অনলাইনে মনোনয়নপত্র দাখিলের বিধান গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) থেকে বাতিলের সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। বুধবার (৩ সেপ্টেম্বর) আরপিও সংশোধন নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।ইসি সানাউল্লাহ বলেন, ‘আগে ভোট শুরু নিয়ে প্রিজাইডিং কর্মকর্তার সিদ্ধান্তই চূড়ান্ত ছিল। তবে মাঝখানে তা সংশোধন করে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিবেদনের পর ভোট শুরুর বিধান হয়েছিল। এটাকে আবার পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা হয়েছে। ফলে ভোটকেন্দ্রে প্রিজাইডিং অফিসার সর্বেসর্বা হবেন।’তিনি আরও বলেন, সাংবাদিকরাসহ অন্যরা ভোটকক্ষের ভেতরে কতক্ষণ থাকবেন তা নির্ধারণের ক্ষমতা প্রিজাইডিং অফিসারকে দেয়া হয়েছে। একজন প্রার্থী ভোটার প্রতি সর্বোচ্চ ১০ টাকা ব্যয় করতে পারবেন। তবে মোট খরচের পরিমাণ সর্বোচ্চ ২৫ লাখ টাকার মধ্যে হতে হবে।তিনি বলেন, হলফনামায় কোন প্রার্থী মিথ্যা তথ্য দিলে তা যদি নির্বাচিত হওয়ার পাঁচ বছরের মধ্যে প্রমাণিত হয় তাহলে ওই সংসদ সদস্যের প্রার্থিতা বাতিল ও খারিজ হতে পারে।সানাউল্লাহ বলেন, ‘না’ ভোট শুধু একক প্রার্থীর আসনের ক্ষেত্রে প্রযোজ্য। বিনা ভোটে নির্বাচিত হওয়ার সুযোগ থাকছে না। এছাড়া ফলাফল বাতিলের ক্ষেত্রে ইসির ক্ষমতা পুনর্বহাল করা হয়েছে।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কানাডার একাধিক বিমানবন্দরে বোমা হামলার হুমকি
কানাডার একাধিক বিমানবন্দরে বোমা হামলার হুমকি

কানাডার অটোয়া, মন্ট্রিয়লসহ ছয়টি আন্তর্জাতিক বিমানবন্দরে বোমা হামলার হুমকির পর সাময়িকভাবে ফ্লাইট ছাড়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। তবে নিরাপত্তা পরিস্থিতি Read more

বেরোবিতে শিক্ষকদের উপস্থিতি পত্রে মুজিব শতবর্ষের ছবি নিয়ে তোলপাড়
বেরোবিতে শিক্ষকদের উপস্থিতি পত্রে মুজিব শতবর্ষের ছবি নিয়ে তোলপাড়

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) রাজশাহী বিশ্ববিদ্যালয় ও কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষায় শিক্ষকদের উপস্থিতি পত্রে এখনও মুজিব বর্ষের লোগো ও Read more

দুষ্কৃতকারীকে ধরতে সরকারকে সহযোগিতা করার আহ্বান তারেক রহমানের
দুষ্কৃতকারীকে ধরতে সরকারকে সহযোগিতা করার আহ্বান তারেক রহমানের

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর হামলার ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি আহ্বান Read more

পুজার ফুল গাছ কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৬
পুজার ফুল গাছ কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৬

বরগুনার আমতলীতে পুজার পারিজাত ফুল গাছ কাটাকে কেন্দ্র করে দুই সংখ্যালঘু পরিবারের মধ্যে সংঘর্ষে নারীসহ অন্তত ৬ জন আহত হয়েছেন। Read more

শনিবার ঢাকার যেসব সড়ক এড়িয়ে চলার অনুরোধ ডিএমপির
শনিবার ঢাকার যেসব সড়ক এড়িয়ে চলার অনুরোধ ডিএমপির

আগামীকাল শনিবার রাজধানীর বেশকিছু সড়ক বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত যথাসম্ভব এড়িয়ে চলাচল করার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন