দীর্ঘ ৪১ বছরের শিক্ষকতা জীবনের পর সহকারি শিক্ষক হাফেজ মাওলানা কাজী মো. আবুল কালামকে এক আবেগঘন, স্মরণীয় ও রাজকীয় বিদায় উপহার দিয়েছেন বর্তমান ও প্রাক্তন শিক্ষক, শিক্ষার্থী এবং এলাকার মানুষরা। তার অবসরকে স্মরণীয় করে রাখতে ঘোড়ার গাড়িতে রাজকীয় বিদায় জানানো হয়। হাফেজ মাওলানা কাজী মো. আবুল কালাম চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বখতিয়ারপাড়া চারপীর আউলিয়া ফাজিল মাদ্রাসার ইবতেদায়ীর সহকারি শিক্ষক পদে দীর্ঘ ৪১ বছর কর্মরত ছিলেন। সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা ও নানা উপহার দিয়ে সম্মানিত করা হয় তাঁকে।প্রিয় শিক্ষককে বিদায় জানাতে ছুটে আসেন মাদ্রাসার বর্তমান ও প্রাক্তন শিক্ষক, শিক্ষার্থী এবং এলাকার মানুষ। কেউ স্মৃতিচারণ করেন, কেউ আবার ‘হুজুর’-এর সঙ্গে সেলফি তুলে ধরে রাখেন জীবনের এক বিশেষ মুহূর্ত।অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘হাফেজ মাওলানা কাজী আবুল কালাম শুধু একজন শিক্ষক নন, তিনি শিক্ষার্থীদের কাছে পথপ্রদর্শক, অভিভাবক ও প্রেরণার উৎস। চার দশকেরও বেশি সময় ধরে নিষ্ঠা, সততা ও মমতায় তিনি শিক্ষার্থীদের জ্ঞানার্জনের আলোয় আলোকিত করেছেন।’মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা কাজী মো. আব্দুল হান্নান বলেন, ‘বিদায়ী শিক্ষক ছাত্রজীবন থেকেই এলাকায় কোরআন শিক্ষা বিস্তারে ভূমিকা রেখেছেন। পরে চারপীর আউলিয়া মাদ্রাসায় শিক্ষকতায় যোগ দিয়ে সততা, নিষ্ঠা ও সুনামের সঙ্গে টানা ৪১ বছর দায়িত্ব পালন করেছেন। এ উপলক্ষে তাঁকে রাজকীয় বিদায় দেওয়া হয়েছে, যাতে ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষকরা উৎসাহিত হন।’দিনব্যাপী আয়োজনে শেষে শিক্ষার্থীরা ফুলেল শুভেচ্ছায় সিক্ত করে তাঁকে বিদায় জানান। এরপর এক ব্যতিক্রমী আয়োজনে তাঁকে ঘোড়ার গাড়িতে চড়ে কয়েক কিলোমিটার দূরের বাড়ি পৌঁছে দেন শিক্ষক-শিক্ষার্থীরা। এ সময় এলাকার মানুষও ভালোবাসায় ভাসিয়ে দেন প্রিয় শিক্ষককে।কান্নাজড়িত কণ্ঠে আবেগাপ্লুত হয়ে বিদায়ী শিক্ষক আবুল কালাম বলেন, ‘মাদ্রাসা থেকে লেখাপড়া শেষ করে গ্রামের ঘরে ঘরে শিক্ষার আলো ছড়াতে শিক্ষকতা শুরু করি। টানা ৪১ বছর এ মাদ্রাসায় শিক্ষকতা করেছি। আজকের এ ভালোবাসা আমার জীবনের সবচেয়ে বড় অর্জন।’বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা কাজী মো. আব্দুল হান্নান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. ফেরদৌস হোসেন, মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি মাওলানা মো. ওসমান গণি, নুর মুহাম্মদ, হাজী মো. ইউনুছ, লুৎফর এনাম চৌধুরী, মো. নাছির, আবু ছৈয়দ সাওদাগর, মো. সামশুল আলম প্রমুখ।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সিরাজদিখানে অস্ত্রের মুখে জিম্মি করে ছয়টি অটোরিকশা ডাকাতি
সিরাজদিখানে অস্ত্রের মুখে জিম্মি করে ছয়টি অটোরিকশা ডাকাতি

মুন্সিগঞ্জের সিরাজদিখানে অস্ত্রের মুখে একজনকে জিম্মি করে দুটি গ্যারেজ থেকে ছয়টি ব্যাটারিচালিত অটোরিকশা ডাকাতি হয়েছে। মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টার Read more

৫৯ দেশে বাংলাদেশ মিশনে ই-পাসপোর্ট চালু
৫৯ দেশে বাংলাদেশ মিশনে ই-পাসপোর্ট চালু

বিশ্বের ৫৯টি দেশে অবস্থিত বাংলাদেশ মিশনে ই-পাসপোর্ট কার্যক্রম চালু করা হয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। গতকাল সোমবার Read more

কবর দেয়ার মতো আর জায়গা পাচ্ছে না গাজার মানুষ
কবর দেয়ার মতো আর জায়গা পাচ্ছে না গাজার মানুষ

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় হাজার হাজার মানুষ নিহত ও ভবন ধ্বংসের ঘটনায় সেখানে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। এই বিপর্যয়ে যুক্ত Read more

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় পাকিস্তানের স্পিকার
খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় পাকিস্তানের স্পিকার

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় পৌঁছেছেন পাকিস্তানের পার্লামেন্টের স্পিকার সরদার আইয়াজ সাদিক।বুধবার (৩১ Read more

দেশে ফিরেই সমর্থকদের তোপের মুখে ক্রিকেটাররা
দেশে ফিরেই সমর্থকদের তোপের মুখে ক্রিকেটাররা

এশিয়া কাপে বড় প্রত্যাশা নিয়ে সংযুক্ত আরব আমিরাতে পাড়ি জমিয়েছিল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। কিন্তু মাঠের পারফরম্যান্স ছিল সেই প্রত্যাশার Read more

অবকাঠামোগত সর্বোচ্চ সদ্ব্যবহার করতে পারে ভুটান: প্রধান উপদেষ্টা
অবকাঠামোগত সর্বোচ্চ সদ্ব্যবহার করতে পারে ভুটান: প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশ যেসব অবকাঠামোগত সুবিধা দিচ্ছে, তার সর্বোচ্চ সদ্ব্যবহার করতে পারে ভুটান। দ্বিপাক্ষিক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন