গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন নুরুল হক নুরের সহধর্মিণী মারিয়া আক্তার, গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন।প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, নুরুল হকের শারীরিক অবস্থার বিষয়ে কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন মারিয়া আক্তার। তিনি জানান, নুরের মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে, নাকের হাড় ভেঙেছে এবং তিনি চোয়ালে ও মেরুদণ্ডে আঘাত পেয়েছেন। সুচিকিৎসার জন্য নুরকে বিদেশে নেওয়া প্রয়োজন।এ সময় প্রধান উপদেষ্টা তাৎক্ষণিকভাবে স্বাস্থ্য মন্ত্রণালয়কে সুচিকিৎসার জন্য নুরকে বিদেশে পাঠাতে নির্দেশ দেন। তিনি বলেন, এ ঘটনায় আমরা সবাই স্তম্ভিত। তার সুচিকিৎসায় আমরা সব ধরনের ব্যবস্থা নিয়েছি। একই সঙ্গে এ ঘটনায় বিচার বিভাগীয় তদন্তও হচ্ছে।এ সময় আইন উপদেষ্টা আসিফ নজরুল, পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান এবং গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান উপস্থিত ছিলেন।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চট্টগ্রাম পৌঁছেছেন ড. মুহাম্মদ ইউনূস, কর্মসূচিতে যা থাকছে
চট্টগ্রাম পৌঁছেছেন ড. মুহাম্মদ ইউনূস, কর্মসূচিতে যা থাকছে

চট্টগ্রাম পৌঁছেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (১৪ মে) সকাল সোয়া ৯টার দিকে চট্টগ্রামে পৌঁছান তিনি।প্রধান Read more

প্রবাসীর অন্তঃসত্তা স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ
প্রবাসীর অন্তঃসত্তা স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ

পাবনার চাটমোহরে সৌদি প্রবাসীর অন্তঃসত্তা স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে শ্বাশুড়ি এবং সৎ ছেলেকে আটক করে পুলিশে দিয়েছে গ্রামবাসী।শুক্রবার (২৯ Read more

ভরা মৌসুমেও ইলিশ না পেয়ে দোয়া ও মোনাজাত করলেন মেঘনার পাড়ের জেলেরা
ভরা মৌসুমেও ইলিশ না পেয়ে দোয়া ও মোনাজাত করলেন মেঘনার পাড়ের জেলেরা

চলছে বর্ষা মৌসুম। এমন বর্ষায় দেখা মিলে মেঘনা নদীতে ঝাঁকে ঝাঁকে ইলিশের। কিন্তু, গেল দুই মাস ধরে কাঙ্ক্ষিত ইলিশের দেখা Read more

‘বিশ্বাস হয়নি যে দলের জন্য আমি সব করছি, সেই দল আমাকে শোকজ করবে’
‘বিশ্বাস হয়নি যে দলের জন্য আমি সব করছি, সেই দল আমাকে শোকজ করবে’

বীর মুক্তিযোদ্ধা এড. ফজলুর রহমান বলেছেন, ‘শুরুতে বিশ্বাস হয়নি যে দলের জন্য আমি সব করছি, সেই দল আমাকে শোকজ করবে। Read more

বিমানবন্দরের অগ্নিকাণ্ড: আগুন নিয়ন্ত্রণে ব্যবহার হচ্ছে রোবট
বিমানবন্দরের অগ্নিকাণ্ড: আগুন নিয়ন্ত্রণে ব্যবহার হচ্ছে রোবট

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে লাগা আগুনের তীব্রতা এখনো পুরোপুরি কমেনি। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিস ব্যবহার করছে রিমোট Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন