সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে চাঁদাবাজির অভিযোগে টিপু সুলতান ওরফে ‘হাতকাটা’ টিপুসহ তিনজনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। এ সময় তাদের কাছ থেকে বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। রবিবার রাতে আশুলিয়ার বাইপাইল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তাররা হলেন— আশুলিয়া থানার পল্লীবিদ্যুৎ ডেন্ডাবর এলাকার দেলোয়ার হোসেনের ছেলে নূর মোহাম্মদ ওরফে টিপু সুলতান, আশুলিয়ার গাজীরচট মধ্যপাড়া এলাকার তাইজুল ইসলামের ছেলে আমির হোসেন ওরফে টিক্কার নাতি আমির এবং গোপালগঞ্জ জেলার সদর থানার চর মানিকদা গ্রামের জামিল আহমেদের ছেলে রহমতুল্লাহ শেখ। জানা যায়, হাতকাটা টিপু ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক আইয়ুব খানের অনুসারী।যৌথ বাহিনী জানায়, রবিবার বিকেলে আশুলিয়ার বাইপাইল বাসস্ট্যান্ডে চাঁদাবাজির সঙ্গে সম্পৃক্ত দুইজনকে গ্রেপ্তার করে জামগড়া আর্মি ক্যাম্পের নিয়মিত টহল টিম। পরে রাতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে টিপু সুলতান ওরফে ‘হাতকাটা’ টিপুকে গ্রেপ্তার করা হয়। এ সময় তল্লাশি করে বেশকিছু দেশীয় অস্ত্র, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহৃত সরঞ্জাম, মোবাইল ফোনসহ বিভিন্ন অপরাধের আলামত পাওয়া যায়। গ্রেপ্তারদের পরবর্তী সময় পুলিশের কাছে সোপর্দ করা হয়।গ্রেপ্তারকৃত টিপু সুলতান ওরফে হাতকাটা টিপু আশুলিয়ার বাইপাইল-ডেন্ডাবর এলাকায় বিগত কয়েক বছর ধরে চাঁদাবাজি করে আসছিল। এলাকার স্থানীয় জনসাধারণ তার বিরুদ্ধে বেশ কয়েকবার মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে। তিনি বেশ কয়েকটি মামলার আসামি। বাইপাইল এলাকার প্রত্যেকটি দোকান থেকে সে এবং তার দল চাঁদা তোলে। বাসস্ট্যান্ডের দূরপাল্লার বাস এবং অন্যান্য গাড়ি থেকেও তার দল নিয়মিত চাঁদা তোলে। চাঁদা দিতে না চাইলে ভুক্তভোগীকে মারধর করা হয়। তার অত্যাচারে বাইপাইল বাসস্ট্যান্ড এলাকার সাধারণ ব্যবসায়ীরা অতিষ্ঠ হয়ে কাফনের কাপড় মাথায় বেঁধে তার বিরুদ্ধে মানববন্ধন করেন।আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, চাঁদাবাজির অভিযোগে তিনজনকে আটক করেছে যৌথ বাহিনী। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নিবন্ধন আইন সংশোধন, চালু হচ্ছে ই-রেজিস্ট্রেশন
নিবন্ধন আইন সংশোধন, চালু হচ্ছে ই-রেজিস্ট্রেশন

দলিল নিবন্ধন ব্যবস্থাকে আধুনিক, সময়োপযোগী ও ডিজিটাল করতে নিবন্ধন আইন, ১৯০৮-এর অধিকতর সংশোধন করে নিবন্ধন (সংশোধনী) অধ্যাদেশ, ২০২৬ জারি করা Read more

ব্যবস্থা নেওয়ার পরও বিএনপির ওপর দায় চাপানো নোংরা অপরাজনীতি: সালাহউদ্দিন
ব্যবস্থা নেওয়ার পরও বিএনপির ওপর দায় চাপানো নোংরা অপরাজনীতি: সালাহউদ্দিন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, মিডফোর্ডের ঘটনায় সিরিয়াস ব্যবস্থা নেওয়ার পরও বিচ্ছিন্ন ঘটনায় দায় বিএনপির ওপর চাপানো অপরাজনীতি, Read more

কাফনের কাপড় পরে ভালুকার কৃষকদের ক্ষতিপূরণ দাবি
কাফনের কাপড় পরে ভালুকার কৃষকদের ক্ষতিপূরণ দাবি

ময়মনসিংহের ভালুকায় ভরাডোবা ইউনিয়নের এক্সপেরিয়েন্স টেক্সটাইল মিলের কেমিক্যাল মিশ্রিত রঙের পানি ও অন্যান্য বর্জ্য এবং মুলতাজিম স্পিনিং মিলের গরুর গোবর Read more

‘যারা নির্বাচনে বাধা দেওয়ার চেষ্টা করবে, তারা নিশ্চিহ্ন হয়ে যাবে’
‘যারা নির্বাচনে বাধা দেওয়ার চেষ্টা করবে, তারা নিশ্চিহ্ন হয়ে যাবে’

যারা নির্বাচন বয়কট কিংবা বাধা দেওয়ার চেষ্টা করবে তারা নিশ্চিহ্ন হয়ে যাবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বৃহস্পতিবার Read more

রাশিয়ায় বিমান বিধ্বস্ত, ৪৯ আরোহীর সবাই নিহত
রাশিয়ায় বিমান বিধ্বস্ত, ৪৯ আরোহীর সবাই নিহত

রাশিয়ার পূর্বাঞ্চলে ৪৯ আরোহী নিয়ে বিমান বিধ্বস্ত হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে উড়োজাহাজটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। Read more

বেনাপোল স্থলবন্দরে মাশুল বৃদ্ধি: ব্যবসায়ীদের ক্ষোভ
বেনাপোল স্থলবন্দরে মাশুল বৃদ্ধি: ব্যবসায়ীদের ক্ষোভ

দেশের সর্ববৃহৎ বেনাপোল স্থলবন্দরের সেবা মাশুলের হার ৫ শতাংশ বাড়ানো হয়েছে। প্রতিটি সেবার বিপরীতে কর, টোল, মাশুলের পরিমাণ আগের চেয়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন