সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন নিয়ে রিটকারীকে কুরুচিপূর্ণ ভাষায় আক্রমণ ও গণধর্ষণের পদযাত্রার হুমকি দেওয়ার ঘটনায় শিক্ষার্থী আলী হুসেনকে বিশ্ববিদ্যালয় থেকে ৬ মাসের জন্য বহিষ্কার করা হয়েছে।আজ বুধবার (০৩ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) জনসংযোগ দফতর এ তথ্য নিশ্চিত করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞান বিভাগের ২০২০-২০২১ সেশনের শিক্ষার্থী তিনি। এর আগে সোমবার (০১ সেপ্টেম্বর) ডাকসু নির্বাচন স্থগিত করে হাইকোর্টের রায়ের প্রতিবাদে উত্তাল হয়ে উঠে ঢাকা বিশ্ববিদ্যালয়। পরে সে রায় চেম্বার আদালত স্থগিত করলে শান্ত হয় পরিবেশ। আগামী ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচন হতে যাচ্ছে।জানা গেছে, ইসলামী ছাত্রশিবির সমর্থিত জিএস প্রার্থী এস এম ফরহাদের প্রার্থিতা বাতিলের জন্য হাইকোর্টে রিট করা ‘অপরাজেয় ৭১, অদম্য-২৪’ প্যানেলের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক প্রার্থী বিএম ফাহমিদা আলমকে গণধর্ষণের হুমকি দেন বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ সেশনের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আলী হুসেন। তিনি শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের একজন আবাসিক শিক্ষার্থী। সামাজিক যোগাযোগমাধ্যমে ফাহমিদার ছবি পোস্ট করে হুসেন লেখেন, ‘হাইকোর্টের বিপক্ষে আন্দোলন না করে আগে একে গণধর্ষণের পদযাত্রা করা উচিত। (কেউ এইসব শব্দচয়ন দেখে সুশীল হইয়েন না, যে একে সাপোর্ট করবে, উপরের কথাটা তার জন্যও প্রযোজ্য।’আলী হুসেন নামের সেই ফেসবুক আইডিটি বর্তমানে ডিএক্টিভেট আছে। হুসেনের সতীর্থদের কাছ থেকে জানা গেছে, আইডিটি তিনি নিজেই চালান। এ প্রসঙ্গে হুসেনের সঙ্গে যোগাযোগ করতে একাধিকবার মুঠোফোনে তাকে কল করলে নাম্বার বন্ধ পাওয়া যায়।অভিযোগ উঠেছে, আলী হুসেন নামে ওই শিক্ষার্থী নাকি ইসলামী ছাত্রশিবিরের কর্মী। তবে শিবির সমর্থিত ঐক্যজোট প্যানেলের ভিপি প্রার্থী সাদিক কায়েম বিষয়টি অস্বীকার করেছেন। একই প্যানেলের জিএস প্রার্থী এস এম ফরহাদও তার শাস্তি দাবি করেছেন।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দরজা খুলেছে প্রবালদ্বীপের, জাহাজ ছাড়েনি কেউ
দরজা খুলেছে প্রবালদ্বীপের, জাহাজ ছাড়েনি কেউ

দীর্ঘ নয় মাসের অপেক্ষা শেষে অবশেষে খুলে দেওয়া হয়েছে দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্টমার্টিন। শনিবার (১ নভেম্বর) থেকে আনুষ্ঠানিকভাবে পর্যটকদের প্রবেশের অনুমতি Read more

কক্সবাজারে পর্যটকদের টার্গেট করে অপরাধ, ১৩ যুবক-যুবতী আটক
কক্সবাজারে পর্যটকদের টার্গেট করে অপরাধ, ১৩ যুবক-যুবতী আটক

পর্যটকদের টার্গেট করে সংঘটিত অপরাধ নিয়ন্ত্রণে কক্সবাজারের কটেজ জোনে বিশেষ অভিযান চালিয়েছে ট্যুরিস্ট পুলিশ। এ সময় অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার Read more

ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী কবিরের অজানা তথ্য
ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী কবিরের অজানা তথ্য

ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্রপ্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলির পর হত্যাচেষ্টা মামলায় প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের Read more

ইউক্রেনের নিরাপত্তা নিয়ে আলোচনায় মস্কোকে রাখতে হবে: রাশিয়া
ইউক্রেনের নিরাপত্তা নিয়ে আলোচনায় মস্কোকে রাখতে হবে: রাশিয়া

ইউক্রেনের নিরাপত্তা গ্যারান্টি নিয়ে আলোচনায় রাশিয়াকে রাখতে হবে। এমন মন্তব্যই করেছে মস্কো। দেশটি বলেছে, ইউক্রেন ইস্যুতে নিরাপত্তা নিশ্চয়তার আলোচনায় রাশিয়াকে Read more

সাবেক ডিএমপি কমিশনারের অবৈধভাবে দখলে থাকা জমি উদ্ধার করল আদালত
সাবেক ডিএমপি কমিশনারের অবৈধভাবে দখলে থাকা জমি উদ্ধার করল আদালত

ঘুষ-দুর্নীতিতে আলোচিত ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার আছাদুজ্জামান মিয়ার অবৈধ স্থাপনা উচ্ছেদ করে ঢাক-ঢোল পিটিয়ে প্রায় একযুগ পর জমির Read more

চট্টগ্রামে বিয়ের দিনই মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু
চট্টগ্রামে বিয়ের দিনই মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু

বিয়ের আনুষ্ঠানিকতা শুরুর আগেই থেমে গেল একটি তরুণ জীবনের পথচলা। কাবিনের দিন শ্বশুরবাড়ি থেকে নিজ বাড়িতে ফেরার পথে চট্টগ্রামের কর্ণফুলীতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন