন পুতিনের দেশ কর্মীঘাটতির সঙ্গে লড়াই করছে।উল্লেখ্য, গত সাড়ে তিন বছর ধরে চলা ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়া কর্মক্ষম জনসংখ্যা কমে গেছে। সরকারী সমীক্ষা অনুসারে যুদ্ধে এ পর্যন্ত নিহত হয়েছেন ১০ লাখেরও বেশি রুশ সেনা। এই সেনাদের একটি বড় অংশ ছিলেন অনিয়মিত, অর্থাৎ তারা সাধারণ নাগরিক ছিলেন এবং রাষ্ট্রের আহ্বানে সামরিক বাহিনীতে যোগ দিয়েছিলেন।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
৫০০ বাংলাদেশিকে নৌকায় ইতালিতে পাঠিয়েছেন সাখাওয়াত
৫০০ বাংলাদেশিকে নৌকায় ইতালিতে পাঠিয়েছেন সাখাওয়াত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মানবপাচার চক্রের এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গ্রেপ্তার ব্যক্তির নাম সাখাওয়াত Read more

ডা. নিতাই হত্যা: ৫ জনের মৃত্যুদণ্ড, ৪ জনের আমৃত্যু কারাদণ্ড
ডা. নিতাই হত্যা: ৫ জনের মৃত্যুদণ্ড, ৪ জনের আমৃত্যু কারাদণ্ড

ঢাকার বক্ষব্যাধি হাসপাতালের সহকারী অধ্যাপক নারায়ণ চন্দ্র দত্ত নিতাইকে হত্যার ঘটনায় ৫ জনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। এছাড়া ৪ জনকে আমৃত্যু Read more

বন্ধু না আসা পর্যন্ত বিয়েতে কবুল বললেন না বর!
বন্ধু না আসা পর্যন্ত বিয়েতে কবুল বললেন না বর!

কনের বাড়িতে চলছে রান্নাবান্না, অতিথি আপ্যায়ন। গাড়িবহর নিয়ে হাজির হয়েছে বরযাত্রীও। সবাই অপেক্ষা করছে কখন বিয়ে সম্পন্ন হবে, তারপর বরযাত্রীদের Read more

যশোরে দলীয় বিরোধে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যার চেষ্টা
যশোরে দলীয় বিরোধে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যার চেষ্টা

রাজনৈতিক বিরোধে যশোরের শার্শা উপজেলার উলশী ইউনিয়নের কন্যাদহ গ্রামে ইদ্রিস আলী (৪৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ।ঘটনাটি Read more

মিয়ানমারের বন্দিশিবিরে ‘ভয়াবহ নির্যাতনের’ প্রমাণ পেয়েছে জাতিসংঘ
মিয়ানমারের বন্দিশিবিরে ‘ভয়াবহ নির্যাতনের’ প্রমাণ পেয়েছে জাতিসংঘ

পরিকল্পিতভাবে মিয়ানমারের বন্দি শিবিরগুলোতে আটক ব্যক্তিদের নির্যাতনের প্রমাণ পেয়েছে জাতিসংঘের তদন্তকারীরা। এসব নির্যাতনের ঘটনায় দেশটির শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা জড়িত বলেও Read more

পর্দার আড়ালে ইসরায়েলকে সহায়তা করেছে সৌদি আরব
পর্দার আড়ালে ইসরায়েলকে সহায়তা করেছে সৌদি আরব

ইরানে ইসরায়েলের সাম্প্রতিক হামলার প্রকাশ্যে নিন্দা জানিয়েছিল সৌদি আরব। তবে পর্দার আড়ালে সেই ইরানবিরোধী অভিযানে ইসরায়েলকে সহযোগিতা করেছে রিয়াদ—এমন তথ্য Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন