ক্যারিবিয়ান অঞ্চলে আট যুদ্ধজাহাজ ও এক হাজার ২০০ মিসাইল নিয়ে অবস্থান নিয়েছে যুক্তরাষ্ট্রের সেনারা। এমন অভিযোগ করেছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো।যুক্তরাষ্ট্র বলছে মাদক চোরাচালান ঠেকাতে ওই অঞ্চলে যুদ্ধজাহাজ পাঠানো হয়েছে। তবে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো জানিয়েছেন, তার দেশে হামলা চালিয়ে সরকার পরিবর্তনের পরিকল্পনা করছে মার্কিনীরা। এমন পরিস্থিতি মোকাবিলায় তার সেনারা প্রস্তুত আছে বলেও জানিয়েছেন তিনি।সোমবার (১ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে মাদুরো বলেন, “সামরিক হুমকির মাধ্যমে তারা সরকার পরিবর্তন চাইছে। আমাদের মহাদেশে গত ১০০ বছরের মধ্যে ভেনেজুয়েলা সবচেয়ে বড় হুমকির মোকাবিলা করছে। আট যুদ্ধ জাহাজ আর ১ হাজার ২০০ মিসাইল, সাবমেরিন দিয়ে তারা ভেনেজুয়েলাকে লক্ষ্য করছে।”যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপের আশঙ্কায় উপকূল ও সীমান্তে সেনা মোতায়েন করেছেন নিকোলাস মাদুরো। এছাড়া সাধারণ মানুষকে আধাসামরিক বাহিনীতে যোগ দেয়ার আহ্বান জানিয়েছেন তিনি।যুক্তরাষ্ট্রের অভিযোগ ভেনেজুয়েলায় মাদক ব্যবসা পরিচালনায় যুক্ত আছেন দেশটির প্রেসিডেন্ট মাদুরো। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মাদকের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর অনুমতি দিয়ে রেখেছেন। মাদক কারবারের সঙ্গে জড়িত চক্রকে তিনি সন্ত্রাসীর তকমাও দিয়েছেন।বর্তমানে মার্কিন নৌবাহিনীর দুটি এজিস গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার ইউএসএস গ্র্যাভলি ও ইউএসএস জেসন ডানহাম ক্যারিবিয়ান অঞ্চলে রয়েছে। একইসঙ্গে ইউএসএস স্যাম্পসন ডেস্ট্রয়ার এবং ইউএসএস লেক এরি ক্রুজার ল্যাটিন আমেরিকার উপকূলীয় এলাকায় অবস্থান করছে।এএফপি জানিয়েছে, আগামী কয়েকদিনে সেখানে জাহাজ ও সেনার সংখ্যা বাড়ানো হতে পারে। এর সঙ্গে ৪ হাজার নাবিক ও ইউএস মেরিন নিয়ে যুদ্ধজাহাজও যুক্ত হতে পারে। তবে, যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত ভেনিজুয়েলার মাটিতে কোনো সৈন্য মোতায়েন করার পরিকল্পনা ঘোষণা করেনি।যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন মাদুরোর বিরুদ্ধে এই অঞ্চলের বিভিন্ন মাদক পাচারকারী ও অপরাধী চক্রের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের অভিযোগ আনলেও এখনো কোনো প্রমাণ দিতে পারেনি। মাদক পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মাদুরোকে ধরিয়ে দিতে গত আগস্টে ৫০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র।সূত্র : আল আরাবিয়াএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাংলাদেশ-চীনকে নজরে রাখতে নতুন নৌঘাঁটি করছে ভারত
বাংলাদেশ-চীনকে নজরে রাখতে নতুন নৌঘাঁটি করছে ভারত

বাংলাদেশ এবং চীনকে নজরদারির মধ্যে রাখতে নতুন নৌঘাঁটি করছে ভারতের নৌবাহিনী। পশ্চিমবঙ্গ রাজ্যের বন্দরশহর হলদিয়ায় তৈরি করা হবে এই ঘাঁটি।ভারতের Read more

হুমায়ুন ফরীদির ৭৩তম জন্মদিন আজ
হুমায়ুন ফরীদির ৭৩তম জন্মদিন আজ

মঞ্চ থেকে চলচ্চিত্র অভিনয়ের সবখানে দুর্দান্ত প্রতাপে রাজত্ব করেছেন হুমায়ুন ফরীদি। তার অসাধারণ সৃষ্টিকর্ম আজও দাগ কেটে আছে ভক্তদের মনে।বাংলাদেশের Read more

গাজীপুরে ওএমএস ডিলারের বিরুদ্ধে চাল-আটা বিক্রয়ে অনিয়মের অভিযোগ
গাজীপুরে ওএমএস ডিলারের বিরুদ্ধে চাল-আটা বিক্রয়ে অনিয়মের অভিযোগ

গাজীপুরের কাশিমপুরে খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত ওএমএস এর সরকার নির্ধারিত মূল্যে চাল ও আটা বিক্রয়ের ডিলারের বিরুদ্ধে অতিরিক্ত অর্থ হাতিয়ে Read more

কন্যা সন্তানের মা হলেন অভিনেত্রী সালহা খানম নাদিয়া
কন্যা সন্তানের মা হলেন অভিনেত্রী সালহা খানম নাদিয়া

নতুন বছরের প্রথম দিনে মা হলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সালহা খানম নাদিয়া। বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার পর ঢাকার একটি Read more

সরকার পতনের পর ‘পাল্টে গেছে মুখ, বদলায়নি বালু সিন্ডিকেট
সরকার পতনের পর ‘পাল্টে গেছে মুখ, বদলায়নি বালু সিন্ডিকেট

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা ও পার্শ্ববর্তী নরসিংদী জেলার মনোহরদীতে পুরাতন ব্রহ্মপুত্র নদে রাতের আঁধারে চলছে অবৈধভাবে বালু লোপাটের মহোৎসব। এতে করে Read more

গাজীপুরে পুলিশের সামনে চাঁদাবাজদের সাংবাদিককে পেটানোর ভিডিও ভাইরাল
গাজীপুরে পুলিশের সামনে চাঁদাবাজদের সাংবাদিককে পেটানোর ভিডিও ভাইরাল

গাজীপুর নগরের সাহাপাড়া এলাকায় সিএনজিচালিত অটোরিকশাচালকদের কাছ থেকে চাঁদা আদায় করছিলেন স্থানীয় কয়েকজন যুবক। এ ঘটনায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন