কুমিল্লার মনোহরগঞ্জে কথা কাটাকাটির জেরে এক দিনমজুরকে হত্যা করা হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার লক্ষণপুর বাজারে এ ঘটনাটি ঘটে।নিহত যুবকের নাম ফরহাদ হোসেন (২০)। তিনি উপজেলার বানঘর গ্রামের মিজানুর রহমানের ছেলে।স্থানীয় সূত্রে জানা যায়, ফরহাদ দীর্ঘদিন ধরে রাজমিস্ত্রীর কাজ করতেন। তার সঙ্গে একই পেশায় যুক্ত ছিলেন পার্শ্ববর্তী বিপুলাসার ইউনিয়নের সাইকচাইল গ্রামের রবিউলের ছেলে মাহফুজ। সোমবার লক্ষণপুর বাজারে একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উত্তেজিত হয়ে মাহফুজ হাতে থাকা রড দিয়ে ফরহাদের বুক বিদ্ধ করে দেন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা দ্রুত তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন।এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। খবর পেয়ে মনোহরগঞ্জ থানা পুলিশ ও সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপুল চন্দ্র দে বলেন, ‘লক্ষণপুর বাজারে এক যুবকের হত্যার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে। তদন্ত চলছে, প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভোলায় মেয়ে হত্যার দায়ে পিতার ৭ বছরের কারাদণ্ড
ভোলায় মেয়ে হত্যার দায়ে পিতার ৭ বছরের কারাদণ্ড

ভোলার চরফ্যাশন উপজেলায় নিজের মেয়েকে গলা টিপে হত্যার দায়ে বাবার ৭ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।মঙ্গলবার (২১ অক্টোবর) চরফ্যাশন চৌকি Read more

সাগরের করাল গ্রাসে কবরস্থান ও মসজিদ, আতঙ্কে উপকূলবাসী
সাগরের করাল গ্রাসে কবরস্থান ও মসজিদ, আতঙ্কে উপকূলবাসী

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের উপকূলজুড়ে আবারও শুরু হয়েছে তীব্র ভাঙন। টানা বৃষ্টি, অস্বাভাবিক জোয়ার এবং আটকে পড়া জাহাজের ধাক্কায় Read more

চকরিয়ায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ একজন আটক
চকরিয়ায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ একজন আটক

কক্সবাজারের চকরিয়ায় যৌথ বাহিনীর অভিযানে দেশীয় লম্বা অস্ত্রসহ মোহাম্মদ আলী হোসেন (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।রবিবার (১১ জানুয়ারি) Read more

বিশ্বকে বদলাতে ‘থ্রি-জিরো ক্লাব’ গড়ার আহ্বান প্রধান উপদেষ্টার
বিশ্বকে বদলাতে ‘থ্রি-জিরো ক্লাব’ গড়ার আহ্বান প্রধান উপদেষ্টার

বিশ্বকে বদলাতে তরুণদের ‘থ্রি-জিরো ক্লাব’ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্কে Read more

সংস্কার চিরস্থায়ী কোনো বন্দোবস্ত নয়: রিজভী
সংস্কার চিরস্থায়ী কোনো বন্দোবস্ত নয়: রিজভী

সংস্কার চিরস্থায়ী কোনো বন্দোবস্ত নয় যে বছরের পর বছর করে যাবেন। সংস্কার একটি চলমান প্রক্রিয়া এখন যতোটুকু করা যায় হবে, Read more

সন্তানকে বাঁচাতে হাসপাতালে কাঁদছেন মা, প্রয়োজন ২ লক্ষ টাকার
সন্তানকে বাঁচাতে হাসপাতালে কাঁদছেন মা, প্রয়োজন ২ লক্ষ টাকার

ঢাকার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে নিজের সন্তানকে বুকে নিয়ে কাঁদছেন এক অসহায় মা। আল্লাহকে ডাকছেন আর বলছেন, 'হে আল্লাহ, আমার অবুঝ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন