গত ৩০ আগস্ট রাত সোয়া ৯ টা। যশোরের মণিরামপুর উপজেলার চালুয়াহাটি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সম্পাদক আশরাফুল ইসলাম (৪২) বসে ছিলেন রাজগঞ্জ বাজারের এক চায়ের দোকানে। দুর্বৃত্তরা হামলা চালিয়ে প্রকাশ্যে তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাতে খুন করে। এর আগে ২৯ আগস্ট বেনাপোল পোর্ট থানার ছোটআঁচড়া গ্রামে নিজ বাড়ির সামনে গলা কেটে হত্যা করা হয় বিএনপি কর্মী মিজানুর রহমান সর্দারকে (৪৩)। পুলিশ ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করতে পারেনি। গত ৫ মাসে আশরাফুল ও মিজানুর রহমানের মতো যশোর জেলায় অন্তত ৩৫ জন খুন হয়েছে। এছাড়া ২২ নারী ধর্ষণের শিকার হয়েছে।জানা গেছে, যশোর জেলায় পাঁচ মাসে ৩৫ হত্যা মামলা হয়েছে। এর মধ্যে আগস্ট মাসে ৭টি, জুলাই মাসে ৬টি, জুন মাসে ৮টি, মে মাসে ৭টি ও এপ্রিল মাসে ৬টি হত্যা মামলা রেকর্ড হয়। এই ৫ মাসে ধর্ষণের ঘটনা ঘটেছে ২২টি। ১২ আগস্ট দিবাগত মধ্যরাতে যশোর সদরের দৌলতদিহি গ্রামের আওয়ামী লীগের কর্মী সন্ত্রাসী রেজাউল ইসলামকে বাড়ি থেকে ডেকে নিয়ে রাস্তায় নৃশংসভাবে খুন করে দুর্বৃত্তরা। পুলিশ ঘটনার সাথে জড়িত সন্দেহে একজনকে গ্রেফতার করেছে। এছাড়া আজ অবধি খুনের ক্লু ও খুনিদের শনাক্ত করতে পারেনি পুলিশ।২৮ আগস্ট মণিরামপুর উপজেলা শহরের পাইলট হাই স্কুলের সামনে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে আহত মিন্টু হোসেন (৩৫) মারা যান। নিহতের আরও দুই ভাই সেন্টু হোসেন (৩২) ও পিকুল হোসেন (৩০) গুরুতর আহত হয়ে শয্যাশায়ী রয়েছেন।এদিকে, চৌগাছা উপজেলার সুখপুকুরিয়া গ্রামের সংখ্যালঘু পরিবারের এক বাকপ্রতিবন্ধী নারীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগে ১৩ আগস্ট দুইজনের নামে মামলা হয়। ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে ভুক্তভোগীরা। কিন্তু ঘটনার ১২ দিন পর মামলা থানায় করেন ভিকটিম। আসামিদের আটকের চেষ্টা চলছে বলে জানান চৌগাছা থানার ওসি আনোয়ার হোসেন।সূত্র জানায়, গত ৫ মাস ধরে যশোরে আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। খুন-ধর্ষণের সাথে বেড়েছে চাঁদাবাজি, অপহরণ, ছিনতাইয়ের ঘটনা। আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির জন্য পুলিশকে কঠোর হতে হবে বলে সাধারণ মানুষের অভিমত।যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) আবুল বাশার জানান, অধিকাংশ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করে আসামিদের গ্রেফতার করা হচ্ছে। ধর্ষণ ও অন্যান্য অপরাধ দমনে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। প্রতিটি অপরাধের বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মুসাব্বির হত্যার প্রতিবাদে জয়পুরহাটে বিক্ষোভ
মুসাব্বির হত্যার প্রতিবাদে জয়পুরহাটে বিক্ষোভ

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বিরকে গুলি করে হত্যার প্রতিবাদে জয়পুরহাটে বিক্ষোভ মিছিল করেছে জেলা Read more

অগ্নিকাণ্ডে ৩ ফায়ার ফাইটারসহ ৪ জনের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
অগ্নিকাণ্ডে ৩ ফায়ার ফাইটারসহ ৪ জনের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক

গাজীপুর মহানগরীর টঙ্গীতে একটি রাসায়নিকের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনজন ফায়ার ফাইটারসহ চারজনের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন অন্তর্বর্তী Read more

ফরিদগঞ্জে অগ্নিকাণ্ডে কিশোর নিহত
ফরিদগঞ্জে অগ্নিকাণ্ডে কিশোর নিহত

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার সুবিদপুর ইউনিয়নের সাহার বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাব্বির হোসেন (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় বাজারের Read more

ঢাবির উদ্যোগে বকুলতলায় শরৎ উৎসব ১৬ অক্টোবর
ঢাবির উদ্যোগে বকুলতলায় শরৎ উৎসব ১৬ অক্টোবর

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উদ্যোগে সংগীত বিভাগ, নৃত্যকলা বিভাগ ও ডাকসুর সহযোগিতায় চালুকলা অনুষদের বকুলতলায় আগামী বৃহস্পতিবার (১৬ অক্টোবর) শরৎ উৎসব Read more

উপজেলা নির্বাচনে পরাজিত প্রার্থী হলেন এনসিপির সংসদ সদস্য প্রার্থী
উপজেলা নির্বাচনে পরাজিত প্রার্থী হলেন এনসিপির সংসদ সদস্য প্রার্থী

চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে এনসিপির মনোনয়ন পেয়েছেন বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আবদুল মাবুদ। যিনি ২০২৪ সালে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে লোহাগাড়া উপজেলা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন