গণতন্ত্রের স্বার্থে জাতীয় পার্টিকে এখন রক্ষার দায়িত্ব বিএনপির বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে অংশ নিয়ে এ কথা বলেন তিনি।জাপা মহাসচিব বলেন, অনেকেই জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার কথা বলছেন, যদিও বিষয়টি ইতিমধ্যে স্তিমিত হয়ে গেছে। এ জন্য আমরা বিএনপিকে ধন্যবাদ জানাই, কারণ– তারা এখনো সেই ফাঁদে পা দেয়নি।তিনি বলেন, যদি জাতীয় পার্টি নিষিদ্ধ হয়ে যায় এবং আওয়ামী লীগের প্রতিও নিষেধাজ্ঞা থাকে, তাহলে নির্বাচনি মঞ্চে বিষয়টি প্রভাবিত করবে মূল তিন রাজনৈতিক দল—এক্ষেত্রে আসনের ভাগাভাগি ২০০ বিএনপি, ৫০-৫০ অন্যান্য এমনভাবে হতে পারে। এতে বিএনপি রাজনৈতিকভাবে পাপেট হয়ে পড়বে। কারণ অন্যান্য দলগুলো বলবে—আমাদের আরো ১০০ আসন না দিলে আমরা ভোটে যাব না। এতে বিএনপি পলিটিক্যাল পাপেট হয়ে বাধ্য হবে”।শামীম পাটোয়ারী আরও বলেন, রাজনীতিতে একটি ‘কুলিং পিরিয়ড’ প্রয়োজন। তিনি জিয়াউর রহমানের উদাহরণ তুলে ধরেন, যেখানে ২১ আগস্টের পর দুই বছরের ‘কুলিং পিরিয়ড’ বজায় ছিল। ফলে বিএনপির ওপর আ.লীগ কিন্তু আটের ভোটের পরেই ইমিডিয়েট টর্চার করেনি। এটি আরও পরে শুরু হয়েছে। এটা কুলিং পিরিয়ড। এই ধরনের কুলিং পয়েন্টটা বাংলাদেশে খুবই দরকার।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যানবাহনের চাপ বাড়লেও ভোগান্তি নেই পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট ঘাটে
যানবাহনের চাপ বাড়লেও ভোগান্তি নেই পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট ঘাটে

আর মাত্র ১ দিন বাকি, তাই নাড়ির টানে বাড়ি ফিরতে ব্যস্ত ঘরমুখো মানুষ। পদ্মা সেতু হওয়ার পর থেকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ Read more

ভারতের সঙ্গে বন্ধুত্ব চাই সমতার ভিত্তিতে: মির্জা ফখরুল
ভারতের সঙ্গে বন্ধুত্ব চাই সমতার ভিত্তিতে: মির্জা ফখরুল

গাজীপুরের কাপাসিয়ায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “আমরা ভারতের সঙ্গে বন্ধুত্ব চাই, কিন্তু সেটা হতে হবে সমতার ভিত্তিতে Read more

ইসরায়েলে ফের ড্রোন হামলা চালালো হুথিরা
ইসরায়েলে ফের ড্রোন হামলা চালালো হুথিরা

ইসরায়েলে ফের ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের ইরানপন্থি হুথি বিদ্রোহীরা। এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী জানায়, তারা একটি ড্রোন হামলা প্রতিহত করেছে। Read more

মেট্রোরেল নিয়ে বিভ্রান্তি সৃষ্টি ও গুজব শনাক্ত ফ্যাক্টওয়াচের
মেট্রোরেল নিয়ে বিভ্রান্তি সৃষ্টি ও গুজব শনাক্ত ফ্যাক্টওয়াচের

মেট্রোরেলে আগুন লেগেছে—এমন দাবিতে প্রচারিত একটি ভিডিওকে এআই জেনারেটেড (কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা তৈরি) বলে শনাক্ত করেছে ফ্যাক্টওয়াচ।বাংলাদেশে চলমান গুজব, ভুয়া Read more

সংস্কার শেষ পর্যায়ে, এখনই নির্বাচনের প্রয়োজন: জয়নুল আবদিন
সংস্কার শেষ পর্যায়ে, এখনই নির্বাচনের প্রয়োজন: জয়নুল আবদিন

বাংলাদেশের ৭৫ ভাগ মানুষ এখন নির্বাচন চায়। আর নির্বাচন বিলম্বিত নয়, এখনই নির্বাচনের প্রয়োজন। আর সংস্কারও শেষ পর্যায়ে বলে জানিয়েছেন Read more

কলা কিনতেই লাগলো ৩৫ লাখ রুপি, বিসিসিআইকে হাইকোর্টের নোটিশ
কলা কিনতেই লাগলো ৩৫ লাখ রুপি, বিসিসিআইকে হাইকোর্টের নোটিশ

উত্তরাখন্ড রাজ্য ক্রিকেট সংস্থায় আর্থিক দুর্নীতি কাণ্ডে তদন্তের জন্য ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) দৃষ্টি আকর্ষণ করে নোটিশ পাঠিয়েছে উত্তরাখন্ড Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন