বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) পশুপালন ও ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীদের চলমান কম্বাইন্ড ডিগ্রির আন্দোলনে গতকাল (রোববার) আন্দোলনকারীদের ওপর হামলা চালিয়েছে কতিপয় দুর্বৃত্ত। শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনার জেরে বিশ্ববিদ্যালয়ে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হলে বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়াও আজ সোমবার (১ সেপ্টেম্বর) সকাল ৯টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। তবে এ নির্দেশ প্রত্যাখ্যান করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সোমবার সকাল নয়টা থেকে কর্মসূচি শুরু করেছেন তারা।সকাল নয়টায় সবগুলো ছাত্র হল থেকে শিক্ষার্থীরা এসে মিছিল নিয়ে ছাত্রী হলগুলো প্রদক্ষিণ করেন। এ সময় তারা নারী শিক্ষার্থীদের হল থেকে না বের হওয়ার জন্য আহ্বান জানান। এরপর তারা কে আর মার্কেট সংলগ্ন সড়কে অবস্থান কর্মসূচি পালন করেন। এ সময় তারা ‘কথায় কথায় হল ছাড়, হল কি তোর বাপ দাদার’; ‘প্রশাসনের চামড়া, তুলে নেব আমরা’; ‘ক্যাম্পাসে হামলা কেন, জবাব চাই জবাব চাই’; ‘আমার ভাইকে মারলো কেন, বিচার চাই চাই’ সহ নানা প্রতিবাদী স্লোগান দিতে থাকেন।এরপর দুপুর সাড়ে এগারোটায় বিশ্ববিদ্যালয়ের আমতলায় এসে জমা হতে থাকেন আন্দোলনকারীরা। এ সময় তারা প্রেস ব্রিফিংয়ের আয়োজন করেন এবং প্রেস ব্রিফিং চলাকালীন ছয় দফা দাবি উত্থাপন করেন। দাবিগুলো হলো- অবৈধভাবে হল ভেকেন্টের নির্দেশনা দুপুর ২টার মধ্যে প্রত্যাহার করে আদেশ তুলে নিতে হবে, হলগুলোতে চলমান সব ধরনের সুবিধা (পানি, বিদ্যুৎ ও গ্যাস) নিরবিচ্ছিন্ন রাখতে হবে, এই প্রশাসন শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ওপর শিক্ষকদের মদদে বহিরাগত দিয়ে হামলার দায়ে প্রক্টরিয়াল বডিকে ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগ করতে হবে, বহিরাগত সন্ত্রাসীদের দ্বারা ককটেল বিস্ফোরণ, লাইব্রেরি ও স্থাপনা ভাঙচুর এবং দেশীয় অস্ত্র দ্বারা শিক্ষার্থীদের ওপর হামলা এবং নারী শিক্ষার্থীদের হেনস্থার ঘটনার জন্য উপাচার্যকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে, হামলার সাথে জড়িত শিক্ষক এবং বহিরাগত সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে এবং গত ১ মাস ধরে চলমান যে আন্দোলনের প্রেক্ষিতে একক কম্বাইন্ড ডিগ্রি অবিলম্বে প্রদান করতে হবে, তিনটি ভিন্ন ডিগ্রি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।পাশাপাশি আজ (সোমবার) দুপুর ২টার মধ্যে হল ছেড়ে দেওয়ার নির্দেশনা তুলে নেওয়ার আলটিমেটাম দেন তারা। ছয় দফা দাবি মেনে না নেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে ব্ল্যাকআউট ঘোষণা করেন তারা।শিক্ষার্থীদের দাবির বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, ‘আমরা আড়াই শতাধিক শিক্ষক আন্তরিকতার সাথে শিক্ষার্থীদের সকল দাবি মেনে নিয়েছি। শতভাগ দাবি মেনে নেওয়ার পরেও কেন তারা শিক্ষকদের অবরুদ্ধ করলো, সেটি আমার প্রশ্ন। আট ঘন্টা অবরুদ্ধ থাকার পর শিক্ষকেরা প্যানিকড ও ট্রমায় পড়ে যান। পরে কিছু শিক্ষক, কর্মকর্তা, নিরাপত্তারক্ষীরা তালা ভেঙে শিক্ষকদের বের করতে সাহায্য করেন।’বহিরাগতদের হামলার বিষয়ে তিনি বলেন, ‘শিক্ষার্থীরা যে দাবি করছে শিক্ষকদের বহিরাগতদের দিয়ে তাদের ওপর হামলা করেছে, এটি সম্পূর্ণ ভুল কথা। আমরা বাইরের কাউকে বলিনি ক্যাম্পাসে আসতে, আমরা কেন বলবো? ছাত্রছাত্রীরা তো আমাদের ছেলে মেয়ের মতো।’ক্যাম্পাস ও হল বন্ধের বিষয়ে উপাচার্য বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, বিভিন্ন স্থাপনায় ভাঙচুর চালানো হয়েছে। তাই বিশ্ববিদ্যালয় ও হল বন্ধ করে স্থানীয় প্রশাসনের কাছে আইন শৃঙ্খলার দায়িত্ব তুলে দেওয়া হয়েছে। তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং হলে অবস্থানরত শিক্ষার্থীদের বিষয়ে তারা সিদ্ধান্ত নিবেন। আর বিশ্ববিদ্যালয়ের মধ্যে ভাঙচুরের বিষয়ে আমি অবশ্যই কমিটি করবো।’উপাচার্যের ক্ষমা চাওয়ার দাবির বিষয়ে তিনি বলেন, ‘আমি কেন ক্ষমা চাইব? আমি তো কোন অন্যায় করিনি।’

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভোলায় স্বামীর পরকীয়া প্রেমের জেরে প্রাণ দিলেন স্ত্রী
ভোলায় স্বামীর পরকীয়া প্রেমের জেরে প্রাণ দিলেন স্ত্রী

ভোলার মনপুরায় গলায় ফাঁস দেওয়া তানিয়া (২০) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি, এটি পরিকল্পিত হত্যা।মঙ্গলবার (১৭ Read more

চট্টগ্রামে সাবেক ৩ মন্ত্রী ও ৮ এমপিসহ ২৩১ জনের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ
চট্টগ্রামে সাবেক ৩ মন্ত্রী ও ৮ এমপিসহ ২৩১ জনের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ

চট্টগ্রামে জুলাই আন্দোলনের সময় দোকান কর্মচারী শহীদুল ইসলাম শহীদ হত্যা মামলায় পুলিশের দাখিল করা অভিযোগপত্র আদালত গ্রহণ করেছেন। এ মামলার Read more

চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযানে আটক ১২
চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযানে আটক ১২

কক্সবাজারের চকরিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় ১২জন আসামিকে আটক করা হয়েছে। শনিবার থেকে রবিবার (৬ এপ্রিল) সকাল ১০টা পর্যন্ত Read more

মাত্র ৫ বল খেলেই আর্জেন্টিনাকে হারাল কানাডা
মাত্র ৫ বল খেলেই আর্জেন্টিনাকে হারাল কানাডা

মাত্র পাঁচ বল খেলেই ওয়ানডে ম্যাচ জিতে গেল একটি দল! শুনতে অবিশ্বাস্য লাগলেও এমনটি ঘটেছে আর্জেন্টিনা ও কানাডার মধ্যকার এক Read more

ইরানে মার্কিন হামলা নিয়ে মুখ খুললো সৌদি আরব
ইরানে মার্কিন হামলা নিয়ে মুখ খুললো সৌদি আরব

মার্কিন যুক্তরাষ্ট্রের পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে হামলার ঘটনার পর ইরানের পরিস্থিতি নিয়ে ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করেছে সৌদি আরব। রোববার (২২ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন