২০২৬ ফুটবল বিশ্বকাপের বাছাইপর্বের দুই ম্যাচ সামনে রেখে অনুশীলন শুরু করেছে ব্রাজিল জাতীয় দল। এই দুটি ম্যাচের জন্য ২৫ আগস্ট ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি ২৫ সদস্যের একটি দল ঘোষণা করেন। গুঞ্জন থাকলেও এই দলে জায়গা হয়নি দলের অন্যতম তারকা ফরোয়ার্ড নেইমার জুনিয়রের।দল ঘোষণার সময় আনচেলত্তি জানিয়েছিলেন, নেইমার চোটে আছেন, আর তাই তাকে বিবেচনায় নেওয়া হয়নি। সে সময় এই সিদ্ধান্ত নিয়ে বড় ধরনের আলোচনা না হলেও, নেইমারের সাম্প্রতিক এক মন্তব্যে বিষয়টি আবার আলোচনায় উঠে এসেছে।বর্তমানে ব্রাজিলিয়ান ক্লাব সান্তোসে খেলা নেইমার জানিয়েছেন, তার দল থেকে বাদ পড়ার কারণ শারীরিক সমস্যা নয় বরং কোচের কৌশলগত সিদ্ধান্ত। গত ১ সেপ্টেম্বর ফ্লুমিনেন্সের বিপক্ষে পুরো ৯০ মিনিট মাঠে থেকে খেলার পর তিনি বলেন, ‘অ্যাডাক্টরে হালকা অস্বস্তি ছিল, তবে তা গুরুতর কিছু ছিল না—আজ আমি খেলেছি, সেটাই প্রমাণ।’তিনি আরও জানান, ‘বাহিয়ার বিপক্ষে ম্যাচে আমি খেলিনি, তাই কয়েকটি অনুশীলন বাদ দিয়েছিলাম। তবে এখন সম্পূর্ণ সুস্থ আছি। আমাকে বাদ দেওয়ার সিদ্ধান্তটা ছিল কেবল টেকনিক্যাল, শারীরিক কোনো সমস্যা এর পেছনে নেই। কোচের এই সিদ্ধান্তকে আমি সম্মান করি। এখন দলের বাইরে থেকে সবার মতো আমিও সমর্থন জানাব।’আগামী ৫ সেপ্টেম্বর ব্রাজিল ঘরের মাঠে চিলির বিপক্ষে এবং ১০ সেপ্টেম্বর বলিভিয়ার মাটিতে খেলবে। বর্তমানে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিল ২৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে রয়েছে।আরডি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
লামা ফাইতং সড়কের ব্রিজে গর্ত, ঝুঁকি নিয়ে চলছে যানবাহন
লামা ফাইতং সড়কের ব্রিজে গর্ত, ঝুঁকি নিয়ে চলছে যানবাহন

পার্বত্য বান্দরবানের লামা উপজেলাধীন ফাইতং লামা-বানিয়াছড়া সড়কের গুরুত্বপূর্ণ অংশ বদরটিলা পাহাড়ের উপরের ও নিচের ব্রিজ সংলগ্ন এলাকায় বৃষ্টির পানির স্রোতের Read more

উখিয়ায় অস্ত্রধারী মাদক সিন্ডিকেটের গোপন বৈঠক
উখিয়ায় অস্ত্রধারী মাদক সিন্ডিকেটের গোপন বৈঠক

কক্সবাজারের উখিয়ার সীমান্তবর্তী এলাকায় সম্প্রতি বেড়ে গেছে অস্ত্রধারী মাদক কারবারিদের উৎপাত। স্থানীয়দের অভিযোগ, মাদক ও সন্ত্রাসী কার্যক্রমে প্রকাশ্যে অস্ত্র ব্যবহার Read more

কাল নাগিনীর হাড়ে ফাঁটল, চিকিৎসা হচ্ছে মানুষের মতোই!
কাল নাগিনীর হাড়ে ফাঁটল, চিকিৎসা হচ্ছে মানুষের মতোই!

পটুয়াখালীর কলাপাড়ায় একটি মৃদু বিষধর কাল সাগিনী সাপ আহতাবস্থায় উদ্ধারের পর উন্নত চিকিৎসার জন্য ভেটেনারি সার্জনের পরামর্শে এক্সরে করেছে এনিমেল Read more

অভাবে আড়াই বছরের শিশুকে হত্যা করে মায়ের আত্মহত্যা
অভাবে আড়াই বছরের শিশুকে হত্যা করে মায়ের আত্মহত্যা

কুষ্টিয়ায় আড়াই বছরের শিশু কন্যা লামিয়া খাতুনকে গলায় ফাঁস দিয়ে হত্যার পর নিজেও আত্মহত্যা করেছেন তার মা রেশমা খাতুন (২৫)। বৃহস্পতিবার Read more

জামায়াতের আমিরকে দেখতে হাসপাতালে প্রেস সচিব
জামায়াতের আমিরকে দেখতে হাসপাতালে প্রেস সচিব

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে দেখতে হাসপাতালে গিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শনিবার (১৯ জুলাই) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন