কুমিল্লার মেঘনা উপজেলায় আউশ ধানের আবাদ ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে। এ বছর উপজেলায় ৩৬ হেক্টর জমিতে আউশ ধান আবাদ হয়েছে। গত বছর এ ধানের আবাদ হয়েছিল ২৪ হেক্টর জমিতে। মাত্র এক বছরের ব্যবধানে আবাদ বেড়েছে প্রায় ৫০ শতাংশ। আউশ ধানের স্বল্প জীবনকাল, তুলনামূলক বেশি ফলন ও লাভজনক দিকগুলো কৃষকদের এ চাষের দিকে আকৃষ্ট করছে বলে জানান কৃষি কর্মকর্তারা। তারা বলছেন, সাধারণত বোনা আমন ধান পরিপক্ব হতে গড়ে প্রায় ১৫০ থেকে ১৭০ দিন সময় লাগে। কিন্তু আউশ ধান ঘরে তুলতে সময় লাগে মাত্র ১১০ দিন। ফলে কৃষকের সময় বাঁচে প্রায় ৪০ থেকে ৬০ দিন। ওই সময় কাজে লাগিয়ে একই জমিতে কৃষকেরা অন্য ফসল আবাদ করতে পারছেন। এতে অতিরিক্ত আয় সম্ভব হচ্ছে, যা কৃষকদের আরও উৎসাহিত করছে।এ বছর উপজেলায় আবাদ হওয়া আউশ জাতগুলোর মধ্যে রয়েছে ব্রি ধান ৯৮, ব্রি ধান ৪৮, বিনা ধান-১৯ ও বিনা ধান-২১। এর মধ্যে রাধানগর ইউনিয়নের কৃষক আব্দুর রহিম, মেহের আলী ও আলেক মিয়া ব্রি ধান ৯৮, জয়পুর গ্রামের হারুনুর রশিদ বিনা ধান-১৯ জাত আবাদ করেছেন। মাঠ পর্যায়ের তথ্যে জানা যায়, গড়ে প্রতি বিঘায় ফলন হয়েছে প্রায় ১৩ মণ। তবে সঠিক পরিচর্যা করলে এই ফলন ১৫ মণ পর্যন্ত হতে পারে। এছাড়াও বিনা ধান-১৯ কৃষকদের মধ্যে বিশেষ সাড়া ফেলেছে। বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) উদ্ভাবিত এ জাতটি খরা-সহনশীল। কম পানি ও সার দিয়েই এটি ভালো হয় এবং সহজে হেলে পড়ে না। গড়ে প্রতি হেক্টরে এর ফলন ৩.৮৪ টন হলেও অনুকূল পরিবেশে ৫ টন পর্যন্ত ফলন হতে পারে।কৃষকেরাও এ ধান চাষে সন্তুষ্টি প্রকাশ করেছেন। রাধানগর ইউনিয়নের কৃষক আব্দুর রহিম বলেন, ‘আগে শুধু আমন চাষ করতাম। এখন আউশ চাষ করে দেখি সময়ও বাঁচছে, ফলনও ভালো হচ্ছে। ধান উঠিয়ে আবার শাকসবজি লাগাতে পারছি। এতে আয়ও বাড়ছে।’ জয়পুর গ্রামের হারুনুর রশিদ বলেন, ‘বিনা ধান-১৯ চাষে কম সার লাগে, কম পানি লাগে। তারপরও ফলন ভালো হয়। কৃষক হিসেবে এটা আমাদের জন্য অনেক সুবিধাজনক।’মেঘনা উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহে আলম সময়ের কণ্ঠস্বরকে বলেন, ‘আমাদের কৃষকেরাই মেঘনার গর্ব। তাঁরা নতুন জাতের ধান চাষে সাহস দেখাচ্ছেন এবং ইতিমধ্যেই সাফল্য পাচ্ছেন। আউশ ধান স্বল্প সময়ে ভালো ফলন দেয়। কৃষকেরা এ ধান ঘরে তুলতে পারছেন দ্রুত, ফলে একই জমিতে অন্য ফসল আবাদ করে বাড়তি আয়ের সুযোগ পাচ্ছেন। আমরা নিয়মিত মাঠে গিয়ে কৃষকদের পরামর্শ দিচ্ছি। আশা করছি আগামী বছর আরও বেশি জমিতে আউশ আবাদ হবে। এতে কৃষকরা লাভবান হবেন, আর দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতেও বড় ভূমিকা রাখবেন।’তিনি আরও বলেন, আউশ চাষের এ ধারা অব্যাহত থাকলে কৃষকের আয়ের নতুন দিগন্ত উন্মোচিত হবে। একই সঙ্গে এই এলাকায় খাদ্য উৎপাদন ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন এনে কৃষক ও কৃষিকে আরও শক্তিশালী করবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘জুলাই আমরা জন্ম দিয়েছি, আমাদের শেখাতে আইসেন না’
‘জুলাই আমরা জন্ম দিয়েছি, আমাদের শেখাতে আইসেন না’

জুলাই চেতনা না শেখাতে আসার অনুরোধ জানিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর। Read more

প্রজা থেকে মুক্তি এনে দিয়েছে ছাত্ররা: শিক্ষা উপদেষ্টা
প্রজা থেকে মুক্তি এনে দিয়েছে ছাত্ররা: শিক্ষা উপদেষ্টা

আমাদের কোনো অধিকার ছিল না, প্রজায় পরিণত হয়েছিলাম। সেই জায়গা থেকে ছাত্ররা জুলাইয়ে আমাদের মুক্তি এনে দিয়েছে বলে মন্তব্য করেছেন Read more

আটক ২০ বাংলাদেশিকে ফিরিয়ে দিল মিয়ানমার
আটক ২০ বাংলাদেশিকে ফিরিয়ে দিল মিয়ানমার

অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আটক ২০ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে মিয়ানমার। দেশটির দাবি, তারা নৌপথে মালয়েশিয়ায় যাওয়ার চেষ্টা করছিলেন।রবিবার (১৩ এপ্রিল) মিয়ানমারের Read more

স্কুলে ভর্তির লটারি আজ, যেভাবে জানবেন ফল
স্কুলে ভর্তির লটারি আজ, যেভাবে জানবেন ফল

দেশের সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তির জন্য নির্ধারিত ডিজিটাল লটারি আজ বৃহস্পতিবার (১১ Read more

খালি পেটে জিরার পানি পানে মিলবে নানান স্বাস্থ্য উপকারিতা
খালি পেটে জিরার পানি পানে মিলবে নানান স্বাস্থ্য উপকারিতা

রান্নায় ব্যবহৃত অন্যতম গুরুত্বপূর্ণ মশলা জিরা। জিরা কেবলমাত্র খাবারের স্বাদ-গন্ধ বাড়ায় না, পাশাপাশি এটি স্বাস্থ্যেরও অনেক উপকার করে। কেননা জিরা Read more

১৩ মাসে কোরআনে হাফেজ মাশেকুর
১৩ মাসে কোরআনে হাফেজ মাশেকুর

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ৮ বছরের শিশু মাশেকুর মাত্র ১৩ মাসে পুরো কোরআন মাজিদ মুখস্ত করেছেন। এই বিস্ময় বালক বিজয়নগর উপজেলার ইছাপুরা ইউনিয়নের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন