ফরিদপুরের সালথায় পারিবারিক বিরোধের জেরে মর্জিনা বেগম (৩৮) নামে এক গৃহবধূকে বটির আছাড়ি দিয়ে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। এ সময় বৃদ্ধা শাশুড়িকেও মারধর করে আহত করেছে ঘাতক।মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) সকালে উপজেলার সোনাপুর ইউনিয়নের রংরায়েরকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে স্বামী মো. বক্কার শেখকে (৪৩) আটক করেছে। নিহত মর্জিনা বেগম ফরিদপুর সদর উপজেলার ফুরসা গ্রামের মৃত মোচন মোল্যার মেয়ে। তিনি তিন মেয়ে ও এক ছেলের জননী।স্থানীয় সূত্রে জানা যায়, বক্কার শেখ দীর্ঘদিন ধরে স্ত্রী মর্জিনার সঙ্গে ঝগড়া করতেন। মঙ্গলবার সকালেও তাদের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে মর্জিনা স্বামীকে ঘর থেকে বের করে দরজা বন্ধ করে দেন। পরে বক্কার টিনের বেড়া ভেঙে ঘরে ঢুকে বটির আছাড় দিয়ে মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই মর্জিনার মৃত্যু হয়।হামলা ঠেকাতে গেলে বক্কার তার মা মেহেরুন বেগমকে (৬৫) পিটিয়ে আহত করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।এদিকে হত্যাকাণ্ডের পর ঘাতক বক্কার বাড়িতেই অবস্থান করছিলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে আটক করে থানায় নিয়ে যায়।সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, ‘পারিবারিক বিরোধের জেরে মর্জিনাকে হত্যা করেছে তার স্বামী বক্কার। তাকে আটক করা হয়েছে। বিস্তারিত জানার জন্য জিজ্ঞাসাবাদ চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।’এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনের নিজস্ব ভবনে কার্যক্রম শুরু
ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনের নিজস্ব ভবনে কার্যক্রম শুরু

পাকিস্তানের ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশন নতুন ভবনে কার্যক্রম শুরু করেছে। বুধবার (১ অক্টোবর) থেকে বাংলাদেশ হাইকমিশন ইসলামাবাদের ডিপ্লোম্যাটিক এনক্লেভে নিজস্ব ভবনে Read more

মোংলায় নদীতে পড়ে নিখোঁজ লাইটার জাহাজের কর্মচারী
মোংলায় নদীতে পড়ে নিখোঁজ লাইটার জাহাজের কর্মচারী

মোংলা বন্দরের জেটি সংলগ্ন এলাকায় এমভি শোভা নামক লাইটার জাহাজের ক্রু (কর্মচারী) নদীতে পড়ে নিখোঁজ রয়েছে। শনিবার (২৩ আগস্ট) সকাল সাড়ে Read more

আল্লাহ খালেদা জিয়াকে জান্নাতের মেহমান বানিয়ে নিন: আজহারী
আল্লাহ খালেদা জিয়াকে জান্নাতের মেহমান বানিয়ে নিন: আজহারী

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছেন জনপ্রিয় ইসলামী চিন্তাবিদ মিজানুর রহমান আজহারী।মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে Read more

তেল মজুত রেখে বিক্রি বন্ধ, ইউএনও’র অভিযানে পাম্পে তেল বিক্রি শুরু
তেল মজুত রেখে বিক্রি বন্ধ, ইউএনও’র অভিযানে পাম্পে তেল বিক্রি শুরু

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় জ্বালানি তেলের কৃত্রিম সংকট তৈরির অভিযোগে একটি ফিলিং স্টেশনে ঝটিকা অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। শনিবার (২৮ মার্চ) দুপুরে উপজেলার Read more

নির্বাচনে ১৫০টি আসন পেতে যাচ্ছে এনসিপি: নাসীরুদ্দীন পাটওয়ারী
নির্বাচনে ১৫০টি আসন পেতে যাচ্ছে এনসিপি: নাসীরুদ্দীন পাটওয়ারী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ১৫০টি আসনে জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য করেছেন দলটির মুখ্য সমন্বয়ক Read more

মাদকপথের নতুন ঠিকানা, ইলিয়াস-নবীর ‘৮ সিস্টার সিন্ডিকেট’
মাদকপথের নতুন ঠিকানা, ইলিয়াস-নবীর ‘৮ সিস্টার সিন্ডিকেট’

মিয়ানমার-বাংলাদেশ সীমান্তের অন্যতম আলোচিত নাম মো. ইলিয়াস। মাদক ব্যবসার জগতে তিনি পরিচিত ‘ইয়াবা সম্রাট’ নামে। উখিয়ার সীমান্ত ঘেষা ঘুমধুম ইউনিয়নের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন