সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস এখন কক্সবাজারে অবস্থান করছেন। বুধবার (০৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে কক্সবাজার বিমানবন্দরে নামেন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন আরও দুজন—কে এম আতিকুল ইসলাম ও মোহাম্মদ হাবিবুর রহমান ভূঁইয়া। তবে তাদের কোনো প্রাতিষ্ঠানিক পরিচয় মেলেনি।বিমানবন্দর থেকে সরাসরি তারা নুনিয়ারছড়াস্থ বিআইডব্লিউটিএ ঘাটে যান। সেখান থেকে স্পিডবোটে মহেশখালীতে পৌঁছে যান তিনজনের এই দল।মহেশখালীতে পিটার হাস ঘুরে দেখেন হোপ ফাউন্ডেশন ও যুক্তরাষ্ট্রভিত্তিক জ্বালানি কোম্পানি এক্সিলারেট এনার্জির যৌথ উদ্যোগে নির্মিত ‘এক্সিলারেট হোপ হসপিটাল’। বেলা ১১টার দিকে তিনি হাসপাতাল প্রাঙ্গণে পৌঁছান বলে নিশ্চিত করেছেন মহেশখালী থানার  ওসি মঞ্জুরুল হক।হাসপাতালে প্রবেশের পর তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান হোপ ফাউন্ডেশনের বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর। হাসপাতালের অবকাঠামো ও চিকিৎসা সেবার নানা দিক ঘুরে দেখেন সাবেক রাষ্ট্রদূত। পরে হাসপাতাল চত্বরে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতেও যোগ দেন তিনি।পরিদর্শন শেষে প্রতিনিধিদলটি বড় মহেশখালীতে আরও কয়েকটি কর্মসূচিতে যোগ দেয়। তবে সেগুলো কী ধরনের কর্মসূচি ছিল, তা জানা যায়নি।বর্তমানে পিটার হাস যুক্তরাষ্ট্রভিত্তিক তরল প্রাকৃতিক গ্যাস কোম্পানি এক্সিলারেট এনার্জির স্ট্র্যাটেজিক অ্যাডভাইজর হিসেবে দায়িত্ব পালন করছেন। মহেশখালীর এলএনজি টার্মিনাল ও সংশ্লিষ্ট প্রকল্প ঘিরেই তার এ সফর বলে ধারণা করা হচ্ছে।এর আগে সম্প্রতি কক্সবাজারে এনসিপি নেতাদের সঙ্গে তার একটি গোপন বৈঠক হয়েছে—এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছিল। যদিও বৈঠকের সত্যতা মেলেনি, তবে সেই আলোচনার রেশ কাটতে না কাটতেই সাবেক রাষ্ট্রদূতের আবারও কক্সবাজার সফর নিয়ে নতুন করে আলোচনার ঝড় উঠেছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বকশীগঞ্জে সংবাদ করতে গিয়ে হুমকির শিকার সাংবাদিকরা
বকশীগঞ্জে সংবাদ করতে গিয়ে হুমকির শিকার সাংবাদিকরা

জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিকদের অকথ্য ভাষায় গালাগালি, হেনস্থা ও প্রাণনাশের হুমকি দিয়েছেন বগারচর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সোহেল রানা পলাশ। শনিবার (২২ Read more

আরও বিস্তৃত হতে পারে শৈত্যপ্রবাহ
আরও বিস্তৃত হতে পারে শৈত্যপ্রবাহ

দেশের চার জেলায় শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এটি অব্যাহত থাকার পাশাপাশি বিস্তার লাভ করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) Read more

রাজধানীতে ভূমিকম্প অনুভূত
রাজধানীতে ভূমিকম্প অনুভূত

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার বিকাল ৪টা ৫৫ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়।তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ভূমিকম্প Read more

কারফিউ শেষে গোপালগঞ্জে ১৪৪ ধারা জারি
কারফিউ শেষে গোপালগঞ্জে ১৪৪ ধারা জারি

কারফিউ শেষে গোপালগঞ্জ জেলাব্যাপী শুরু হয়েছে ১৪৪ ধারা।  জেলায় সভা-সমাবেশ ও একসঙ্গে একাধিক মানুষের চলাচল নিষিদ্ধ রয়েছে। তবে পরীক্ষার্থী, শিক্ষার্থী, Read more

ভারতের বিশাল পরিমাণ আমের চালান ফিরিয়ে দিল যুক্তরাষ্ট্র
ভারতের বিশাল পরিমাণ আমের চালান ফিরিয়ে দিল যুক্তরাষ্ট্র

ভারত থেকে রপ্তানি করা আমের অন্তত ১৫টি চালান বাতিল করেছে যুক্তরাষ্ট্র। কাগজপত্রে অনিয়মের অভিযোগে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস, সান ফ্রান্সিসকো ও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন