দেশে রাজনৈতিক পটপরিবর্তনের ছায়ায় প্রশাসনিক শৈথিল্যের সুযোগে চট্টগ্রাম মহানগরীতে আশঙ্কাজনক হারে বিস্তৃত হয়েছে “স্পা সেন্টার” নামের ছদ্মবেশী ভিআইপি পতিতালয়। আধুনিক সাজসজ্জা, ভিন্ন আঙ্গিকের মার্কেটিং আর সাংবাদিক পরিচয়ে পরিচালিত এই স্পা নামধারী দেহব্যবসা বর্তমানে নগরের অভিজাত আবাসিক এলাকা থেকে শুরু করে শিক্ষাঙ্গন ও পর্যটনকেন্দ্র পর্যন্ত ছড়িয়ে পড়েছে ব্যাপক হারে।চট্টগ্রামের আগ্রাবাদ, চৌমুহনী, খুলশী, জিইসি, মেহেদীবাগ, ফ্রিপোর্ট ও পতেঙ্গা এলাকায় গড়ে উঠেছে শতাধিক নামসর্বস্ব স্পা সেন্টার, যাদের বেশিরভাগেরই নেই কোনো নামফলক, সাইনবোর্ড বা বৈধ অনুমোদন।এই স্পা সেন্টারগুলো মূলত operate করে সংঘবদ্ধ দালালচক্র ও তথাকথিত ‘সাংবাদিক’ পরিচয়ধারীরা। নামমাত্র ভুঁইফোড় অনলাইন পোর্টাল বা ইউটিউব চ্যানেলের কার্ড গলায় ঝুলিয়ে চক্রের মূলহোতারা প্রশাসনের চোখে ধুলা দিয়ে চালিয়ে যাচ্ছে এই অবৈধ কর্মকাণ্ড।তথ্যানুসন্ধানে জানা যায়, এসব স্পা সেন্টারে নিয়োগ দেওয়া হয় ১৬–২৫ বছর বয়সী কিশোরী ও যুবতীদের। অনেক সময় তাদের প্রলোভন দেখিয়ে, আবার অনেক সময় সামাজিক ও অর্থনৈতিক অসহায়ত্বের সুযোগ নিয়ে ঠেলে দেওয়া হয় দেহব্যবসায়।এক কলেজছাত্রী ছদ্মনাম তাহমিনা জানান, ‘আমাকে বলা হয়েছিল রিসেপশনিস্ট পদে মাসে ৩০ হাজার টাকা বেতনে চাকরি। কিন্তু পরে বুঝি আমাকে ‘ম্যাসাজ’ এর নামে শারীরিক সেবা দিতে বলা হচ্ছে। আমি ভয়ে পালিয়ে আসি।’আরেক সাবেক কর্মী নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘ভিতরে সব বিদেশি স্টাইলের সাজসজ্জা, কিন্তু বাইরে কিছুই নেই। ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম আর দালালের মাধ্যমে গ্রাহক আসে। মাঝেমাঝে প্রভাবশালী মানুষরাও আসে, তাই কেউ কিছু বলে না।’চক্রটি সাধারণত নিজেদের ‘অনলাইন সাংবাদিক’ পরিচয় দেয়, যার কারণে পুলিশ ও স্থানীয় প্রশাসন প্রায়শই জড়িয়ে পড়ে দ্বিধায়। নগরের একজন গোয়েন্দা কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে সময়ের কন্ঠস্বর-কে জানান, ‘আমরা বেশ কয়েকটি স্পা সেন্টারের কার্যক্রম সম্পর্কে অবগত। তবে অনেক সময় ‘মিডিয়া চাপ’, ‘রাজনৈতিক পরিচয়’ বা প্রশাসনিক হস্তক্ষেপের কারণে তৎক্ষণাৎ ব্যবস্থা নিতে জটিলতা তৈরি হয়।’নগরবাসী এবং বিশিষ্ট নাগরিক সমাজ বলছে, এই পরিস্থিতি অব্যাহত থাকলে চট্টগ্রামের সামাজিক কাঠামো ভেঙে পড়বে। উঠতি প্রজন্ম বিপথে যাবে, মাদক ও কিশোর গ্যাংয়ের সঙ্গে এসব স্পা সেন্টারের যোগসাজশও বাড়ছে।নগরীর যেসব এলাকায় স্পা সেন্টার ছদ্মবেশে দেহব্যবসা বেশি বিস্তৃত– আগ্রাবাদ কমার্শিয়াল এরিয়া, চৌমুহনী ও খুলশী আবাসিক জোন, জিইসি, মেহেদীবাগ, শিল্পাঞ্চল ইপিজেড এবং পর্যটন কেন্দ্র পতেঙ্গা ও সী-বিচ সংলগ্ন এলাকায়।চট্টগ্রামের সাংস্কৃতিক ব্যক্তিত্ব সায়েম উদ্দিন সময়ের কন্ঠস্বর-কে বলেন, ‘চট্টগ্রাম একসময় শিল্প-সংস্কৃতি, বাণিজ্য আর প্রগতির নগরী ছিল। এখন সাংবাদিকতার ভূয়া সাংবাদিক পরিচয়ের মাধ্যমে দেহব্যবসার আখড়া ও মাদকের অবাধ বিকিকিনি বেড়ে উঠেছে আশঙ্কাজনক হারে। এটা কেবল আইনশৃঙ্খলা নয়, পুরো সমাজ ব্যবস্থার ওপর আঘাত।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মাধবপুরে গাড়িচাপায় পথচারী নিহত
মাধবপুরে গাড়িচাপায় পথচারী নিহত

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় অজ্ঞাতনামা গাড়ির চাপায় মো. অলিল মিয়া নামে এক পথচারী নিহত হয়েছেন। ভোরে মাধবপুর উপজেলার ব্যাঙ্গাডুবা গেট এলাকায় Read more

বাবার শেষ ঠিকানা যেন না হয় বৃদ্ধাশ্রম
বাবার শেষ ঠিকানা যেন না হয় বৃদ্ধাশ্রম

আজ বিশ্ব বাবা দিবস। সন্তান হিসেবে বাবার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশের আনুষ্ঠানিক দিন হলেও বাস্তব জীবনে বাবারা ঠিক কতটা Read more

শিগগিরই জাতীয় ঐকমত্য কমিশনের চূড়ান্ত প্রতিবেদন
শিগগিরই জাতীয় ঐকমত্য কমিশনের চূড়ান্ত প্রতিবেদন

খুব শিগগিরই জাতীয় ঐকমত্য কমিশন অন্তর্বর্তী সরকারের কাছে চূড়ান্ত প্রতিবেদন জমা দেবে বলে জানিয়েছেন কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ।রবিবার (০৫ Read more

আমতলীতে চোরাই ছাগলসহ আটক ৩
আমতলীতে চোরাই ছাগলসহ আটক ৩

বরগুনার আমতলীতে চোরাই ছাগলসহ তিনজন চোরকে আটক করেছে পুলিশ। বুধবার (২৪ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে পৌরসভার হাট এলাকা থেকে Read more

বিমানবন্দরে আগুন: নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৩৬ ইউনিট
বিমানবন্দরে আগুন: নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৩৬ ইউনিট

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো এলাকায় ভয়াবহ আগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছেছে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট। Read more

জাকসুর নতুন ভিপি জিতু যে কারণে ছাত্রলীগ থেকে পদত্যাগ করেছিলেন
জাকসুর নতুন ভিপি জিতু যে কারণে ছাত্রলীগ থেকে পদত্যাগ করেছিলেন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক ফল ঘোষণা করা হয়েছে। নির্বাচন অনুষ্ঠিত হওয়ার ৪০ ঘণ্টারও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন