স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগসহ ৩ দফা দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছে ছাত্র অধিকার পরিষদ। সমাবেশ থেকে জাতীয় পার্টির নিবন্ধন বাতিলসহ ব্রিগেডিয়ার জেনারেল শামসের অব্যাহতির দাবি জানানো হয়। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর পুরানা পল্টনে দলীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ করে দলটি। প্রতিবাদ সমাবেশ থেকে উত্থাপিত ছাত্র অধিকার পরিষদের তিন দফা দাবি হলো-১. স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ২. ব্রিগেডিয়ার জেনারেল শামসের অব্যাহতি ৩. জাতীয় পার্টি নিষিদ্ধ করাএ তিন দাবিতে দলীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ ও কুশপুত্তলিকা দাহ করেছে দলটি। সমাবেশ থেকে জাতীয় পার্টির নিবন্ধন বাতিল করে জিএম কাদেরসহ শীর্ষনেতাদের গ্রেফতারের দাবি জানান বক্তারা।  এ সময় বক্তারা বলেন, জাতীয় পার্টির ব্যানারে নিষিদ্ধ আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে।পাশাপাশি, গত শুক্রবার গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলায় জড়িতদের বিচারের জন্য ২৪ ঘণ্টার আলটিমেটাম দেয়া হয়।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জাপান পৌঁছেছেন প্রধান উপদেষ্টা
জাপান পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

রাষ্ট্রীয় ৪ দিনের সফরে জাপান পৌঁছেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।আজ বুধবার (২৮ মে) বাংলাদেশ সময় সোয়া ১১টায় Read more

রিজার্ভ এখন ৩০.২৫ বিলিয়ন ডলার
রিজার্ভ এখন ৩০.২৫ বিলিয়ন ডলার

দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩০২৪৮ দশমিক ১১ মিলিয়ন ডলার বা ৩০ দশমিক ২৫ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। রোববার (১০ Read more

‘হাদিকে হত্যার পরিকল্পনাকারীরা জানাজার সামনের কাতারেই ছিল’
‘হাদিকে হত্যার পরিকল্পনাকারীরা জানাজার সামনের কাতারেই ছিল’

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি হত্যার পরিকল্পনাকারীরা তার জানাজা নামাজের সামনের কাতারেই ছিল বলে মন্তব্য করেছেন সংগঠনটির ঢাকা Read more

টিভিতে আজকের খেলা (১৫ আগস্ট)
টিভিতে আজকের খেলা (১৫ আগস্ট)

ইংলিশ প্রিমিয়ার লিগ (ইপিএল) শুরু আজ। উদ্বোধনী ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুলের মুখোমুখি হবে বোর্নমাউথ। সিপিএলে সেন্ট কিটসের বিপক্ষে খেলছে সাকিব Read more

তারেক রহমানের প্রত্যাবর্তন গণতন্ত্রের ইতিহাসে এক অবিস্মরণীয় মুহূর্ত
তারেক রহমানের প্রত্যাবর্তন গণতন্ত্রের ইতিহাসে এক অবিস্মরণীয় মুহূর্ত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরাকে বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রায় একটি ঐতিহাসিক ও অবিস্মরণীয় মুহূর্ত হিসেবে অভিহিত করেছেন বিএনপির স্থায়ী Read more

দেশে ফিরেই সমর্থকদের তোপের মুখে ক্রিকেটাররা
দেশে ফিরেই সমর্থকদের তোপের মুখে ক্রিকেটাররা

এশিয়া কাপে বড় প্রত্যাশা নিয়ে সংযুক্ত আরব আমিরাতে পাড়ি জমিয়েছিল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। কিন্তু মাঠের পারফরম্যান্স ছিল সেই প্রত্যাশার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন