চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নে উদ্বোধনের আগেই ফাটল ধরেছে একটি নতুন ব্রিজে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আওতায় নির্মিত এ ব্রিজের জন্য সরকারি কোষাগার থেকে ব্যয় হয়েছে ৩৩ লাখ ১৭ হাজার ৯৫১ টাকা। অথচ গাড়ি ওঠার আগেই ফাটল ধরা পড়ায় প্রকল্প বাস্তবায়নের স্বচ্ছতা নিয়ে তীব্র প্রশ্ন উঠেছে। স্থানীয়দের ক্ষোভ ছড়িয়ে পড়েছে গ্রাম থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে।সরেজমিনে ও স্থানীয় সূত্রে জানা যায়, ব্রিজটির কাজ নির্ধারিত সময়ে না হয়ে শুরু হয় ভরা বর্ষা মৌসুমে। এতে নির্মাণের মৌলিক শর্তই লঙ্ঘন করা হয়। অভিযোগ রয়েছে, নির্মাণ কাজে যথাযথ মানের কংক্রিট, বালু ও সিমেন্ট ব্যবহার করা হয়নি।এলাকার এক বাসিন্দা সিরাজুল ইসলাম জানান, ‘নির্মাণকাজে এমন নিম্নমানের সামগ্রী ব্যবহার হয়েছে যে প্রথম বৃষ্টিতেই ফাটল ধরা পড়বে, তা বোঝা যাচ্ছিল।’অন্য বাসিন্দা নাজমুলের বলেন, ‘এটি কেবল নিম্নমানের কাজ নয়, জনগণের করের টাকার সরাসরি লুটপাট।’জানা যায়, সরকারি নীতিমালায় উপ-ঠিকাদারি নিষিদ্ধ হলেও, এ ব্রিজ নির্মাণে মূল দায়িত্ব পাওয়া মের্সাস চৌধুরী ইন্টারন্যাশনাল কাজটি দেন স্থানীয় মেসার্স সিয়াম এন্টারপ্রাইজ নামক প্রতিষ্ঠানের কাছে। এই প্রতিষ্ঠানটির মালিক চরম্বা ইউনিয়নের ইউপি সদস্য জসিম উদ্দিন হেলালী।চৌধুরী ইন্টারন্যাশনালের মালিক মোহাম্মদ হানিফ সময়ের কন্ঠস্বর-কে এ বিষয়ে স্বীকার করে বলেন, ‘কাজটি আমি পেয়েছিলাম, কিন্তু জসিম উদ্দিন মেম্বারকে দিয়েছি। এখন কোনো সমস্যা হলে তিনিই সমাধান করবেন।’অর্থাৎ সরকারি অর্থায়িত এ প্রকল্পে দায়িত্বশীল প্রতিষ্ঠানের কর্তৃত্ব কেবল নামেই ছিল; কার্যত কাজ হয়েছে ইউপি সদস্যের হাতে।ফাটল ধরা পড়ার পর প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) নাহিদ আহমেদ জাকির দাবি করেছেন, বিষয়টি তিনি শুনেছেন এবং ঘটনাস্থলে পরিদর্শন করবেন। কিন্তু স্থানীয়রা বলছেন, নির্মাণকাজ চলাকালীন পর্যায়ে কোনো তদারকি করা হয়নি। প্রশ্ন উঠেছে–যদি প্রকল্প কর্মকর্তারা যথাযথ তদারকি করতেন, তবে উদ্বোধনের আগেই কেন ফাটল ধরবে?অন্যদিকে ইউপি সদস্য জসিম উদ্দিন ঘটনাটিকে ছোট করে দেখিয়ে বলেন, ‘সামান্য ফাটল হয়েছে, মূল ব্রিজে নয়। প্রয়োজনে মেরামত করা হবে।’কিন্তু প্রকৌশল বিশেষজ্ঞরা বলছেন, উদ্বোধনের আগেই যদি ফাটল ধরা পড়ে, তবে এটি কেবল সামান্য ত্রুটি নয়; পুরো কাঠামোর নিরাপত্তা নিয়ে প্রশ্ন।এটি বিচ্ছিন্ন ঘটনা নয়। মাত্র দুই মাস আগে একই উপজেলার চরম্বা ইউনিয়নে উদ্বোধনের আগেই আরেকটি ব্রিজ ফেটে পড়ে। সেখানেও অভিযোগ উঠেছিল নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের। এবার একই ধরণের ঘটনা ঘটায় স্থানীয়রা বলছেন–এ যেন ‘একই নাটকের পুনরাবৃত্তি।’উপজেলায় বারবার একই ধরণের ঘটনা প্রমাণ করছে–সরকারি প্রকল্পে পরিকল্পিত দুর্নীতি হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী ব্যক্তিরা ইউপি সদস্য বা রাজনৈতিক পরিচয়ের জোরে সরকারি প্রকল্প নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নিচ্ছেন। তারপর তড়িঘড়ি করে নিম্নমানের কাজ শেষ করে কোটি টাকার সরকারি অর্থ আত্মসাৎ করছেন।লোহাগাড়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির এক সদস্য বলেন, ‘এখানে দুই ধরনের চক্র কাজ করে–প্রভাবশালী স্থানীয় প্রতিনিধি যারা কাজ বাগিয়ে নেয়, আর সংশ্লিষ্ট কর্মকর্তারা যারা কমিশন নিয়ে চোখ বন্ধ রাখেন। ফল ভোগ করে সাধারণ মানুষ।’এ ঘটনায় সাধারণ মানুষের দাবি স্পষ্ট–ব্রিজটি পুনর্নির্মাণ করতে হবে এবং দায়ী ঠিকাদারি প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে হবে।আরডি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ধানমন্ডি ৩২ নম্বরে পুলিশের সামনেই ছিনতাই
ধানমন্ডি ৩২ নম্বরে পুলিশের সামনেই ছিনতাই

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর সিগনালে প্রকাশ্যে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৮ জুলাই) রাত ৯টার দিকে এক যুবককে চাপাতি হাতে ছিনতাই Read more

৯ম দিনের মতো কেন্দ্রীয় শহীদ মিনারে এমপিওভুক্ত শিক্ষকরা
৯ম দিনের মতো কেন্দ্রীয় শহীদ মিনারে এমপিওভুক্ত শিক্ষকরা

বাড়িভাড়া ৫ শতাংশ বৃদ্ধির সরকারি প্রজ্ঞাপন প্রত্যাখান করে নবম দিনের মতো কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে Read more

যুক্তরাষ্ট্রে দুর্ঘটনার কবলে ব্যক্তিগত বিমান
যুক্তরাষ্ট্রে দুর্ঘটনার কবলে ব্যক্তিগত বিমান

যুক্তরাষ্ট্রে আবারও দুর্ঘটনার কবলে পড়লো একটি ব্যক্তিগত বিমান। নিউইয়র্কের উত্তরাঞ্চলে বিধ্বস্ত হয় বিমানটি।শনিবার (১২ এপ্রিল) স্থানীয় সময় দুপুরে, রাজ্যের রাজধানী Read more

ক্যান্সারকে জয় করে কোচিংয়ে ফিরতে চান ডাচ কোচ
ক্যান্সারকে জয় করে কোচিংয়ে ফিরতে চান ডাচ কোচ

প্রাণঘাতী প্রোস্টেট ক্যান্সারের সঙ্গে লড়াই শেষ করে এখন অনেকটাই সুস্থ আছেন নেদারল্যান্ড ও বার্সেলোনার সাবেক কোচ লুই ফন গাল। সুস্থ Read more

বিগ ব্যাশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা (৩১ ডিসেম্বর)
বিগ ব্যাশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা (৩১ ডিসেম্বর)

বিগ ব্যাশ লিগে আজ পরস্পরের বিপক্ষে মাঠে নামবে অ্যাডিলেড স্ট্রাইকার্স ও ব্রিসবেন হিট। এদিকে এসএ টি-টোয়েন্টিতে সাইরাইজার্সের মুখোমুখি হবে পাল Read more

সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক
সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক

১৪৪৭ হিজরি সনের পবিত্র জমাদিউল আউয়াল মাসের চাঁদ দেখার লক্ষ্যে বুধবার (২২ অক্টোবর) সন্ধ্যা ৬টায় (বাদ মাগরিব) ইসলামিক ফাউন্ডেশন বায়তুল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন