নাটোরে আলোচিত চিকিৎসক ডা. এএইচএম আমিরুল ইসলাম হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় হাসপাতালেরই এক স্টাফকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় জনসেবা ক্লিনিকে নাটোর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন প্রেস ব্রিফিং করেন।পুলিশ সুপার বলেন, ঘটনার পর থেকে তথ্য ও প্রযুক্তিগত বিশ্লেষণের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। বিভিন্ন সংস্থার সহায়তায় যৌথভাবে কাজ করার একপর্যায়ে হাসপাতালের স্টাফ আসাদুল ইসলাম আসাদকে মূল আসামি হিসেবে শনাক্ত করা হয়। আসাদ বগুড়ার ধুনট উপজেলার বাসিন্দা। ২০২৪ সালে এসএসসি পাশের পর তিনি টিএমএসএস মেডিকেলে ল্যাব অ্যাসিস্ট্যান্ট হিসেবে চাকরি শুরু করেন। পরে নাটোরে ডা. আমিরুল ইসলামের পিএ হিসেবে তিন বছর ধরে কর্মরত ছিলেন জনসেবা ক্লিনিকে। কর্মরত অবস্থায় হাসপাতালের এক নারী স্টাফকে ঘিরে ডা. আমিরুল, ওই নারী এবং আসাদের মধ্যে সম্পর্কের টানাপোড়েন সৃষ্টি হয়। এ নিয়ে দ্বন্দ্বের একপর্যায়ে গত ২৫ আগস্ট ডা. আমিরুল ওই নারী স্টাফ এবং আসাদকে মারধর করেন এবং চাকরি থেকে তাকে বরখাস্ত করেন। এরপর আসাদ বগুড়ায় ফিরে গেলেও তার মধ্যে প্রতিহিংসার জন্ম হয়। প্রতিশোধ নিতে তিনি বগুড়া থেকে একটি বোরকা ও দুটি ছুরি কিনে ফের নাটোরে ফিরে আসেন।পুলিশ সুপার আরও জানান, ৩১ আগস্ট সন্ধ্যায় বোরকা পরে আসাদ ডা. আমিরুল ইসলামের চেম্বারের কক্ষে প্রবেশ করেন এবং খাটের নিচে লুকিয়ে থাকেন। রাত ১টার দিকে ডাক্তার নিজের কক্ষে ফিরে আসেন এবং ওষুধ সেবন শেষে ঘুমিয়ে পড়েন। ভোররাত সাড়ে ৩টার দিকে গভীর ঘুমের মধ্যে থাকা ডা. আমিরুলের ওপর আসাদ ঝাঁপিয়ে পড়েন এবং তাকে হত্যা করেন। পরে ভোর সোয়া ৬টার দিকে ক্লিনিক থেকে বেরিয়ে যান আসাদ। যাওয়ার পথে তিনি বোরকাটি সিংড়া আইসিটি প্রশিক্ষণ কেন্দ্র এলাকার নদীতে এবং দুটি ছুরি নন্দীগ্রাম এলাকায় ফেলে দেন।পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন আরও বলেন, আমরা ঘটনার পর থেকেই প্রযুক্তিগত ও পারিপার্শ্বিক তথ্য বিশ্লেষণ করেছি। সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদের একপর্যায়ে মূল আসামি আসাদকে শনাক্ত করা সম্ভব হয়েছে। আসাদ দীর্ঘদিন ডা. আমিরুল ইসলামের পিএ হিসেবে কাজ করায় তার চলাফেরা ও অভ্যাস সম্পর্কে বিস্তারিত জানতেন। ব্যক্তিগত দ্বন্দ্ব ও প্রতিহিংসার জেরেই তিনি এই হত্যাকাণ্ড ঘটান। যে বিষয়গুলো সামনে এসেছে এবং আদালতে তিনি স্বীকারোক্তিও দিতে রাজি হয়েছেন। মূলত ক্ষোভের বসেই তিনি এ কাজ করেছেন।গতকাল সোমবার নাটোরে জনসেবা ক্লিনিক থেকে ডা. এএইচএম আমিরুল ইসলাম নামের এক চিকিৎসকের গলা কাটা লাশ উদ্ধার করে পুলিশ। আমিরুল ইসলাম ওই ক্লিনিকের মালিক।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিয়ে করেছেন ‘দঙ্গল’-এর গীতা
বিয়ে করেছেন ‘দঙ্গল’-এর গীতা

ভারতীয় অভিনেত্রী জাইরা ওয়াসিম। ২০১৬ সালে আমির খানের ‘দঙ্গল’ দিয়ে মাত্র ১৬ বছর বয়সে বলিউডে পা রাখেন তিনি। প্রথম সিনেমাতেই Read more

মাদারীপুর সাব-রেজিস্ট্রার কার্যালয় থেকে ১০ লাখ ৭৫ হাজার টাকা ছিনতাই
মাদারীপুর সাব-রেজিস্ট্রার কার্যালয় থেকে ১০ লাখ ৭৫ হাজার টাকা ছিনতাই

মাদারীপুর সদর সাব-রেজিস্ট্রার কার্যালয়ের ভেতর থেকে দলিল করতে আসা এক নারীর কাছ থেকে ১০ লাখ ৭৫ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ Read more

চন্দনাইশে অস্ত্রসহ ৬ পাহাড়ি সন্ত্রাসী আটক
চন্দনাইশে অস্ত্রসহ ৬ পাহাড়ি সন্ত্রাসী আটক

চট্টগ্রামের চন্দনাইশে অস্ত্রসহ ছয় পাহাড়ি সন্ত্রাসীকে আটক করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে অপহরণ, চাঁদাবাজি, মারধরসহ বিভিন্ন অপকর্মের অভিযোগ রয়েছে।সোমবার (২২ সেপ্টেম্বর) Read more

ভৈরবে চিকিৎসার টাকা ছিনিয়ে নিল ছিনতাইকারীরা
ভৈরবে চিকিৎসার টাকা ছিনিয়ে নিল ছিনতাইকারীরা

কিশোরগঞ্জের ভৈরবে রোগীকে আহত করে চিকিৎসার টাকা ছিনিয়ে নিল ছিনতাইকারীরা। আজ ভোরে শহরের পলাশের মোড়ে এ ঘটনা ঘটে। ভুক্তভোগীরা হলো Read more

অবশেষে কিশোরগঞ্জে শান্তির বৃষ্টি, জনজীবনে স্বস্তি
অবশেষে কিশোরগঞ্জে শান্তির বৃষ্টি, জনজীবনে স্বস্তি

গ্রীষ্মকাল শুরুর পর দেশের বিভিন্ন স্থানে কম-বেশি বৃষ্টিপাত হলেও কিশোরগঞ্জ জেলা শহরসহ জেলার অধিকাংশ এলাকায় বৃষ্টিপাত হয়নি। বৃষ্টিপাত না হওয়ার Read more

চন্দনাইশে পাচারকালে ৮০০ লিটার জ্বালানি তেল জব্দ
চন্দনাইশে পাচারকালে ৮০০ লিটার জ্বালানি তেল জব্দ

চট্টগ্রামের চন্দনাইশে বাড়তি দামে খোলাবাজারে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়ার পথে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৮০০ লিটার জ্বালানি তেল জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন