মেহেরপুরের গাংনীতে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ৩ রাউন্ড গুলিসহ গোলাম মোস্তফা ওরফে ডাকু (৫০) নামের এক ব্যক্তিকে আটক করেছে যৌথ বাহিনী।সোমবার (০১ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে তার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটককৃত গোলাম মোস্তফা ওরফে ডাকু গাংনী পৌর এলাকার চৌগাছা গ্রামের ভিটাপাড়ার মৃত আজিজুল হকের ছেলে। জানা যায়, ডাকু গাংনী পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক।যৌথ বাহিনীর সূত্রে জানা যায়, গোলাম মোস্তফা ডাকু নিজ বাড়িতে অস্ত্র নিয়ে অবস্থান করছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনী ও র‌্যাব-১২ সিপিসি-৩ গাংনী ক্যাম্পের সদস্যরা যৌথ অভিযান চালায়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।আটককৃত ডাকুর বিরুদ্ধে গাংনী থানায় ১৮৭৮ সালের আইন অনুযায়ী অস্ত্র আইনে মামলা দায়ের করে তাকে গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
খানসামায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
খানসামায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

দিনাজপুরের খানসামায় এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার (২০ জুলাই) ভোরে উপজেলার আলোকঝাড়ি ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের ডাঙ্গাপাড়া Read more

কাজীপুরে দুইশ’ কৃষক পেলেন মাসকলাই বীজ ও সার
কাজীপুরে দুইশ’ কৃষক পেলেন মাসকলাই বীজ ও সার

সিরাজগঞ্জের কাজীপুরে মাসকলাইয়ের আবাদ ও উৎপাদন বাড়াতে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর) বেলা এগারোটায় Read more

ভারত থেকে এলো আরও ৭ হাজার টন ডিজেল
ভারত থেকে এলো আরও ৭ হাজার টন ডিজেল

ভারতের নুমালীগড় থেকে পার্বতীপুর রেলহেড ডিপোতে পৌঁছেছে ৭ হাজার মেট্রিক টন ডিজেল। এর মাধ্যমে মার্চ মাসে ভারত থেকে মোট ২২ Read more

আমতলীতে চোরাই ছাগলসহ আটক ৩
আমতলীতে চোরাই ছাগলসহ আটক ৩

বরগুনার আমতলীতে চোরাই ছাগলসহ তিনজন চোরকে আটক করেছে পুলিশ। বুধবার (২৪ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে পৌরসভার হাট এলাকা থেকে Read more

ভোটের দায়িত্বে নিয়োজিতদের ওপর নির্ভর করছে বাংলাদেশের গতিপথ: সিইসি
ভোটের দায়িত্বে নিয়োজিতদের ওপর নির্ভর করছে বাংলাদেশের গতিপথ: সিইসি

বাংলাদেশ সংকটময় মুহূর্তে দাঁড়িয়ে আছে। গণতন্ত্রের পথে কীভাবে হাঁটবো সেটা নির্ভর করছে আগামী নির্বাচনের ওপর। আর ভোটের দায়িত্বে নিয়োজিতদের ওপর Read more

নেত্রকোনায় মাদকদ্রব্য পাচারকালে ভারতীয় মদসহ দুইজন আটক
নেত্রকোনায় মাদকদ্রব্য পাচারকালে ভারতীয় মদসহ দুইজন আটক

নেত্রকোনায় ব্যাটারি চালিত অটোরিকশার বিশেষ চেম্বারের ভিতরে করে অভিনব কায়দায় মাদকদ্রব্য পাচারকালে অবৈধ ভারতীয় মদসহ দুইজনকে আটক করেছে জেলা মাদক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন