মেয়ের অস্বাভাবিক মৃত্যুর শোক সইতে না পেরে বিলাপ করতে করতে মানসিকভাবে ভেঙে পড়া মায়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। হৃদয় বিদারক ঘটনাটি ঘটেছে বরিশালের মুলাদী উপজেলার পশ্চিম বোয়ালিয়া গ্রামে।বুধবার (৩ সেপ্টেম্বর) সকালে মৃত মায়ের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। এরপূর্বে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মৃত্যুবরণ করেন মরিয়ম বেগম (৬৫)।ওই গ্রামের লতিফ দুরানী জানিয়েছেন, গত ৩১ আগস্ট সকালে তার মেয়ে রেশমা বেগমের বোয়ালিয়া গ্রামের স্বামীর বাড়ি থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করে থানা পুলিশ। মেয়ের মৃত্যুর পর তার (লতিফ) স্ত্রী মরিয়ম বেগম মানসিকভাবে ভেঙে পড়েন এবং সারাক্ষণ বিলাপ করতে থাকেন। গত দুই দিন ধরে মেয়ের শোকে বিলাপ করতে করতে মঙ্গলবার সন্ধ্যায় মরিয়ম গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে (মরিয়ম) উপজেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।সফিপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আলী হোসেন সোহাগ বলেন, মরিয়ম বেগম তার মেয়ে রেশমাকে অনেক ভালোবাসতেন। তাই মেয়ের মৃত্যুর শোকে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন এবং বিলাপ করতে করতে অসুস্থ হয়ে মঙ্গলবার সন্ধ্যায় মৃত্যুবরণ করেছেন। মুলাদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সাইয়েদুর রহমান জানিয়েছেন, শারীরিক দুর্বলতা ও মানসিক চাপে মরিয়ম বেগম হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। তাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।লতিফ দুরানী আরও বলেন, তার মেয়ে জামাতা আব্দুল লতিফ বেপারী, নাতি সুমন ও সুজন একটি হত্যা মামলায় কারাগারে থাকায় মেয়ে রেশমা চরম হতাশায় ছিলেন। পরে গত ৩১ আগস্ট সকাল আটটার দিকে থানা পুলিশ নিজ ঘর থেকে রেশমার লাশ উদ্ধার করেন।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নারী বিষয়ক সংস্কার কমিশনের ইসলাম বিরোধী প্রস্তাব বাতিলের দাবীতে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল
নারী বিষয়ক সংস্কার কমিশনের ইসলাম বিরোধী প্রস্তাব বাতিলের দাবীতে  কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল

নারী বিষয়ক সংস্কার কমিশনের ইসলাম বিরোধী প্রস্তাবসমূহ প্রত্যাখ্যান করে তা বাতিলের দাবীতে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে ইমাম-উলামা পরিষদ।শুক্রবার (২৫ এপ্রিল) Read more

হোসেনপুরে নতুন ঘরে পানি দিতে গিয়ে প্রাণ গেল যুবকের
হোসেনপুরে নতুন ঘরে পানি দিতে গিয়ে প্রাণ গেল যুবকের

কিশোরগঞ্জের হোসেনপুরে নতুন ঘরে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কাজল চন্দ্র দাস (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৫ মে) Read more

লর্ডস টেস্টে বদলে যাচ্ছে ইংল্যান্ড একাদশ
লর্ডস টেস্টে বদলে যাচ্ছে ইংল্যান্ড একাদশ

এজবাস্টনে ভারতের বিপক্ষে ৩৩৬ রানের বড় হারের পর বোলিং ইউনিটে রদবদলের চিন্তা করছে ইংল্যান্ড। সিরিজে টিকে থাকতে লর্ডসে শুরু হতে Read more

যুবদলের নাম ভাঙিয়ে পাম্প থেকে খোলা তেল নিয়ে বেশি দামে বিক্রি!
যুবদলের নাম ভাঙিয়ে পাম্প থেকে খোলা তেল নিয়ে বেশি দামে বিক্রি!

যশোর সদর উপজেলার শানতলার  'যশোর ফিলিং স্টেশন' থেকে যুবদলের নাম ভাঙিয়ে জোর করে খোলা তেল নিয়ে বেশি দামে বিক্রির অভিযোগ Read more

উলিপুরে সেনাবাহিনীর হাতে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক
উলিপুরে সেনাবাহিনীর হাতে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

কুড়িগ্রামের উলিপুরে ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করেছে সেনাবাহিনী। এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করা Read more

নেত্রকোনায় বরযাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ১, আহত ১২
নেত্রকোনায় বরযাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ১, আহত ১২

নেত্রকোনায় বরযাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে কবীর মিয়া (৬৫) নামের একজন নিহত হন এবং আহত হন ১২ জন। আহতদের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন