কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. হেলিশ রঞ্জন সরকারের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেছেন এক নারী কর্মচারী। সোমবার (০১ সেপ্টেম্বর) বিকালে কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আমিনুল ইসলাম রতন বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গতকাল রোববার (৩১ আগস্ট) ওই হাসপাতালের প্যাথলজি বিভাগে আউটসোর্সিংয়ে কর্মরত এক নারী কর্মচারী বাদী হয়ে কিশোরগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এ মামলাটি দায়ের করেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, হাসপাতালের তৃতীয় শ্রেণির ওই নারী কর্মচারিকে চাকরিচ্যুতির ভয় দেখিয়ে বিভিন্ন সময় কুপ্রস্তাব দিতেন হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক। এতে রাজি না হলে চাকরি থেকে বরখাস্ত এবং প্রাণনাশের হুমকিও দিতেন তিনি। একাধিকবার রুমে ডেকে নিয়ে শারীরিকভাবে হেনস্তা করার পাশাপাশি মোবাইল ফোনে কুরুচিপূর্ণ বার্তাও পাঠাতেন। বিষয়টি জানাজানি হলে ডাক্তার হেলিশ রঞ্জনের স্ত্রীও বাদীকে হুমকি দেন। গত ২১ আগস্ট রাতে স্ত্রীকে সামনে রেখে বিষয়টি মীমাংসা করা হবে বলে ওই নারী কর্মচারিকে নিজের সরকারি কোয়ার্টারে ডেকে নেন ডা. হেলিশ রঞ্জন সরকার। কিন্তু কোয়ার্টারে গিয়ে দেখেন তার স্ত্রী সেখানে নেই। এ সময় ওই নারীকে জোরপূর্বক ধর্ষণ করেন উপ-পরিচালক। এরপর ২৬ আগস্ট বিকালে অফিস কক্ষে আবারও ধর্ষণের চেষ্টা করলে তার চিৎকারে হাসপাতালের কর্মচারী ও দর্শনার্থীরা গিয়ে তাকে উদ্ধার করেন। তখন নিজেকে তার ‘বিবাহিত স্ত্রী’ পরিচয় দিয়ে ঘটনাটি এড়ানোর চেষ্টা করেন অভিযুক্ত পরিচালক।মামলার বাদী এই নারী জানান, ‘থানায় অভিযোগ দিতে গেলে ওসি মামলা নেননি। বাধ্য হয়ে তিনি আদালতে মামলা করেন।’মামলার বিষয়ে জানতে ডা. হেলিশ রঞ্জন সরকারের সাথে মোবাইল ফোনে কথা হলে তিনি সময়ের কণ্ঠস্বরকে জানান, ‘এ বিষয়ে পরে কথা বলি। আমি এখন বাইরে আছি।’কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন সময়ের কণ্ঠস্বরকে বলেন, ‘আদালতের আদেশের কপি এখনও থানায় পৌঁছায়নি। কপি পাওয়া মাত্রই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’এ বিষয়ে কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. অভিজিত শর্মা সময়ের কণ্ঠস্বরকে জানান, ‘হাসপাতালের ভারপ্রাপ্ত উপ-পরিচালক ডা. রঞ্জন সরকারের বিরুদ্ধে এক নারীকে যৌন হয়রানীর অভিযোগের কথা শুনে তিনি হাসপাতলে গিয়েছিলেন। কিন্তু তাকে পাইনি।’ ঘটনার পর সহকারী উপ-পরিচালকের কাছে দায়িত্ব হস্তান্তর করে ডা. রঞ্জন সরকার এলাকা ছেড়ে চলে গেছেন বলেও জানান তিনি। আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পুলিশের প্রতি জনসাধারণের আস্থা ফেরাতে কাজ করে যাচ্ছি: ওসি সাজ্জাদ
পুলিশের প্রতি জনসাধারণের আস্থা ফেরাতে কাজ করে যাচ্ছি: ওসি সাজ্জাদ

জনসাধারণের মাঝে পুলিশের প্রতি আস্থা ও বিশ্বাসকে ফিরিয়ে আনাসহ পুলিশের সাথে জনগণের সরাসরি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও ইতিবাচক পরিবেশ তৈরি করতে Read more

যুক্তরাষ্ট্রে যাচ্ছেন না নরেন্দ্র মোদি
যুক্তরাষ্ট্রে যাচ্ছেন না নরেন্দ্র মোদি

এ বছর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর বদলে ভারতের প্রতিনিধিত্ব করবেন Read more

যুক্তরাষ্ট্রের ভেনেজুয়েলার ওপর আক্রমণকে নিন্দা জানিয়েছে ইরান
যুক্তরাষ্ট্রের ভেনেজুয়েলার ওপর আক্রমণকে নিন্দা জানিয়েছে ইরান

ইরান যুক্তরাষ্ট্রের ভেনেজুয়েলা আক্রমণকে নিন্দা জানিয়েছে এবং এটিকে জাতিসংঘের সংবিধানের লঙ্ঘন বলে উল্লেখ করেছে।যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে, Read more

আজ ২৭ এপ্রিল, রাশিফলে কী আছে জেনে নিন
আজ ২৭ এপ্রিল, রাশিফলে কী আছে জেনে নিন

প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুণ-ধর্ম থাকে, তাই প্রতিদিন গ্রহের স্থিতি অনুসারে তাদের সঙ্গে যুক্ত জাতকের জীবনে নানা ধরনের ঘটনা Read more

মাদক পৌঁছে দিতে এসে পুলিশের হাতে মা-ছেলে গ্রেফতার
মাদক পৌঁছে দিতে এসে পুলিশের হাতে মা-ছেলে গ্রেফতার

পঞ্চগড়ের দেবীগঞ্জে মাদক পৌঁছে দিতে এসে গ্রেফতার হয়েছে মা-ছেলে। শনিবার (৩ মে) পামুলি ইউনিয়নের খগেরহাট এলাকা থেকে তাদের গ্রেফতার করা Read more

আজ শুভ দীপাবলি ও শ্যামাপূজা
আজ শুভ দীপাবলি ও শ্যামাপূজা

সনাতন ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব শ্যামাপূজা (কালীপূজা) ও দীপাবলি উৎসব আজ সোমবার। কার্তিক মাসের অমাবস্যা তিথিতে সাধারণত শ্যামাপূজা অনুষ্ঠিত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন