দেশের জনপ্রিয় অভিনেত্রী আজমেরি হক বাঁধন এবার মুখ খুললেন কলকাতার পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে। ২০২১ সালে কলকাতায় মুক্তি পাওয়া ওয়েব সিরিজ ‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি’-তে প্রথমবারের মতো ওপার বাংলার এই নির্মাতার সঙ্গে কাজ করেছিলেন বাঁধন। সেখানে মুসকান জুবেরি চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়ালেও শুটিংয়ের অভিজ্ঞতা তার জন্য মোটেও সুখকর ছিল না।সম্প্রতি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে বাঁধন বলেন, সৃজিতের সঙ্গে শুটিং করার অভিজ্ঞতা খুবই খারাপ ছিল। ওই ইউনিটে কাজ করার সময় প্রচণ্ড মানসিক চাপের মধ্যে পড়তে হয়েছিল আমাকে। তবে কিছু মানুষ আমার পাশে ছিলেন সিরিজের সিনেমাটোগ্রাফার, হেয়ার স্টাইলিস্ট আর সহশিল্পী রাহুল বোস। তাদের সহায়তা আমি সারাজীবন মনে রাখব।বাংলাদেশ থেকে উঠে আসা বাঁধন ইতোমধ্যেই আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি পেয়েছেন ‘রেহানা মরিয়ম নূর’ ছবির মাধ্যমে। পরবর্তীতে ২০২৩ সালে বলিউডে অভিষেক হয় তার, বিশাল ভরদ্বাজ পরিচালিত ‘খুফিয়া’ ছবিতে টাবু ও আলি ফজলের সঙ্গে অভিনয় করে আরও প্রশংসা কুড়ান তিনি।অন্যদিকে, পরিচালক সৃজিত মুখোপাধ্যায় বর্তমানে নতুন ছবি ‘এম্পারার ভার্সেস শরৎচন্দ্র’-এর প্রস্তুতিতে ব্যস্ত। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘পথের দাবী’ প্রকাশের শতবর্ষ উপলক্ষে নির্মিত হচ্ছে এ সিনেমা। ইংরেজ সরকারের বিরুদ্ধে বিদ্রোহ, বই নিষিদ্ধ হওয়া এবং সমাজে তার প্রভাব নিয়েই এগোবে গল্প।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মিশরের মাধ্যমে গাজায় যুদ্ধবিরতির নতুন প্রস্তাব দিল ইসরায়েল
মিশরের মাধ্যমে গাজায় যুদ্ধবিরতির নতুন প্রস্তাব দিল ইসরায়েল

দুই মধ্যস্থতাকারী দেশ মিশর ও কাতারের মাধ্যমে ফিলিস্তিনের গাজায় উপত্যকায় যুদ্ধবিরতি সংক্রান্ত নতুন একটি প্রস্তাব দিয়েছে ইসরায়েল। মিসরের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন Read more

রাজকীয় উপাধি ‘ডিউক অব ইয়র্ক’ ত্যাগ করলেন প্রিন্স অ্যান্ড্রু
রাজকীয় উপাধি ‘ডিউক অব ইয়র্ক’ ত্যাগ করলেন প্রিন্স অ্যান্ড্রু

বিতর্কিত মার্কিন ব্যবসায়ী জেফরি এপস্টিন কেলেঙ্কারিতে নাম জড়ানো এবং নিজের আচরণ নিয়ে দীর্ঘদিনের সমালোচনার মুখে অবশেষে ব্রিটেনের প্রিন্স অ্যান্ড্রু ঘোষণা Read more

এক বছর ধরে ক্যাম্পাস মিস করছেন সাদ্দাম
এক বছর ধরে ক্যাম্পাস মিস করছেন সাদ্দাম

বাংলাদেশে সরকারের পতনের পর নিরাপত্তার খোঁজে দেশ ছেড়েছেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের বহু নেতা-কর্মী। অনেকেই আশ্রয় নিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী Read more

টাইগারদের বোলিং তোপে ‘১১০’ এ থামল পাকিস্তান
টাইগারদের বোলিং তোপে ‘১১০’ এ থামল পাকিস্তান

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আগে ব্যাট করতে নেমে ১১০ রানের সংগ্রহ দাঁড় করিয়েছে পাকিস্তান। । প্রথম ওভারে দুর্দান্ত Read more

সমালোচনা-সন্দেহ দিয়ে দেশকে এগিয়ে নেওয়া যাবে না: পরিবেশ উপদেষ্টা
সমালোচনা-সন্দেহ দিয়ে দেশকে এগিয়ে নেওয়া যাবে না: পরিবেশ উপদেষ্টা

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ‘পরিবেশ সুরক্ষায় সরকারের পাশাপাশি ব্যক্তিরও দায়-দায়িত্ব আছে। সরকারের সমালোচনা করার Read more

পারভেজ ইমনের সেঞ্চুরিতে শারজাহতে বাংলাদেশের প্রথম জয়
পারভেজ ইমনের সেঞ্চুরিতে শারজাহতে বাংলাদেশের প্রথম জয়

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ছক্কার রেকর্ড কিংবা দেশের দ্বিতীয় ব‍্যাটসম‍্যান হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সেঞ্চুরির কীর্তি-পারভেজ হোসেন ইমনের অনেক প্রাপ্তির দিনে শারজাহতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন