ঢাকা বিভাগের সব জেলায় সোমবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২ ঘণ্টার মধ্যে বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি).বিডব্লিউওটি সূত্রে জানা গেছে, ঢাকা জেলার নরসিংদী, মুন্সীগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, ঢাকা, মাদারীপুর ও এর পার্শ্ববর্তী এলাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা বেশি। এ সময় তীব্র বজ্রপাত থাকতে পারে।বজ্রপাতের জন্য সতর্ক করে বলা হয়েছে, এ সময় খোলা জায়গায় অবস্থান এড়িয়ে চলতে হবে। গাছের নিচে, খোলা মাঠে ও নদীর ধারে দাঁড়ানো যাবে না। বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহার থেকে বিরত থাকতে হবে। একইসঙ্গে নিরাপদ ভবনে আশ্রয় নিতে হবে।এদিকে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিকের দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। বর্তমানে মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় ও উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।এ ছাড়া আগামীকাল সকাল ৯টার মধ্যে ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এ ছাড়া সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বর্ণিল আয়োজনে ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’ অনুষ্ঠিত
বর্ণিল আয়োজনে ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’ অনুষ্ঠিত

বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষ্যে বর্ণিল আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের উদ্যোগে ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ এপ্রিল) সকাল ৯টায় Read more

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ চূড়ান্ত
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ চূড়ান্ত

রাজধানীর সাত সরকারি কলেজ নিয়ে গঠিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ চূড়ান্ত করা হয়েছে। এটি অনুমোদনের জন্য মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে। রোববার Read more

৫ মে: নামাজের সময়সূচি
৫ মে: নামাজের সময়সূচি

প্রত্যেক প্রাপ্তবয়স্ক নারী ও পুরুষের জন্য ৫ ওয়াক্ত নামাজ পড়া ফরজ।ইসলামের ৫টি রুকনের মধ্যে নামাজ অন্যতম। পঞ্চস্তম্ভের মধ্যে এটি দ্বিতীয়। Read more

মুন্সীগঞ্জে স্টেডিয়ামের পরিত্যক্ত কক্ষ থেকে কিশোরের মরদেহ উদ্ধার
মুন্সীগঞ্জে স্টেডিয়ামের পরিত্যক্ত কক্ষ থেকে কিশোরের মরদেহ উদ্ধার

মুন্সীগঞ্জ শহরে জেলা স্টেডিয়ামের গ্যালারির নীচে ইঞ্জিনিয়ারিং স্কুল অ্যান্ড কলেজের পরিত্যক্ত কক্ষ থেকে মো. ইয়াসিন হাওলাদার (১৭) নামে এক কিশোরের Read more

কানাডার দাবানলের ধোঁয়ায় আচ্ছন্ন নিউইয়র্ক, সতর্কতা জারি
কানাডার দাবানলের ধোঁয়ায় আচ্ছন্ন নিউইয়র্ক, সতর্কতা জারি

উত্তর আমেরিকার দেশ কানাডার ভয়াবহ দাবানলের ধোঁয়া যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহর ও আশপাশের এলাকায় ছড়িয়ে পড়েছে। এই ঘটনায় বায়ু দূষণজনিত স্বাস্থ্য Read more

চাঁদপুরে নৌ পুলিশের বিশেষ অভিযানে তিনটি বাল্কহেডসহ আটক ৫
চাঁদপুরে নৌ পুলিশের বিশেষ অভিযানে তিনটি বাল্কহেডসহ আটক ৫

চাঁদপুর নৌ অঞ্চলের আওতাধীন আলুর বাজার নৌ পুলিশ ফাঁড়ির বিশেষ অভিযানে তিনটি বাল্কহেডসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ। বুধবার (১৫ অক্টোবর) রাতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন