নতুন বৈশ্বিক অর্থনৈতিক ব্যবস্থায় এশিয়াকে নেতৃত্ব দিতে হবে এবং ভবিষ্যৎ অধ্যায় এশিয়দের হাতেই রচিত হতে হবে বলে জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম।সোমবার (০১ সেপ্টেম্বর) চীনের তিয়ানজিন বিশ্ববিদ্যালয়ে এক জনসভায় এ কথা বলেন তিনি।আনোয়ার ইব্রাহিম বলেন, এশিয়ার দেশগুলোকে নিশ্চিত করতে হবে যে, পরবর্তী অধ্যায়টি এশীয় কালিতে লেখা হবে। আমরা কেবল অন্যদের কৌশলের বস্তু নই, আমরাই আমাদের ভাগ্যের লেখক।আনোয়ার তার বক্তৃতায় বিশ্ব অর্থনীতির বড় রূপান্তরের ইতিহাস তুলে ধরেন—১৯৪৪ সালের ব্রেটন উডস চুক্তি: অর্থনীতি সোনার মানদণ্ড ও ডলারের সঙ্গে বাধা হয়।১৯৭১ সালে যুক্তরাষ্ট্র সেই সংযোগ ভেঙে দিলে পুঁজি উদারীকরণের নতুন যুগ শুরু হয় এবং জি-৭ গঠিত হয়। বর্তমান সময়ে শুল্কনীতি, বাণিজ্যের অস্ত্রায়ন ও যুদ্ধোত্তর প্রতিষ্ঠানের প্রতি অসন্তোষ নতুন এক অর্থনৈতিক পুনর্বিন্যাসের ইঙ্গিত দিচ্ছে।আনোয়ার ইব্রাহিম মতে, প্রতিবারই এ অধ্যায়গুলো এশিয়ার বাইরে রচিত হয়েছে। এবার এশিয়াকে নিজস্ব ভূমিকা রাখতে হবে।আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (IMF) তথ্য উদ্ধৃত করে তিনি আরও বলেন, বৈশ্বিক বাণিজ্যের তীব্র বিভাজন এবং প্রযুক্তিগত বিচ্ছিন্নতার কারণে কিছু দেশ তাদের মোট দেশজ উৎপাদনের (GDP) ১২ শতাংশ পর্যন্ত ক্ষতির মুখে পড়তে পারে।তিনি সতর্ক করেন, এ পরিস্থিতি উদীয়মান অর্থনীতির জন্য বিশেষভাবে হুমকিস্বরূপ।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পিতা হত্যার বদলা নিতে দেশ ও জাতিকে শেষ করে দিয়েছে হাসিনা: টুকু
পিতা হত্যার বদলা নিতে দেশ ও জাতিকে শেষ করে দিয়েছে হাসিনা: টুকু

সিরাজগঞ্জে এক সূধী সমাবেশে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, শেখ হাসিনা ক্ষমতায় এসে পিতা হত্যার Read more

বেনাপোল স্থলবন্দরে মাশুল বৃদ্ধি: ব্যবসায়ীদের ক্ষোভ
বেনাপোল স্থলবন্দরে মাশুল বৃদ্ধি: ব্যবসায়ীদের ক্ষোভ

দেশের সর্ববৃহৎ বেনাপোল স্থলবন্দরের সেবা মাশুলের হার ৫ শতাংশ বাড়ানো হয়েছে। প্রতিটি সেবার বিপরীতে কর, টোল, মাশুলের পরিমাণ আগের চেয়ে Read more

সিংড়ায় যুবদল কর্মীর উপরে হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
সিংড়ায় যুবদল কর্মীর উপরে হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

নাটোরের সিংড়ায় সন্ত্রাসীদের হাতে নির্মমভাবে আহত যুবদল কর্মী সোহেলের উপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছে কয়েকটি গ্রামের শতাধিক মানুষ।সোমবার (১৯ Read more

হামাসের প্রতিক্রিয়া অগ্রহণযোগ্য: ট্রাম্পের বিশেষ দূত
হামাসের প্রতিক্রিয়া অগ্রহণযোগ্য: ট্রাম্পের বিশেষ দূত

যুক্তরাষ্ট্রের দেয়া সর্বশেষ যুদ্ধবিরতি প্রস্তাবে ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছে হামাস। তবে ওয়াশিংটনের প্রধান মধ্যস্থতাকারী ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্যবিষয়ক দূত স্টিভ উইটকফ এ Read more

ফরিদপুরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাওন গ্রেপ্তার
ফরিদপুরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাওন গ্রেপ্তার

ফরিদপুরের সালথায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. শাওন কাজী (৩০) কে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক Read more

করিডর নিয়ে কারো সঙ্গে কোনো কথা হয়নি: নিরাপত্তা উপদেষ্টা
করিডর নিয়ে কারো সঙ্গে কোনো কথা হয়নি: নিরাপত্তা উপদেষ্টা

করিডর নিয়ে কারো সঙ্গে কোনো কথা হয়নি জানিয়ে অন্তর্বর্তী সরাকরের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান বলেছেন, দ্ব্যর্থহীনভাবে বলে দিতে চাই, Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন