গাজীপুরের শ্রীপুরে জুলাই আন্দোলনের সময় পুলিশের গুলিতে আহত ১৬ বছর বয়সী কিশোর বাপ্পি মিয়া বর্তমানে মৃত্যুর সঙ্গে লড়ছে।গত বছরের ৩ আগস্ট বিকেলে উপজেলার মাওনা হাইওয়ে থানার সামনে পুলিশের গুলিতে কোমরের নিচে গুরুতর আঘাতপ্রাপ্ত হয় বাপ্পি। তিনি শ্রীপুর পৌরসভার চন্নাপাড়া এলাকার সুমন মিয়ার ছেলে।আহত হওয়ার পর থেকে বাপ্পির শরীরের নিচের অংশে পচন ধরেছে। ইতোমধ্যে দুই দফায় অপারেশন করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তাকে বাঁচাতে হলে আরও একটি জরুরি অপারেশন করাতে হবে, যা বিদেশে নিয়ে করা প্রয়োজন।বাপ্পির বাবা সুমন মিয়া কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমার ছেলে এখন শুধু উপুড় হয়ে শুয়ে থাকতে পারে। কোমরের নিচে গুলি লেগে শরীরের পেছনের অংশে পচন ধরেছে। প্রতিদিন ওর চিকিৎসায় ১২০০ থেকে ১৫০০ টাকা খরচ হচ্ছে। আমি ভাড়াবাসায় থাকি, দিনমজুরের কাজ করি। আমার পক্ষে এই খরচ আর বহন করা সম্ভব নয়। সরকারি কর্তৃপক্ষ বলেছে অপারেশনের ব্যবস্থা করবে, তবে তার আগে পাসপোর্ট করে বিদেশে নিতে হবে। আমি সবাইকে অনুরোধ করছি, আমার ছেলের জন্য দোয়া করুন এবং যার যা সামর্থ্য আছে সাহায্য করুন।’বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ, গাজীপুর জেলার মুখপাত্র আসাদুল ইসলাম ইমন বলেন, ‘বাপ্পি আমাদের সাথে আন্দোলন করেছে, আর এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে এটা খুবই দুঃখজনক। এখনো সরকারিভাবে কোনো সহায়তা পাওয়া যায়নি। সরকার থেকে পাঁচ লাখ টাকা দেওয়ার কথা বলা হলেও এখনো দেওয়া হয়নি। আমরা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ, গাজীপুর জেলা শাখার উদ্যোগে ১৫টি সেল গঠন করব এবং আহত-নিহতদের তালিকা করে সরকারের কাছে সহায়তার জন্য উদ্যোগ নেব।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শরীয়তপুরে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের কারাদণ্ড
শরীয়তপুরে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের কারাদণ্ড

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় এসএসসি পরীক্ষার সময় দুই পরীক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে এক শিক্ষককে ১০ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।সোমবার (২১ Read more

পতাকা বৈঠকে সেফ হোম থেকে দেশে ফিরল ভারতীয় নাগরিক
পতাকা বৈঠকে সেফ হোম থেকে দেশে ফিরল ভারতীয় নাগরিক

সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশে আটক অচলা সরকার নামের এক ভারতীয় নাগরিককে হস্তান্তর করা হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার Read more

যশোরে মিলছে না বিনামূল্যের দামি ইনজেকশন
যশোরে মিলছে না বিনামূল্যের দামি ইনজেকশন

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রোগীর চিকিৎসায় দামি ইনজেকশন মিলছে না। ফলে দামি ইনজেকশন কিনতে গিয়ে গরীব রোগীর স্বজনেরা হিমশিম Read more

ধামরাইয়ে মাকে হত্যার পর পাশে বসেই কাঁদলেন ছেলে
ধামরাইয়ে মাকে হত্যার পর পাশে বসেই কাঁদলেন ছেলে

ঢাকার ধামরাই পৌরসভার দক্ষিণ পাড়া এলাকায় জোৎস্না রানী সরকার (৬৫) নামে মাকে শ্বাসরোধে হত্যা করেছে ছেলে। হত্যার পর ছেলে মানিক Read more

রাজশাহীতে শিশু মৃত্যুতে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ
রাজশাহীতে শিশু মৃত্যুতে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ

রাজশাহীতে শিশু মৃত্যুর ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সুরক্ষা বিভাগের সচিব কামরুজ্জামান চৌধুরী। আজ মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে Read more

ভালুকায় নির্ধারিত স্টপেজ ফাঁকা, সড়কেই বাস থামায় বাড়ছে ঝুঁকি
ভালুকায় নির্ধারিত স্টপেজ ফাঁকা, সড়কেই বাস থামায় বাড়ছে ঝুঁকি

ময়মনসিংহের ভালুকা উপজেলায় নির্ধারিত বাসস্ট্যান্ড কার্যকর না থাকায় মহাসড়কেই চলছে যাত্রী ওঠানামা। এতে প্রতিনিয়ত তীব্র যানজট সৃষ্টি হচ্ছে, পাশাপাশি বাড়ছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন