কুমিল্লার মেঘনা উপজেলায় চিহ্নিত মাদক ব্যবসায়ী সবুজ মিয়া (৪৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তিনি উপজেলার মানিকারচর ইউনিয়নের শিকিরগাঁও গ্রামের কেরামত আলীর ছেলে।রবিবার (৩১ আগস্ট) রাত ৮টার দিকে মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিলের নির্দেশে এসআই মো. সুদীপ্ত শাহীনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স এসআই মো. মশিউর আলম, এসআই আকতারুজ্জামান, এএসআই মো. শাহজাহান ও কনস্টেবল মেহেদী হাসান বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন।এজাহার সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মানিকারচর বঙ্গবন্ধু সরকারি কলেজের পেছনে সবুজ মিয়ার নিজ বাড়িতে পুলিশ অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে সবুজ মিয়াকে হাতেনাতে আটক করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে তাঁর লুঙ্গির কোমরে লুকানো অবস্থায় তিনটি প্যাকেটে রাখা মোট ৫৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এর মধ্যে দুটি প্যাকেটে ২০০ করে মোট ৪০০ পিস এবং অপর একটি প্যাকেটে ১৫০ পিস ইয়াবা পাওয়া যায়। উদ্ধারকৃত ইয়াবার ওজন প্রায় ৫৫ গ্রাম।পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সবুজ মিয়া স্বীকার করেছেন যে তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং স্থানীয় উঠতি বয়সী যুবকদের কাছে ইয়াবা বিক্রি করে আসছেন। তাঁর কোনো নির্দিষ্ট পেশা নেই, ইয়াবা ব্যবসাই তাঁর আয়ের প্রধান উৎস। এছাড়াও গ্রেপ্তারকৃত সবুজ মিয়ার বিরুদ্ধে এর আগে একাধিক মামলা রয়েছে বলেও জানিয়েছে পুলিশ। এর মধ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, বিশেষ ক্ষমতা আইন ও দণ্ডবিধির বিভিন্ন ধারায় অন্তত আটটি মামলা রুজু হয়েছিল।এ বিষয়ে মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল সময়ের কণ্ঠস্বরকে বলেন, ‘আটক সবুজ মিয়ার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। তাঁকে সোমবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।’এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কালিয়াকৈরে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৪
কালিয়াকৈরে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৪

গাজীপুরের কালিয়াকৈরে মালবাহী ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারীসহ চারজন নিহত হয়েছে। শুক্রবার (১৮ জুলাই) দুপুরে উপজেলার ধামরাই-ফুলবাড়িয়া আঞ্চলিক Read more

দলীয় মনোনয়নে স্বচ্ছতা নিশ্চিত করবে বিএনপি: হেলেন জেরিন
দলীয় মনোনয়নে স্বচ্ছতা নিশ্চিত করবে বিএনপি: হেলেন জেরিন

ক্লিন ইমেজের নেতা ছাড়া কোন চাঁদাবাজ ও দখলদারকে বিএনপি আগামী জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন দেবে না বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় Read more

স্পেনের রাজধানীর এক বারে ভয়াবহ বিস্ফোরণ, আহত কমপক্ষে ২১
স্পেনের রাজধানীর এক বারে ভয়াবহ বিস্ফোরণ, আহত কমপক্ষে ২১

স্পেনের রাজধানী মাদ্রিদের এক বারে ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে ২১ জন আহত হয়েছেন। এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। Read more

পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি নাজমুল করিম, সম্পাদক আনিসুজ্জামান
পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি নাজমুল করিম, সম্পাদক আনিসুজ্জামান

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ড. মো. নাজমুল করিম খান বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের (বিপিএসএ) সভাপতি এবং ঢাকা জেলার পুলিশ সুপার  Read more

৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত
৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

দেশের ৯ জেলায় দুপুরের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ অবস্থায় এসব এলাকার নদীবন্দরগুলোকে Read more

বিয়ের আসরে বরকে দেওয়া হলো ৪ বস্তা টাকা, ২১০ বিঘা জমি, পেট্রল পাম্প
বিয়ের আসরে বরকে দেওয়া হলো ৪ বস্তা টাকা, ২১০ বিঘা জমি, পেট্রল পাম্প

ভারতের রাজস্থানের নাগৌর জেলার ঝাডেলি গ্রামের একটি মাড়োয়ারি পরিবারে এক মেয়েকে বিয়ে করেই ধনী হলেন এক যুবক। বিয়ে উপলক্ষে পাত্রকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন